Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তৃণমূলের প্রার্থী না হতে পেরেই বিস্ফোরক অভিযোগ তুলে দলত্যাগ সংখ্যালঘু বিধায়কের

তৃণমূলের প্রার্থী না হতে পেরেই বিস্ফোরক অভিযোগ তুলে দলত্যাগ সংখ্যালঘু বিধায়কের

বীরভূমের নলহাটি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে রাজেন্দ্রপ্রসাদ সিংকে। এই ঘোষণার পরেই ফেসবুক লাইভে এসে বিস্ফোরক অভিযোগ তুলে দলত্যাগ করলেন নলহাটির বিদায়ী তৃণমূল বিধায়ক মঈনউদ্দিন শামস।

২৪ ঘণ্টায় বদলে গেল ছবি

২৪ ঘণ্টায় বদলে গেল ছবি

নলহাটির বিধায়ক মঈনউদ্দিন শামসের ফেসবুকেই দেখা যাচ্ছে, গতকালও নিজের বিধানসভা এলাকায় বাংলা নিজের মেয়েকেই চায় পোস্টার নিয়ে প্রচার করছেন তিনি। যদিও আজ বিধানসভার টিকিট না পেতেই সেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষোভ উগড়ে চোখের জল ফেলে দল ছাড়ার কথা ঘোষণা করলেন তৃণমূলের এই বিধায়ক।

প্রাক্তন মন্ত্রীর পুত্র কোন পথে

প্রাক্তন মন্ত্রীর পুত্র কোন পথে

২০১৬ সালে এই আসনে বিধায়ক হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কলিমউদ্দিন শামসের পুত্র। ফরওয়ার্ড ব্লকের নেতা, অধুনা প্রয়াত কলিমউদ্দিন শামস নিজেও নলহাটি থেকে দুবার বিধায়ক হন। ২০০৫ সালে তিনি মন্ত্রিত্ব ছাড়েন শারীরিক অসুস্থতার কারণে। ২০১১ সালে এই বিধানসভা আসন থেকে জেতেন অভিজিৎ মুখোপাধ্যায়। যদিও তিনি জঙ্গিপুর থেকে সাংসদ হওয়ায় ২০১৩ সালে উপনির্বাচনে ফের আসনটি দখলে নেয় ফরওয়ার্ড ব্লক। পরের বিধানসভা ভোটে এখানে জেতে তৃণমূল। ফরওয়ার্ড ব্লকের গড় বলে পরিচিত এই আসন থেকে নির্বাচিত হন কলিমউদ্দিন শামসের পুত্র মঈনউদ্দিন শামস। তবে তাঁর কথায় ইঙ্গিত, বাম-কংগ্রেসের জোটেই তিনি যোগ দিতে পারেন। তবে যেভাবেই হোক নলহাটি থেকেই।

বিস্ফোরক অভিযোগ

বিস্ফোরক অভিযোগ

ফেসবুক লাইভে নলহাটির বিদায়ী তথা দলত্যাগী তৃণমূল বিধায়ক বলেন, আমি গত পাঁচ বছরে নলহাটিকে আদর্শ বিধানসভা হিসেবে গড়ে তুলতে চেয়েছি। এখানকার মানুষের ভালোবাসা পেয়েছি। তাঁরা ঘরের ছেলের মতো আপন করে নিয়েছিলেন। তবে বালি, কয়লা বা পাথর মাফিয়ার সঙ্গে আপোস করিনি। তাছাড়া আমি একজন সংখ্যালঘু বলেই বাদ দেওয়া হলো। জেলায় কেন টুপি পরা মুসলিম বিধায়ক হবেন, দলের মধ্যে এমন আলোচনাও হয়েছিল। আমাকে টুপি পরতে বারণ করলেও শুনিনি। তাই আমাকে দল প্রার্থী করল না। আমাকে যাঁরা ভালোবাসেন নলহাটির সেই মানুষজনের কাছে আমার অনুরোধ, এই অবিচারের যোগ্য জবাব আপনারা দিন।

টিএমসি বিজেপি-র বি টিম

টিএমসি বিজেপি-র বি টিম

মঈনউদ্দিন শামস বলেন, বাংলায় তৃণমূল বিজেপি-র বি টিম হয়ে কাজ করেছে। এদের হারাতেই হবে। আমি দল ছাড়ছি। কোন দলে যাব তা দুদিনের মধ্যেই ফেসবুক লাইভেই জানাব। নলহাটিতেই প্রার্থী হবো। মুসলিম বলে আমাকে সরানো হলো। মানুষ এই অবিচারের জবাব দেবেন।

সামারি---- বীরভূমের নলহাটি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে রাজেন্দ্রপ্রসাদ সিংকে। এই ঘোষণার পরেই ফেসবুক লাইভে এসে বিস্ফোরক অভিযোগ তুলে দলত্যাগ করলেন নলহাটির বিদায়ী তৃণমূল বিধায়ক মঈনউদ্দিন শামস। তিনি বলেন, বাংলায় তৃণমূল বিজেপি-র বি টিম হয়ে কাজ করেছে। এদের হারাতেই হবে। আমি দল ছাড়ছি। কোন দলে যাব তা দুদিনের মধ্যেই ফেসবুক লাইভেই জানাব। নলহাটিতেই প্রার্থী হবো। মুসলিম বলে আমাকে সরানো হলো। মানুষ এই অবিচারের জবাব দেবেন।

ছবি সৌজন্য:ফেসবুক

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+