বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আইকন মমতা, কংগ্রেসের আবেদন অগ্রাহ্য করে মমতার হয়ে প্রচারে আসতে চলেছেন শরদ

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আইকন মমতা, কংগ্রেসের আবেদন অগ্রাহ্য করে মমতার হয়ে প্রচারে আসতে চলেছেন শরদ

মমতা বন্দ্যোপাধ্যায়ের ( mamata banerjee) সমর্থনে রাজ্যে প্রচারে আসতে চলেছেন এনসিপি নেতা শরদ পাওয়ার (sharad pawer)। তিনি প্রচারে আসতে চলেছে জানার পরেই কংগ্রেসের (congress) তরফে এনসিপিকে (ncp) চিঠি দেওয়া হয়েছিল। যদিও শরদ পাওয়ার তাতে কর্ণপাত করছেন না বলেই সূত্রের খবর।

রাজ্যে তিনদিনের প্রচারে শরদ পাওয়ার

রাজ্যে তিনদিনের প্রচারে শরদ পাওয়ার

এবার প্রচারে দেশের বেশ কয়েকটি আঞ্চলিক দলকে পাশে পাচ্ছেন মমতা বন্দ্যাপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, ১ এপ্রিল রাজ্যে প্রচারে আসছেন শরদ পাওয়ার। সঙ্গে কন্যা সুপ্রিয়া সুলেও থাকছেন বলে জানা গিয়েছে। তিনি রাজ্যে থাকবেন ৩ এপ্রিল পর্যন্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনের প্রচারে অংশ নেওয়া ছাড়াও কলকাতায় রাজপথেও দেখা যেতে পারে তাঁকে।

 জাতীয় স্তরে সমর্থন একাধিক দলের

জাতীয় স্তরে সমর্থন একাধিক দলের

শুধু এনসিপিই নয়, জাতীয় স্তরে আরও একাধিক দলের সমর্থন ইতিমধ্যেই পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এবং বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদবও ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়েছেন। তাঁরা এরাজ্যে প্রচারে আসতে পারেন বলেও সূত্রের খবর।

 মমতার জয় নিশ্চিত বলেছেন শরদ

মমতার জয় নিশ্চিত বলেছেন শরদ

দিন কয়েক আগেই শরদ পাওয়ার বলেছেন এবার যে পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হতে যাচ্ছে, তার মধ্যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত। অন্যদিকে অসমে বিজেপি এবং কেরলে বামেদের জয় নিশ্চিত বলেও মন্তব্য করেছিলেন এই বর্ষীয়ান নেতা। প্রসঙ্গত কেরলে বামেদের জোট সঙ্গী হল এনসিপি। পশ্চিমবঙ্গকে নিয়ে বিজেপি ক্ষমতার অপব্যবহার করছে বলে অভিযোগ করেছিলেন তিনি পাশাপাশি তিনি বলেছিলেন, বাংলার মানুষ আত্মমর্যাদার সঙ্গে আপোস করে না।

কংগ্রেসের আপত্তি

কংগ্রেসের আপত্তি

শরদ পাওয়ার রাজ্যে প্রচারে আসতে পারেন, এই খবর পাওয়ার পরে সক্রিয় হয়ে উঠেছিল কংগ্রেসও। কেননা মহারাষ্ট্র ছাড়াও, বিহারের এনসিপি কংগ্রেসের জোটসঙ্গী। বিষয়টি স্মরণ করিয়ে শরদ পাওয়ারের পাশাপাশি তেজস্বী যাদবকে চিঠি দিয়েছিলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। মঙ্গলবার ইমেলে চিঠি পাঠিয়ে প্রদীপ ভট্টাচার্য বলেছিলেন, রাজ্যে তৃণমূলের হয়ে প্রচারে না নামতে। কারণ হিসেবে তিনি আরও বলেছিলেন, পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে শুধু তৃণমূল নয়, কংগ্রেস এবং বামপন্থীরাও লড়াই করছে। ফলে তাঁরা প্রচারে আসলে জাতীয়স্তরে ভুল বার্তা যাবে বলে মন্তব্য করেছিলেন তিনি। যদিও তৃণমূল সূত্রে খবর, শরদ পাওয়ার কংগ্রেসের চিঠিকে অগ্রাহ্য করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে রাজ্যে প্রচারে আসতে চলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+