নেতৃত্বে লড়াকু দিলীপ ঘোষ, খড়গপুর থেকে দরাজ সার্টিফিকেট মোদীর

খড়গপুরে বিজেপির সভা থেকে নরেন্দ্র মোদী একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee( এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhishek banerjee) সমালোচনা করলেন, ঠিক তেমনই দিলীপ ঘোষকে (dilip ghosh) দরাজ সার্টিফিকেট দিলেন।

খড়গপুরে বিজেপির সভা থেকে নরেন্দ্র মোদী একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee( এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhishek banerjee) সমালোচনা করলেন, ঠিক তেমনই দিলীপ ঘোষকে (dilip ghosh) দরাজ সার্টিফিকেট দিলেন। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পরে দিলীপ ঘোষ দলকে অনেক দূরে এগিয়ে নিয়ে গিয়েছেন।

মোদীর মুখে স্বাধীনতা সংগ্রামীদের নাম

মোদীর মুখে স্বাধীনতা সংগ্রামীদের নাম

প্রধানমন্ত্রী মোদী এদিনের ভাষণ শুরু করেন, মহাদেব, সর্বমঙ্গলার নাম করে। তিনি যে মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, হেমচন্দ্র কানুনগোর জেলায় এসেছেন, তাও স্মরণ করিয়ে দেন। বলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমি এই মেদিনীপুর। এই বাংলার মানুষ ছিলেন রানি রাসমনি, দেবী চৌধুরীরানি। , কাদম্বিনী গাঙ্গুলি। খড়গপুরের মাটিকে মিনি ভারত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে তিনি বলেন, জনসংঘের উত্তরসূরি হল বিজেপি। মোদী জনসংঘের উত্তরসূরির নামও জিজ্ঞাসা করেন।

 দিদির পার্টি নির্মতার পাঠশালা

দিদির পার্টি নির্মতার পাঠশালা

প্রধানমন্ত্রী মোদী বলেন, দিদির পার্টি নির্মতার পাঠশালা। আর দিদির পাঠশালায় সিলেবাস হল, তোলাবাজি, কাটমানি। তিনি অভিযোগ করেন রাজ্যে সব উন্নয়ন প্রকল্পের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়াল হয়ে দাঁড়িয়ে পড়েছেন। কৃষক সম্মান নিধি, আয়ুষ্মাণ ভারত রাজ্যে চালু হতে দেননি। পাশাপাশি সর্বক্ষেত্রে দুর্নীতি আর বিশ্বাসঘাতকতার অভিযোগ করেন তিনি। তিনি বলেন, জঙ্গলমহলে কেন্দুপাতা থেকেও কাটমানি তোলে দিদির দল তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, এখানে জবাব চাইতে গেলেই জেলে যেতে হচ্ছে। সমবেত জনগণকে একসঙ্গে রুখে দাঁড়ানোর আহ্বান করেন প্রধানমন্ত্রী।

৫০ বছরে উন্নয়ন হয়নি

৫০ বছরে উন্নয়ন হয়নি

প্রধানমন্ত্রী এদিন অভিযোগ করেন, গত ৫০ বছরে রাজ্যে উন্নয়ন হয়নি। যে জন্য তিনি কংগ্রেস, বাম এবং শেষে তৃণমূল সরকারকে দায়ী করেন। তিনি বলেন, উন্নয়ন না থাকায় স্বপ্নও শেষ হয়ে গিয়েছে। তিনি বলেন, শেষ ১০ বছরে কুশাসান উপহার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি তার থেকে পরিবর্তন আনবে। মেদিনীপুরের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, আলু উৎপাদনের এই জেলায় আরও কোল্ডস্টোর তৈরি করা হবে। সারা রাজ্যে স্কুল, কলেজ আরও তৈরি করা হবে। শিল্প আসবে, চাকরির সুযোগ বাড়বে। ইতিমধ্যে্ই কেন্দ্রীয় বাজেটে রাজ্যকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রসঙ্গও তিনি তুলে ধরেন।

দিলীপ ঘোষের প্রশংসা

দিলীপ ঘোষের প্রশংসা

এদিনের সভায় দিলীপ ঘোষের প্রভূত প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ২০১৭-তে দায়িত্ব নেওয়ার পর থেকে দিদির হুমকির সামনে মাথা নত করেননি তিনি। এমন নেতা পেয়ে তিনি গর্বিত বলেও মন্তব্য করেন। দিদির লাগাতার হুমকির সামনে তিনি কাজ করে চলেছেন। বলতে গেলে মাটি কামড়ে পড়ে রয়েছেন দিলীপ ঘোষ। বলেছেন প্রধানমন্ত্রী মোদী। এদিকে প্রধানমন্ত্রীর এই প্রশংসা নিয়ে জল্পনা তৈরি হয়েছে বিভিন্ন মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+