সরকার এখন হুইল চেয়ারে, পা দেখাচ্ছেন মমতা, খড়গপুর থেকে বিস্ফোরক দিলীপ
দুয়ারে সরকার এখন হুইল চেয়ারে সরকারের পরিণত হয়েছে। এদিন খড়গপুরে প্রধানমন্ত্রী মোদীর (narendra modi) উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) আক্রমণ করে এমনটাই মন্তব্য করলেন দিলীপ ঘোষ (dilip ghosh) । এদিন
দুয়ারে সরকার এখন হুইল চেয়ারে সরকারের পরিণত হয়েছে। এদিন খড়গপুরে প্রধানমন্ত্রী মোদীর (narendra modi) উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) আক্রমণ করে এমনটাই মন্তব্য করলেন দিলীপ ঘোষ (dilip ghosh) । এদিন তিনি বলেন, সরকারের কোনও কিছু দেখানোর নেই তাই পা দেখাচ্ছেন তিনি।

এবারের লড়াই নবান্নে ঢোকার
প্রধানমন্ত্রী খড়গপুরের বিএনআর মাঠে এসে পৌঁছনোর পরে তাঁকে স্বাগত জানিয়ে ভাষণ দিতে ওঠেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ২০১৬-তে বিজেপির লড়াই ছিল বিধানসভায় ঢোকার। প্রসঙ্গ ২০১৬-কে খড়গপুর সদর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। তারপর ২০১৯-এ মেদিনীপুর আসন থেকে লোকসভায় যান তিনি। এদিন সেই কথাও উল্লেখ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, এবারের লড়াই হল নবান্নে ঢোকার লড়াই। বিজেপির ২০০-র বেশি আসন নিয়ে সেই লড়াইয়ে জয়ী হবে।

হুইল চেয়ারে সরকার
এদিন দিলীপ ঘোষ বলেন, ডিসেম্বরে এই সরকার দুয়ারে সরকার কর্মসূচি নিয়েছিল। নির্দিষ্ট সময়ের শেষে এসে এই কর্মসূচি নেওয়ার কটাক্ষ করে তিনি বলেছন, তখন সবাই বলেছিল যমের দুয়ারে সরকার। আর এখন সরকার হুইল চেয়ারে চলে গিয়েছে। সরকার আর কাজ করতে পারছে না। কাজ করারও কিছু নেই।

মুখ দেখাতে না পেরে পা দেখাচ্ছেন দিদি
দিলীপ ঘোষ বলেছেন, যে কাজ সরকার করেছে, তাতে দিদি মুখ দেখাতে পারছেন না। তাই পা দেখাচ্ছেন। সাধারণ মানুষকে পা দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করছেন বলেও মন্তব্য দিলীপ ঘোষের। তিনি কটাক্ষ করে বলেছেন রাজ্যের শিক্ষা, শিল্প এখন রাস্তায় নেমে গিয়েছে। শিক্ষার দাবিতে আর ছাত্রছাত্রীরা ধর্নায় বসছেন। অন্যদিকে চাকরির দাবিতেও ধর্নায় বসছেন হবু শিক্ষকরা।

খেলা শেষ হয়ে গিয়েছে
এদিন দিলীপ ঘোষ বলেছেন, দিদি বলছেন খেলা হবে। কিন্দু বিজেপি বলছে খেলা শেষ হয়ে গিয়েছে। ভোটের পরে নন্দীগ্রামের মানুষ দিদিকে কালীঘাটের রাস্তা দেখাবেন। দিদি ওখানেই অবসর জীবনযাপন করবেন বলেও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বিজেপি সরকার রাজ্যে এলে, কোনও যুবককে কাজের জন্য বাইরের রাজ্যে যেতে হবে না। চিকিৎসার জন্য কাউকে বাইরের রাজ্যে যেতে হবে। বিচারের জন্য থানায় গিয়ে পড়ে থাকতে হবে না। আর বা-বোনেরাও সুরক্ষিত থাকবেন বলেও দাবি করেছেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications