বিজেপি মানুষকে ধোঁকা দিয়েছে, এবার বাংলার মানুষ বিজেপিকে ধোঁকা দেবে, বিস্ফোরক অভিষেক
জলপাইগুড়ির নাগরাকাটার সভা থেকে বিজেপির (bjp) পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (narendra modi) নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)। এদিন তিনি প্রশ্ন করেন, এতিদিনে কেন ভারত সোনার ভারত হয়ে উঠল ন
জলপাইগুড়ির নাগরাকাটার সভা থেকে বিজেপির (bjp) পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (narendra modi) নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)। এদিন তিনি প্রশ্ন করেন, এতিদিনে কেন ভারত সোনার ভারত হয়ে উঠল না, কেন ত্রিপুরা সোনার ত্রিপুরা হয়ে উঠল না। মানুষ এবার বিজেপিতে ধোঁকা দেবে বলেও মন্তব্য করেছেন তিনি।

বিজেপি মানুষকে ধোঁকা দিয়েছে
অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ২০১৪-তে ক্ষমতায় আসার পর থেকে বিজেপি মানুষকে ধোঁকা দিয়েছে। তিনি এব্যাপারে ১৫ লক্ষ টাকা করে সাধারণের অ্যাকাউন্টে দেওয়ার প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। তিনি প্রশ্ন করেন, ৬ বছর হয়ে গেল, ভারত কেন সোনার ভারত হল না, গুজরাত কেন সোনার গুজরাত হল না, ২০১৮-তে ক্ষমতায় আসার পরেও ত্রিপুরা কেন সোনার ত্রিপুরা হল না। সোনার বাংলা তৈরি করার সোনা কি দিলীপ ঘোষের গরুর চোনা থেকে আসবে, প্রশ্ন করেন তিনি।

১৮ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি
সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী বলেছেন, রাজ্যে বিজেপি সরকার এলে আয়ুষ্মাণ ভারত প্রকল্পের সঙ্গে পিএম কিষাণ প্রকল্পও চালু করা হবে। দেওয়া হবে আগের তিন বছরের ছয় হাজার করে ১৮ হাজার টাকা। কেননা রাজ্য সরকার এই প্রকল্পে অংশগ্রহণ করেনি। যা নিয়ে এদিন কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, গত ছয় বছরে কেন্দ্র রাজ্য থেকে পাঁচলক্ষ কোটি টাকা কর হিসেবে নিয়ে গিয়েছে, কিন্তু কত টাকা ফেরত দিয়েছে, প্রশ্ন করেন তিনি। এক ফুলের টাকা নিয়ে আরেক ফুলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

চা-শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন একা মমতাই
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন চা-শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই। তিনি চা সুন্দরী প্রকল্প চালু করেছেন। তিনি বলেন, পদ্ম ফুল কেটে সাফ করা যায়, কিন্তু ঘাস কেটে সাফ করা যায় না। তিনি বলেন, নাগরাকাটায় তৃণমূল জিতলে, সেখানকার উন্নয়নের ভার তিনি (অভিষেক) নিজের হাতে নেবেন। যাঁর দল থেকে বেরিয়ে গিয়েছে, তাঁদেরকে কখন কীট আবার কখনও চোর বলেও আক্রমণ করেন তিনি।

লড়াই করছেন একা মমতা
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়াই করছেন। তাঁর বিরুদ্ধে নেমেছেন, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অন্তত ১০ টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তিনি অভিযোগ করেন, বিজেপি বাংলার সংস্কৃতি জানে না। তিনি সমবেত জনগণকে প্রশ্ন করেন, বহিরাগতদের সরাতে চান কিনা।
বিজেপি বলেছিল এবার দিদিমনিও জয় শ্রীরাম বলবেন। কার্যত এরই জবাব দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন চ্যালেঞ্জ জানিয়ে বলেন, বিজেপি জয় হিন্দও বলছেন আবার জয় বাংলাও বলবে। পাশাপাশি তিনি আশ্বাস দেন নাগরাকাটার স্থানীয় নেতাকেই সেখান থেকে প্রার্থী করা হবে। জলপাইগুড়ি জেলার ৭ টি আসনে তৃণমূলকে জয়ী করার আহ্বান জানিয়ে অভিষেক বলেন, তাহলে ২৫০-এ পৌঁছনো যাবে।












Click it and Unblock the Notifications