তৃণমূলের ইস্তেহার প্রকাশ মমতার, রয়েছে একের পর এক চমক

২০২১-এর নির্বাচনের জন্য ইস্তেহার (manifesto) প্রকাশ করলেন তৃণমূল (trinamool congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। এদিন বিকেলে তিনি কালীঘাটের বাড়িতে ইস্তেহার প্রকাশ করে তিনি বলেছেন, নতুন সরকার এলে

২০২১-এর নির্বাচনের জন্য ইস্তেহার (manifesto) প্রকাশ করলেন তৃণমূল (trinamool congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। এদিন বিকেলে তিনি কালীঘাটের বাড়িতে ইস্তেহার প্রকাশ করে তিনি বলেছেন, নতুন সরকার এলে সকলের ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হবে।

আগেকার ইস্তেহারের সব কাজ হয়েছে

আগেকার ইস্তেহারের সব কাজ হয়েছে

এদিন ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন আগে প্রকাশিত ইস্তেহারের ১০০ শতাংশের মধ্যে ১১০ শতাংশ কাজ হয়েছে। এর আগে ২০১১ এবং ২০১৬ সালে, দুবার তৃণমূল ইস্তেহার প্রকাশ করেছে বলে তৃণমূল সুপ্রিমো নিজেই জানিয়েছেন। তিনি বলেছেন, এই সরকারের অনেকগুলি কাজ বিশ্বে একনম্বরে। সবুজসাথী রাষ্ট্রসংঘের পুরস্কার পেয়েছে। আর ১০০ দিনের কাজে রাজ্য একনম্বরে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, রাজ্যে সব থেকে বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে ক্ষুদ্রশিল্পে। ৪০ শতাংশ বেকারি কমেছে। কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে।

মে মাস থেকে সবাইকে বিধবা ভাতা

মে মাস থেকে সবাইকে বিধবা ভাতা

কেন্দ্রীয় সরকারের বিধবা ভাতার প্রকল্প রয়েছে। কিন্তু যাঁরা কম বয়সেই বিধবা হয়ে যান, তাঁরা অসুবিধায় পড়েন। কিন্তু কেউই চায় না কোনও মহিলা কম বয়সে স্বামী হারা হন। বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, নতুন সরকার ক্ষমতায় এলে ১৮ বছর বয়সে কেউ বিধবা হলেই তাঁকে মাসে হাজার টাকা করে বিধবা ভাতা দেওয়া হবে।

ন্যূনতম আয় সুনিশ্চিত করতে ব্যবস্থা

ন্যূনতম আয় সুনিশ্চিত করতে ব্যবস্থা

মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রতিটি পরিবারের ন্যূনতম আয় সুনিশ্চিত করতে ব্যবস্থা করবে তৃণমূল সরকার। সাধারণ ক্যাটেগরির ক্ষেত্রে মাসে ৫০০ টাকা করে বছরে ৬০০০ টাকা এবং সংরক্ষিত সম্প্রদায়ের পরিবারগুলির ক্ষেত্রে মাসে ১০০০ টাকা করে বছরে ১২ হাজার টাকা করে দেওয়া হবে। রেশন দুয়ারে পৌঁছে দেওয়ার পাশাপাশি বছরে দুবার দুই মাস করে চার মাস দুয়ারে সরকার কর্মসূচি নেওয়া হবে। আর এখনকার মতো কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প চালু থাকবে বলে জানিয়েছেন তিনি।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড

স্টুডেন্ট ক্রেডিট কার্ড

তৃণমূলের ইস্তেহারে বলা হয়েছে, ছাত্রদের ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড দেওয়া হবে। তাতে ৪ শতাংশ করে সুদ লাগবে। জামিনদার হবে সরকার। পাশাপাশি কৃষকদের জন্য বছরে একর পিছু ১০ হাজার টাকা করে দেওয়া হবে। অতিরিক্ত ২৫ লক্ষ বাড়ি তৈরি করে দেওয়ার পরিকল্পনার কথাও বলা হয়েছে ইস্তেহারে।

বেশ কয়েকটি সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্তি

বেশ কয়েকটি সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্তি

তৃণমূলের ইস্তেহারে মাহিষ্য, তিলি, সাহা-সহ বেশ কয়েকটি সম্প্রদায়কে ওবিসির তালিকায় অন্তর্ভুক্ত করতে স্পেশাল টাস্কফোর্স তৈরি করা হবে বলে আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত সে সম্প্রদায়গুলির কথা বলা হচ্ছে, সেইসব সম্প্রদায়গুলিকে মণ্ডল কমিশনই তালিকায় অন্তর্ভুক্ত করেছিল।

তরাই-ডুয়ার্সে নতুন বোর্ড

তরাই-ডুয়ার্সে নতুন বোর্ড

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ইতিমধ্যেই পাহাড় এবং তরাইয়ে একাধিক উন্নয়ন বোর্ড গঠন করেছে। এবার সবার মধ্যে সমন্বয় করে উন্নয়নের কাজ করতে তরাই-ডুয়ার্স ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় তৈরির কাজকে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+