মমতার পায়ে আঘাত আদৌ কি কোনও ষড়যন্ত্র, অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন

মমতার পায়ে আঘাত আদৌ কি কোনও ষড়যন্ত্র, অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন

মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) পায়ে আঘাত নিয়ে শনিবার কমিশনে বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছিলেন রাজ্যে নিযুক্ত দুই বিশেষ পর্যবেক্ষক (election observer)। আর পরেরদিনই নির্বাচন কমিশন নন্দীগ্রামের (nandigram) সেই ঘটনা নিয়ে অবস্থান স্পষ্ট করল। তারা জানিয়েছে, সেই ঘটনা মোটেও কোনও ষড়যন্ত্রমূলক (not a conspiracy) ঘটনা নয়।

শনিবার বিশেষ পর্যবেক্ষকদের রিপোর্ট

শনিবার বিশেষ পর্যবেক্ষকদের রিপোর্ট

শনিবার নির্বাচন কমিশনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত নিয়ে রিপোর্ট জমা দিয়েছিলেন দুই বিশেষ পর্যবেক্ষক। বুধবার সন্ধেয় বিরুলিয়া বাজারে ভিড়ের চাপে গাড়ির দরজা হঠাৎ গিয়ে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে। বা-পা এবং ঘাড়ে আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গে তিনি অভিযোগ করেন চার-পাচজন ইচ্ছা করেই কাণ্ডটি ঘটিয়েছে। যা নিয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন, নির্বাচন কমিশনের দুই বিশেষ পর্যবেক্ষক। বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক শনিবার জমা দেওয়া রিপোর্টে তাঁরা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত দুর্ঘটনাজনিত কারণে। রিপোর্টে হামলাজনিত আঘাতের কথা উড়িয়ে দিয়েছিলেন তাঁরা।। কেননা সেখানে কনভয়ে ঘাতের কোনও প্রমাণ পাওয়া যায়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ও নিরাপত্তা ঘেরোটোপের মধ্যেই ছিলেন। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার কোনও প্রমাণ সেখানে পাওয়া যায়নি। বিশেষ পর্যবেক্ষকের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ঘটনার সময়ে বড় সংখ্যক পুলিশি ঘেরাটাপের মধ্যে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 ষড়যন্ত্রের অভিযোগ করেছিল তৃণমূল

ষড়যন্ত্রের অভিযোগ করেছিল তৃণমূল

বুধবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় এনে এসএসকেএম-এ ভর্তি করানো হয়। রাতের প্লাস্টারও করা হয়। কিন্তু পরে সেই প্লাস্টর কেটে ভিন্ন ধরনের প্লাস্টার দিয়ে জুতো পরানো হয়। শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। চিকিৎসকরা আরও ৪৮ ঘন্টা তাঁকে হাসপাতালে থাকার পরামর্শ দিলেও, তিনি তা শোনেননি। অন্যদিকে সেই শুক্রবারেই তৃণমূলের এক প্রতিনিধি দল দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়ে দাবি করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত রাজনৈতিক ষড়যন্ত্রের ফল।

ফের রিপোর্ট মুখ্যসচিবের

ফের রিপোর্ট মুখ্যসচিবের

মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত নিয়ে মুখ্যসচিব রিপোর্ট দিয়েছিলেন নির্বাচন কমিশনে। কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারেনি নির্বাচন কমিশন। তাই ফের তাঁকে রিপোর্ট পাঠাতে বলা হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী, শনিবার দেওয়া দ্বিতীয় রিপোর্টে মুখ্যমন্ত্রী হামলা না দুর্ঘটনা তা স্পষ্ট না করে ভিডিও ফুটেজ পাঠান। সেখানে বলা হয়, প্রবল ভিডের মধ্যে ছিল মুখ্যমন্ত্রীর কনভয়। ফলে সেখানে বোঝা যাচ্ছে না কেউ গাড়িতে ধাক্কা মেরেছিল কিনা। এছাড়াও এই রিপোর্টে মুখ্যসচিব জেডপ্লাস নিরাপত্তায় মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীর সংখ্যা, আধিকারিকদের পদমর্যাদা, মুখ্যমন্ত্রী কেমন গাড়িতে ছিলেন, সে সম্পর্কে বিস্তারিত জানান।

আঘাত নিয়ে নির্বাচন কমিশনের চূড়ান্ত অবস্থান

আঘাত নিয়ে নির্বাচন কমিশনের চূড়ান্ত অবস্থান

এদিন নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত নিয়ে তাদের চূড়ান্ত অবস্থানের কথা জানিয়েছেন। তাদের তরফে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে যে আঘাত লেগেছে, তার পিছনে কোনও ষড়যন্ত্র নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+