মমতা-শুভেন্দুদের ডুয়েলে বড় ফ্যাক্টর হতে পারে কোন ভোটব্যাঙ্ক, আরও এক 'পরিবর্তন' একুশের জমি তাতাচ্ছে
মমতা-শুভেন্দুদের ডুয়েলে বড় ফ্যাক্টর হতে পারে কোন ভোটব্যাঙ্ক,আরও এক 'পরিবর্তন' একুশের জমি তাতাচ্ছে
৩৪ বছরের বাম শাসনের পর এক ঐতিহাসিক জয়ে বাংলার মসনদে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জয়ের অন্যতম কারিগর ছিল নন্দীগ্রাম থেকে সিঙ্গুর আন্দোলন। যা বামেদের পোক্ত দূর্গকেও ধূলিস্যাৎ করে দিয়েছে। এরপর ২০১৯ লোকসভা ভোট থেকে বাংলায় জোরদার হাওয়া দেখা যায় বিজেপিকে নিয়ে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বুকে ক্রমাগত জনমতে এই রাজনৈতিক রঙ বদলের ঘরানার নেপথ্যে রয়েছে একটা বড় ভোটব্যাঙ্কের প্রভাব। নজর রাখা যাক সেদিকে।

কোন ভোটব্যাঙ্ক বাংলার ভোটভাগ্য গড়তে পারে?
২০২১ সালে বাংলায় মেরুকরণের রাজনীতিই বেশি ফোকাস পাচ্ছে বলে দাবি বহু মহলের। এরই মাঝে বহু সম্প্রদায় ও জাতিকে টার্গেট করে ভোট প্রতিশ্রুতি দিচ্ছে রাজনৈতিক দলগুলি। তবে সবকিছুর আড়ালে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে রাজ্যের শহুরে ভোট। এককালে গ্রামীণ ভোট বাংলার ভোট ভাগ্য গড়ে দিয়েছে। তবে ২০০১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত রাজ্যে শহরায়ন বেড়ে যাওয়ায় আর গ্রামের ভোটব্যাঙ্কে চেয়েও শহরের ভোটব্যাঙ্ক তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। এমনই মত বিশেষজ্ঞদের।

আরও এক পরিবর্তন ও শহুরে ভোট
বাংলায় বিভিন্ন জেলায় ক্রমেই বেড়েছে শহরের সংখ্যা। ২০০১ সাল থেকে ২০১১ সালের মধ্যে মালদার বুকে শহরের জনতা বেড়েছে ১২৯ শতাংশ, বীরভূমে হয়েছে ৭৩ শতাংশ, জলপাইগুড়িতে ৬২, পুরুলিয়া ৪৬, পূর্ব মেদিনীপুর ৬২, দার্জিলিং ৩৮ শতাংশ। আর এই বিপুল শতাংশে বাড়তে থাকা শহুরে ভোটব্যাঙ্ক মমতা শুভেন্দুদের ডুয়েলে বড় ফ্যাক্টর হতে পারে। দেখা গিয়েছে, এই ভোট ব্যাঙ্গ বিগত কয়েক বছরের ভোটে বাংলার রাজনৈতিক হাওয়া পরিবর্তনে বড় ভূমিকা নিয়েছে।

মমতার ভোটব্য়াঙ্কের বড় ভরসা
২০১১ সালে বিধানসভা ভোটে তাবড় যুদ্ধে শহরের ভোট বামেদের থেকে ছিনিয়ে ব্যাপক ফলাফল করে দেখিয়েছিল তৃণমূল। ৫২ টি শহরের কেন্দ্র জিতে শহরের ভোট ব্যাঙ্কে তৃণমূলের ভোট শেয়ার ছিল ৫৭ শতাংশ। ৪২ টি আধা শহুরে আসনের মধ্যে ৩৯ টি আসন দখল করেন মমতারা। যা নিঃসন্দেহে একটি বড় জয় ছিল মমতা শিবিরের।

তৃণমূলের শহুরে ভোটব্যাঙ্কে বিজেপির থাবা
তবে ২০১৯ সালের লোকসভা ভোট তৃণমূলের বহু হিসাব গণ্ডগোল করে দেয়। সেই বছর শহুরে ভোটের একটা তাৎপর্যপূর্ণ অংশ কেড়ে নেয় বিজেপি। দেখা গিয়েছে, যে সমস্ত জায়গা খুব দ্রুত শহর হিসাবে গড়ে উঠেছে সেখানে বিজেপি লোকসভা ভোটে ভাল ফল করেছে।

রাজনৈতিক হাওয়া ও বাংলার জনজাতি
প্রসঙ্গত, বাংলরা বুকে ৫২ লাখ ছোট মাঝারি শিল্প রয়েছে। এক্ষেত্রে অসংগঠিত ক্ষেত্রের একটা বড় অংশ নোটবন্দির ফলে সমস্যায় পড়ে। পরবর্তীকালে কোভিডের লকডাউনে আরও বড় বিপদের মুখে পড়ে এই সেক্টর। আর এই সেক্টরের বহু মানুষের বাস মফঃস্বল এলাকায়। সেই জায়গা থেকে শহরের ভোট বা আধা শহর তথা মফঃস্বলের ভোটব্যাঙ্ক ২০২১ এ রায় কোনদিকে দেয়, সেদিকে নজর সকলের।












Click it and Unblock the Notifications