স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে ৫ লক্ষ চাকরি, ইস্তেহারে একের পর এক প্রতিশ্রুতি মমতার
বুধবার কালীঘাটের বাড়িতে ২০২১-এর নির্বাচনের তৃণমূলের (trinamool congress) ইস্তেহার প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) । এই ইস্তেহারে মুখ্যমন্ত্রী যেমন ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডি
বুধবার কালীঘাটের বাড়িতে ২০২১-এর নির্বাচনের তৃণমূলের (trinamool congress) ইস্তেহার প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) । এই ইস্তেহারে মুখ্যমন্ত্রী যেমন ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রতিশ্রুতি দিয়েছেন, অন্যদিকে বছরে পাঁচলক্ষ চাকরির প্রতিশ্রুতিও দিয়েছেন।

বিধবা ভাতা
মুখ্যমন্ত্রী এদিন বলেছেন ১৮ বছর হলে যদি কারও স্বামী মারা যান, তাহলে প্রতিমাসে ১০০০ টাকা করে বিধবা ভাতা দেওয়া হবে। সমাজের সব জনগোষ্ঠীকেই এই সুবিধা দেওয়া হবে। তিনি বলেছেন, দুয়ারের সরকার বড় সাফল্য পেয়েছে। এবার বছরে দুবার করে মোট চারমাস ধরে কর্মসূচি পালন করা হবে। অগাস্ট-সেপ্টেম্বর এবং নভেম্বর-ডিসেম্বরে এই কর্মসূচি পালন করা হবে।

প্রতি পরিবারের সুনিশ্চিত আয়
প্রতিটি পরিবারের আয় সুনিশ্চিত করতে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির জন্য মাসে ৫০০ টাকা করে (সাধারণ জনগোষ্ঠী) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া তফশিল ভুক্তদের জন্য মাসের হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। ইস্তেহারে শুধু বিনা পয়সায় রেশন নয়, বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ছাত্রদের জন্য ক্রেডিট কার্ড
ছাত্রদের জন্য ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুদের হার হবে ৪ শতাংশ করে। যার জামিনদার হবে সরকার। ছাত্র-যুবরা যাতে স্বালম্বী হতে পারে, তার জন্যই এই পদক্ষেপ। দ্বাদশ শ্রেণিতে ট্যাব দেওয়ার প্রকল্পও চালু থাকবে বলে জানিয়েছেন তিনি। কৃষকদের একর পিছু ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

বছরে পাঁচ লক্ষ চাকরির প্রতিশ্রুতি
বছরে পাঁচ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য সরকার ১০ লক্ষ এমএসএমই করবে। এছাড়াও পুরুলিয়ার রঘুনাথপুরে ৬৪ হাজার কোটি টাকার শিল্পের কথাও উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রীর উল্লেখের তালিকায় রয়েছে বীরভূমের দেউচা-পচামি কয়লা খনি প্রকল্পেও।

উন্নয়ন ভিত্তিক ইস্তেহার
মুখ্যমন্ত্রী এদিন বলেছেন এই ইস্তেহার হল উন্নয়ন ভিত্তিক। তাই এই ইস্তেহার অফ দ্য পিপল, বাই দ্য পিপল এবং ফল দ্য পিপল। বাংলা আবাস যোজনায় ২৫ লক্ষ বাড়ি তৈরি করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কন্যাশ্রী, রূপশ্রীর পাশাপাশি স্বাস্থ্যসাথী প্রকল্পও চলবে। তবে স্বাস্থ্যসাথীর আরও সরলীকরণ করা হবে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications