রাজ্যের সব কাজ হয় সিঙ্গল 'ভাইপো' উইন্ডো দিয়ে, অভিষেককে কড়া আক্রমণে মোদী

রাজ্যের সব কাজ হয় সিঙ্গল 'ভাইপো' উইন্ডো দিয়ে, অভিষেককে কড়া আক্রমণে মোদী

খড়গপুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও (abhishek banerjee) নিশানা করলেন। একদিকে তিনি যেমন বলেন, দিদি আপনাদের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছেন, অন্যদিকে তিনি অভিষেক আক্রমণ করতে গিয়ে বলেছেন, রাজ্যে একমাত্র সিঙ্গল উইন্ডো হল ভাইপো উইন্ডো।

বিশ্বাসঘাতকতা করেছেন দিদি

বিশ্বাসঘাতকতা করেছেন দিদি

প্রধানমন্ত্রী মোদী এদিন অভিযোগ করেন, সব উন্নয়ন প্রকল্পের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি রাজ্যের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। দিদি ১০ বছর বাংলা লুঠ করেছেন। অন্যদিকে বিজেপির ডিএনএ-তে আশুতোষ মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আছেন বলে উল্লেখ করে মোদী বলেন, বিজেপি প্রকৃত অর্থেই বাংলার দল। তারাই বাংলার মানুষের ভবিষ্যত উজ্জ্বল করবে। তিনি আরও অভিযোগ করেছেন দিদি ভোটের জন্য তোষণের রাজনীতি করেন। দিদির আমলে বাংলায় ভোটব্যাঙ্কের রাজনীতি চলছে বলেও অভিযোগ করেছেন তিনি।

দিদির পার্টি নির্মমতার পাঠশালা

দিদির পার্টি নির্মমতার পাঠশালা

প্রধানমন্ত্রী এদিন অভিযোগ করে বলেন, দিদির পার্টি হল নির্মমতার পাঠশালা। সেই পাঠশালায় সিলেবাস হচ্ছে তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট। সেখানে কেবল অরাজকতার ট্রেনিং দেওয়া হয়, বলে কটাক্ষ করেছেন প্রধানমনন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, দিদি খালি বলেন, খেলা হবে। কিন্তু রাজ্যের মানুষ বলছে খেলা শেষ হবে। তিনি বলেছেন দিদিকে যুবকদের ভবিষ্যত নিয়ে খেলতে দেব না। এবার খেলার শেষ হবে, উন্নয়নের শুরু হবে। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, পঞ্চায়েত নির্বাচনে দিদি রাজ্যের মানুষের অধিকার ধ্বংস করেছেন, তাই বাংলার মানুষ ঠিক করে ফেলেছেন, দিদিকে আর গণতন্ত্রের মর্যাদা হত্যা করতে দেওয়া হবে না।

চালু হবে জাতীয় শিক্ষানীতি

চালু হবে জাতীয় শিক্ষানীতি

প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, দিদি জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, জাতীয় শিক্ষানীতি রাজ্যে চালু হবেল, গরিবের সন্তানরাও পড়ার সুযোগ পাবে। তিনি বলেছেন, এখানে অনেক উদ্যোগ বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এখানে একটাই উদ্যোগ চলতে দেওয়া হয়, তা হল মাফিয়া উদ্যোগ। তিনি বাংলার মানুষকে আশ্বস্ত করে বলেছেন, দিদিকে গণতন্ত্র ধ্বংস করতে দেওয়া যাবে না। পাশাপাশি তিনি পুলিশ ও প্রশাসনের উদ্দেশে বলেন, সংবিধান ও গণতন্ত্র থেকে বড় কিছু নয়। তিনি, বলেছেন, একবার আশীর্বাদ করুন, বঙ্গবাসীর জন্য জীবন উৎসর্গ করে দেবেন তিনি।

ভাইপো উইন্ডো

ভাইপো উইন্ডো

প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিরাজ্যে রাজ্যে উন্নয়নের জন্য সিঙ্গল উইন্ডো তৈরি করে। কাজ এগিয়ে নিয়ে যায়। কিন্তু এই রাজ্যে একটাই সিঙ্গল উইন্ডো আছে। তা হল ভাইপো উইন্ডো। ভাইপো উইন্ডোতে না গেলে কোনও কাজ এগনো যায় না বলেও মন্তব্য করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+