সভায় দেরির জন্য দুঃখপ্রকাশ অমিত শাহের, মমতার সঙ্গে তাঁর পার্থক্য কোথায় তুলে ধরলেন
সকাল থেকে হেলিকপ্টারে ত্রুটি ভোগাচ্ছে অমিত শাহকে (amit Shah)। ঝাড়গ্রামের সভায় তিনি যেতে পারেননি। রানিবাঁধের (ranibandh) সভায় পৌঁছেছেন দেরিতে। যার জন্য সভায় যাওয়া মানুষজনের কাছে দুঃখপ্রকাশ করেছেন তিনি। এব্যাপারে মমতা ব
সকাল থেকে হেলিকপ্টারে ত্রুটি ভোগাচ্ছে অমিত শাহকে (amit Shah)। ঝাড়গ্রামের সভায় তিনি যেতে পারেননি। রানিবাঁধের (ranibandh) সভায় পৌঁছেছেন দেরিতে। যার জন্য সভায় যাওয়া মানুষজনের কাছে দুঃখপ্রকাশ করেছেন তিনি। এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) সঙ্গে নিজের পার্থক্যও তুলে ধরেছেন অমিত শাহ।

হেলিকপ্টারে ত্রুটি ষড়যন্ত্র নয়
এদিন অমিত শাহ ঝাড়গ্রামের সভায় হাজির থাকতে পারেননি, হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির কারণে। একই কারণে তাঁর বাঁকুড়ার রানিবাঁধের সভা পৌঁছতেও দেরি হয়। সেখানেই তিনি বলেন, হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি একটা স্বাভাবিক ঘটনা। যাকে তিনি কখনই ষড়যন্ত্র বলতে পারেন না। এই সময়েই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ টেনে নিজের পার্থক্য তুলে ধরেন।

নন্দীগ্রামে পায়ে আঘাতকে ষড়যন্ত্র বলেছিলেন মমতা
১০ মার্চ হলদিয়ায় মনোনয়ন পেশ করে নন্দীগ্রামে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে চলছিল জনসংযোগের পালা। সন্ধেয় বিরুলিয়া বাজারে ভিড়ের চাপে গাড়ির দরজা মুখ্যমন্ত্রীর ওপরে গিয়ে পড়ে। যাতে পায়ে ও ঘাড়ে আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে থেকেই এই ঘটনাকে ষড়যন্ত্র বলেছিলেন। তিনি আরও বলেছিলেন চার-পাঁচজন তাঁর গাড়ির দরজা ঠেলে দিয়েছে। তৃণমূলের তরফে নির্বাচন কমিশনে করা অভিযোগেও হামলার কথা বলা হয়েছিল। যদিও পরবর্তী সময়ে মুখ্যসচিব এবং নির্বাচন কমিশন নিযুক্ত দুই পর্যবেক্ষকের রিপোর্টের ওপর ভিত্তি করে নির্বাচন কমিশন জানায় ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র নেই। পরিস্থিতি সামলাতে না পারার জন্য মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিক, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক এবং পুলিশ সুপারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন।

মমতাকে নিশানা অমিত শাহের
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে গিয়ে অমিত শাহ বলেন, মমতাজির পায়ে আঘাত লেগেছে। কিন্তু কীভাবে তিনি আঘাত পেলেন তা জানা যায়নি। কিন্তু তৃণমূল একে ষড়যন্ত্র বলেছেন। আর নির্বাচন কমিশন বলেছে, দুর্ঘটনা। এরপর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, দিদি আপনি পায়ের কারণে হুইল চেয়ারে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু যে ১৩০ জন কর্মীকে হত্যা করা হয়েছে, তাঁদের মায়েদের আঘাতের খবর কে নেবে?

তৃণমূলকে কটাক্ষ
এদিন রানিবাঁধের সভায় অমিত শাহ সেখানে উপস্থিত দলের তিন প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। পাশাপাশি তিনি অভিযোগ করেন, গত ১০ বছর ধরে রাজ্যে কাটমানির সরকার চলছে। যে প্রত্যাশা জাগিয়ে রাজ্যে তৃণমূল সরকারে এসেছিল, তা তারা পূরণ করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। আদিবাসী শংসাপত্রের জন্যও রাজ্যে ঘুষ দিতে হয় বলে অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications