প্রেমিক হিসেবে আপনি ব্যর্থ! সৌমিত্রকে নিয়ে পোস্টার কোন্ননগরে
বিজেপির রথ যাত্রা আগে সৌমিত্র খাঁ কে নিয়ে ব্যাঙ্গের পোস্টারে ছয়লাপ গোটা কোন্নগর চত্বর। তাতেই বিড়ম্বনায় পড়লেন সাংসদ তথা বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ।
বিজেপির রথ যাত্রা আগে সৌমিত্র খাঁ কে নিয়ে ব্যাঙ্গের পোস্টারে ছয়লাপ গোটা কোন্নগর চত্বর। তাতেই বিড়ম্বনায় পড়লেন সাংসদ তথা বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ।

যে যে রাস্তা দিয়ে তাঁর মিছিল যাওয়ার কথা ছিল, সেই রাস্তাতেই দেখা গেল একাধিক পোস্টার। যেখানে তাঁকে রীতিমতো কটাক্ষ করে আবার লেখা 'প্রেমিক হিসেবে আপনি ব্যর্থ'। আবার লেখা, "ভালবাসার প্রতিদান কেবল শোভন চট্টোপাধ্যায় দিতে পেরেছেন, প্রেমিক হিসেবে আপনি পুরোপুরি ব্যর্থ"।
এখানেই শেষ নয়, গোটা রাস্তাতেই কালো পতাকার ছড়াছড়ি। আর তা যে বিজেপি সাংসদকে উদ্দেশ্য করেই তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ সম্প্রতিই তাঁর স্ত্রী সুজাতা খাঁ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। আর এই পোস্টার নিয়েই রীতিমতো উত্তেজনা ছড়াল গোটা এলাকায়।

Click it and Unblock the Notifications