শুভেন্দু অধিকারীর থেকে নন্দীগ্রাম 'রক্ষা', উপায় বের করে ফেলেছেন প্রশান্ত কিশোর

মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) নন্দীগ্রাম (nandigram) থেকে লড়াই করার কথা ঘোষণা করেছেন, অন্যদিকে শুভেন্দু অধিকারী (suvendu adhikari) তাঁকে ৫০ হাজারের বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ নিয়েছেন। এইসবের মধ্যেই মমতা ব

মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) নন্দীগ্রাম (nandigram) থেকে লড়াই করার কথা ঘোষণা করেছেন, অন্যদিকে শুভেন্দু অধিকারী (suvendu adhikari) তাঁকে ৫০ হাজারের বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ নিয়েছেন। এইসবের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করতে প্রস্তুতি নিয়ে ফেলেছেন পরামর্শদাতা প্রশান্ত কিশোর(prashant kishor)।

নন্দীগ্রামে লড়াইয়ের ঘোষণা মমতার

নন্দীগ্রামে লড়াইয়ের ঘোষণা মমতার

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরে ১৮ জানুয়ারি প্রথমবার নন্দীগ্রামে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনের সেই সভা থেকেই তিনি ঘোষণা করে দেন, আগামী নির্বাচনে তিনি নন্দীগ্রাম থেকে প্রার্থী হবেন। তিনি নন্দীগ্রামকে বড় বোন এবং নিজের বর্তমান কেন্দ্র ভবানীপুরকে মেজোবোনের সঙ্গে তুলনা করেছিলেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরের দিন থেকেই তৃণমূল সেখানে দেওয়াল নিখতে নেমে পড়ে।

 শুভেন্দুর চ্যালেঞ্জ

শুভেন্দুর চ্যালেঞ্জ

২০০৭-এর নন্দীগ্রামের আন্দোলনের সময় থেকেই হাতের তালুতে এলাকা চেনেন শুভেন্দু অধিকারী। এই আসন থেকে তিনিই প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা, তা বিজেপির নেতৃত্বের ওপর ছেড়ে দিয়ে শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ নিয়েছেন, এই আসন থেকে যেই প্রতিদ্বন্দ্বিতা করুন না কেন, মাননীয়াকে ৫০ হাজারের বেশি ভোটে হারাবেন তিনি। প্রসঙ্গত বলে রাখা ভাল, এলাকার প্রাক্তন বিধায়ক হিসেবে শুভেন্দু অধিকারীই শুধু বিজেপিতে যোগ দেননি, বিজেপিতে যোগ দিয়েছেন, নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি মেঘনাদ পাল-সহ স্থানীয় নেতৃত্বের অনেকেই বিজেপিতে যোগ দিয়েছেন।

তৎপরতা শুরু করেছেন সুব্রত বক্সি

তৎপরতা শুরু করেছেন সুব্রত বক্সি

মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে নিজের প্রার্থীপদ ঘোষণার পরে একাধিকবার সেখানে গিয়েছেন, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সেখানে তিনি বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে আলোচনা করছেন। অসুবিধার কথা জানতে চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রার্থী সেই কথা তুলে ধরে কর্মীদের উৎসাহিত করার চেষ্টা করছেন।

 নেমেছেন প্রশান্ত কিশোর

নেমেছেন প্রশান্ত কিশোর

যাঁরা শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের নতুন রাজনৈতিক পরিচয় হয়েছে। তবে এলাকার অনেক তৃণমূল নেতা-কর্মী দলের নানা কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে বসে গিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম থেকে জেতাতে এইসব কর্মীদের সাহায্য অত্যন্ত জরুরি। তাঁদের ক্ষোভ মেটাতে নেমেছেন স্বয়ং পিকে এবং তাঁর টিমের সদস্যরা। তৃণমূলের তরফেও নন্দীগ্রামে ব্লক এবং অঞ্চল ভিত্তিক টিম তৈরি করা হয়েছে। এই টিমের সদস্যরা এলাকার নিষ্ক্রিয় এবং পুরনো তৃণমূলের নেতা-কর্মীদের বোঝানোর চেষ্টা শুরু করে দিয়েছেন। পাশাপাশি যাচ্ছেন পিকের টিমের সদস্যরাও। এই প্রচেষ্টার ফলও ফলতে শুরু করেছে বলে দাবি করা হয়েছে তৃণমূলের সূত্রে। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা সোনাচূড়া পঞ্চায়েতের উপপ্রধান মুখ্যমন্ত্রীর হয়ে প্রচারে নেমেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+