যেখানেই প্রকল্প, সেখানেই তৃণমূলের দুর্নীতি! ভোটের বাংলায় মমতাকে নিশানা মোদীর

যেখানেই প্রকল্প, সেখানেই তৃণমূলের দুর্নীতি! ভোটের বাংলায় মমতাকে নিশানা মোদীর

বাঁকুড়ার সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) তৃণমূল কংগ্রেস (trinamool congress) এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) প্রতি আক্রমণ তীক্ষ্ম করেছেন। তিনি বলেছেন, যেখানেই প্রকল্প, সেখানেই দুর্নীতিতে জড়িয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু রাজ্যে দুর্নীতি চলতে দেওয়া যায় না। রাজ্যে উন্নয়নের হাত ধরেই আসল পরিবর্তন হবে বলে দাবি করেছেন তিনি।

 আসল পরিবর্তন হবে

আসল পরিবর্তন হবে

বাঁকুড়ার সভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলায় এবার আসল পরিবর্তন হবে। কেননা এখানে কোনও প্রকল্প মানেই দুর্নীতি। এই দুর্নীতির খেলা চলতে দেওয়া যায় না। দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকে রেয়াত করা হবে না। বাংলার এবার আসল পরিবর্তন আসছে। ২ মে দিদি যাচ্ছেনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদী।

 ১০ বছরে ফাঁকা প্রতিশ্রুতি

১০ বছরে ফাঁকা প্রতিশ্রুতি

প্রধানমন্ত্রী এদিন অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ১০ বছরে শুধু ফাঁকা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। বাঁকুড়ার কথা তুলে ধরে তিনি বলেছেন, পানীয় জল কোথায়। নিকাশি ব্যবস্থা কোথায়। পেন্দ্রের টাকায় তৃণমূলের নেতারা পকেট ভরছেন। তাদের বড় গাড়ি, বড় বাড়ি হয়েছে। আর সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, দিদির আসল চেহারা প্রকাশ পেয়েছে। বাংলার উন্নয়নকে আটকানো যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

খেলা শেষ হবে

খেলা শেষ হবে

প্রধানমন্ত্রী বলেছেন, ১০ বছরে শুধু মিথ্যা কথা বলে, এখন বলছেন, খেলা হবে। ১০ বছরে খেলা করে মন ভরেনি। তিনি বলেছেন, খেলা শেষ হবে, উন্নয়ন আরম্ভ হবেষ প্রধানমন্ত্রীর অভিযোগ, তৃণমূলের খেলার কারণে অনেকে শহিদ হয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, সিন্ডিকেট, কাটমনানির খেলা আর চলবে না।

ব্রিগেডের সঙ্গে ভিড়ে প্রতিযোগিতা

ব্রিগেডের সঙ্গে ভিড়ে প্রতিযোগিতা

এদিন হেলিকপ্টার থেকে নেমে যেটুকু প্রধানমন্ত্রী গাড়িতে করে মঞ্চের দিকে গিয়েছেন এবং সমাবেশে ভিড়ে খুশি তিনি। বলেছেন, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু মানুষ। লোকসভায় তাঁকে (মোদী) আশীর্বাদ করেছিলেন জেলার মানুষ। এবার বিধানসভার নির্বাচনেও তিনি আশীর্বাদ চাইছেন। সমাবেশে মা-বোনেদের ভিড় ছিল লক্ষ্য করার মতো। যা নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, মা-বোনেরা আশীর্বাদ দিতে এসেছেন সেখানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+