পিকের ব্রেন চাইল্ড 'বাংলা নিজের মেয়েকেই চায়' এবার নতুন রূপে, নেটপাড়া কাঁপাচ্ছে মমতা শিবির

তৃণমূলের যেকোনও সভায় একটি স্লোগান এই মুহূর্তে হিট,'বাংলা নিজের মেয়েকে চায়'। প্রশান্ত কিশোরের ব্রেন চাইল্ড এই স্লোগান ঘিরে ভোটপারদ তুঙ্গে রাখতে চেষ্টা করছে মমতা শিবির। ইতিমধ্যেই এই স্লোগান নিয়ে মমতা বিরোধীদের কটাক্ষ নিয়ে রাজনীতির জল বহুদূর গড়িয়েছে। সেই জায়গা থেকে এবার বাংলা নিজের মেয়েকে চায় স্লোগান নিয়ে মাত করতে চলেছে তৃণমূল কংগ্রেস।

 নতুন রূপে বাংলা নিজের মেয়েকে চায়

নতুন রূপে বাংলা নিজের মেয়েকে চায়

প্রসঙ্গত, 'বাংলা নিজের মেয়েকেই চায়' স্লোগান এবার ইউটিউবে গানের মাধ্যমে প্রকাশিত হল। 'দিদির দূত' অ্যাপের হাত ধরে এই গান ডাউনলোড করা যেতে পারে। রূপঙ্কর সহ একাধিক শিল্পীর কণ্ঠে এই গানটির অডিও তৈরি হয়েছে। আর ভিডিওর সঙ্গে তা দেখা গিয়েছে, গানে।

 প্রশান্ত কিশোর আগেই যে বার্তা দিয়েছিলেন

প্রশান্ত কিশোর আগেই যে বার্তা দিয়েছিলেন

'দেশের গণতন্ত্র রক্ষার অন্যতম বৃহৎ মহারণ লড়া হবে বাংলায়। ' টুইট বার্তায় এমন মন্তব্য করেই প্রশান্ত কিশোর লিখেছিলেন বাংলার মানুষের জবাব হতে চলেছে নয়া স্লোগান ' বাংলা নিজের মেয়েকেই চায়'। বিজেপির একের পর এক প্রচার চমককে ধাক্কা দিতে এমনই এক স্লোগান কে হাতিয়ার করেছে প্রশান্ত কিশোর শিবির।

ঘাসফুল শিবিরের গানে গেরুয়া রঙ?

ঘাসফুল শিবিরের গানে গেরুয়া রঙ?

প্রসঙ্গত, 'বাংলা নিজের মেয়েকেই চায়' গানটি ইউটিউবে আসতেই তা ৩ ঘণ্টার মধ্যে ১৪১,২১৭ ভিউ পেয়েছে। যা তৃণমূলের পযক্ষে কার্যত নেট পাড়া কাঁপিয়ে দিয়েছে। এদিকে, দেখা যাচ্ছে গানের ভিডিওর এক জায়গায় একটি মুক্তাঙ্গনে বড় ব্যানার ঝুলছে । যেখানে ঘাসফুলের ছবি দেখা যাচ্ছে। তবে সেই ব্যানারের ব্যাকগ্রাউন্ড গেরুয়া ধাঁচের একটি রঙে রঙিন। এই নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে নেট মহলে।

স্লোগান ও তৃণমূল

প্রসঙ্গত, মহিলা ভোট থেকে বাংলার আবেগ যে এই স্লোগানের মূল, হিটিং পয়েন্ট তা আগেই তৃণমূল তাৎপর্যপূর্ণ বার্তায় স্পষ্ট করেছে। সেই জায়গা থেকে এই স্লোগান নিয়ে গান এবার যে ভোটের ময়দানে পারদ চড়াতে বাধ্য তা বলাই বহুল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+