বিজেপিতে যোগ দেওয়ার পরেও অনুরোধ ফেললেন, ভোটের মুখে মিঠুনের কোন কাজ, জল্পনা তুঙ্গে

বিজেপির (bjp) তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দফার যে প্রার্থী তালিকা প্রকাশ হতে চলেছে, তাতে সেরকম কোনও চকম থাকছে না বলেই জানা গিয়েছে। কেননা মিঠুন চক্রবর্তী (mithun chakraborty) ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি প্রার্থী (cnadidate) হ

বিজেপির (bjp) তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দফার যে প্রার্থী তালিকা প্রকাশ হতে চলেছে, তাতে সেরকম কোনও চকম থাকছে না বলেই জানা গিয়েছে। কেননা মিঠুন চক্রবর্তী (mithun chakraborty) ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি প্রার্থী (cnadidate) হতে চান না। তবে তিনি বিজেপির প্রচারের (campaign) কাজে ঝাঁপিয়ে পড়বেন বলে জানিয়েছেন।

মিঠুনকে নিয়ে কৈলাশ বিজয়বর্গীয়

মিঠুনকে নিয়ে কৈলাশ বিজয়বর্গীয়

শিলিগুড়ির সিপিএম নেতা শঙ্কর ঘোষের বিজেপিতে যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়। সেই অনুষ্ঠানে কৈলাশ বিজয়বর্গীয় প্রশ্নের উত্তরে বলেছিলেন, মিঠুনের প্রার্থী হওয়ায় কোনও সমস্যা নেই। দলে চাইলেই তিনি প্রার্থী হতে পারেন। তবে তিনমি প্রার্থী হতে চান না। এব্যাপারে দল সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছিলেন তিনি। কৈলাশ বিজয়বর্গীয়ের এই কথাতেই মিঠুনের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা বাড়ে।

প্রধানমন্ত্রীর হাত শক্ত করতেই বিজেপিতে

প্রধানমন্ত্রীর হাত শক্ত করতেই বিজেপিতে

গত রবিবার সাতই মার্চ ব্রিগেডের সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সাধারণভাবে প্রধানমন্ত্রীর কোনও সভায় কাউকে যোগদান না করানো হলেও, যেহেতু নামটি মিঠুন চক্রবর্তী, তাই রাখা হয়েছিল যোগদান পর্ব। বিজেপিতে যোগ দেওয়ার পরে মঞ্চে প্রধানমন্ত্রী আসলে তাঁকে বরণ করে নেন মিঠুন। তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্ত করতেই তাঁর বিজেপিতে যোগদান।

প্রার্থী হচ্ছেন না জানিয়েছিলেন তিনি

প্রার্থী হচ্ছেন না জানিয়েছিলেন তিনি

প্রথম দুই পর্বের জন্য বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। রবিবার আরও তিন দফার প্রার্থী তালিকা প্রকাশ হতে চলেছে। বাকি থাকবে আরও তিন দফার প্রার্থী তালিকা। যদি সেই তালিকায় শেষ পর্যন্ত মিঠুন থাকেন, তাহলে এবারের ভোটে তা বিশেষ মাত্রা যোগ করবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে গত রবিবার বিজেপিতে যোগদানের আগে এবং পরেও মিঠুন জানিয়েছিলেন, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না। তবে তিনি প্রচারে অংশ নেবেন। সভার পরে প্রধানমন্ত্রী একান্তে মিঠুন চক্রবর্তীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেছিলেন যা নিয়েও জল্পনা ছড়িয়েছিল। তবে মিঠুন চক্রবর্তী তারপরেও জানিয়েছেন তিনি প্রার্থী হতে চান না।

 প্রার্থী তালিকা প্রকাশের দেরিতে পিছিয়েছে প্রচার

প্রার্থী তালিকা প্রকাশের দেরিতে পিছিয়েছে প্রচার

প্রথমে কথা ছিল মিঠুন চক্রবর্তী প্রচারে নামবেন ১২ মার্চ থেকে। সূত্রের খবর অনুযায়ী, বিজেপির তিন দফার প্রার্থী তালিকা প্রকাশ কিছুটা পিছিয়ে যাওয়ায় মিঠুনের প্রচারসূচিও পিছিয়ে গিয়েছে। তবে বিজেপির প্রচারে মিঠুনকে বাংলার ছেলে হিসেবে তুলে ধরতে চাইছে বিজেপি। কেননা তৃণমূল প্রচার করছে বাংলা তার নিজের মেয়েকে চায়। তবে মিঠুন সবদফার প্রচারেই অংশ নেবেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+