বিজেপির হল দুঃশাসনদের বড় কারখানা, গোপীবল্লভপুরের সভা থেকে মোদীকে নিশানা মমতার

সোমবার, মঙ্গলবারের পর বুধবার। এদিনও হুইল চেয়ারে বসে ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। আর গোপীবল্লভপুরের সভা থেকে বিজেপিকে (bjp) দুঃশাসনদের বড় কারখানা বলে আক্রমণ করলেন। তিনি বলেছেন, সার

সোমবার, মঙ্গলবারের পর বুধবার। এদিনও হুইল চেয়ারে বসে ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। আর গোপীবল্লভপুরের সভা থেকে বিজেপিকে (bjp) দুঃশাসনদের বড় কারখানা বলে আক্রমণ করলেন। তিনি বলেছেন, সারা দেশে দুঃশাসন-রাজ চলেছে। দেশকে ধ্বংস করেছে বিজেপি।

 বাংলায় বিজেপি হারবে

বাংলায় বিজেপি হারবে

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার দাবি করেন, এবারের নির্বাচনে বিজেপি হারবে। তিনি বলেছেন, সারা দেশে দুঃশাসনের-রাজ চলেছে। বিজেপিই সব থেকে বড় দুঃশাসনেকর কারখানা। প্রসঙ্গত মহাভারতে দুঃশাসন ধৃতরাষ্ট্রের সন্তানদের মধ্যে অন্যতম। দুর্যোধনের ভাই তিনি। এদিন তিনি বলেন, সারা জীবন তিনি মার খেয়ে গিয়েছেন। আগে সিপিএম মারত, এখন বিজেপি মারছে। মারের জন্যই পায়ে আঘাত, তাই তিনি দাঁড়াতে পারছেন না।

 করোনা নিয়ে মোদীকে নিশানা

করোনা নিয়ে মোদীকে নিশানা

এদিন প্রধানমন্ত্রী মোদী মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক ডেকেছিলেন। কেননা সারা দেশে করোনার দ্বিতীয় ওয়েভ দেখা দিয়েছে। মহারাষ্ট্র-সহ দেশের সাতটি রাজ্যের অবস্থা উদ্বেগজনক। সেই পরিস্থিতিতে রাজ্যগুলির উপায় কী হতে পারে তা নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সাধারণ মানুষের জন্য তিনি করোনার ভ্যাকসিন চেয়েছিলেন। টাকা দিয়ে কিনেও নেবেন বলেছিলেন। কেননা ভ্যাকসিন রাজ্যের হাতে নেই। আর কেন্দ্রের অনুমতি ছাড়া তা পাওয়াও যাবে না। কিন্তু মোদী তা দেননি। ফলে করোনা আবার বাড়ছে সভায় মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

বিজেপির প্রতিক্রিয়া

বিজেপির প্রতিক্রিয়া

যদিও বিজেপি এর পাল্টা প্রতিবাদ করে বলেছে, হার নিশ্চিত বুঝে মিথ্যা কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন এর আগে মুখ্যমন্ত্রীর ভাষণ ছিল সত্য ও মিথ্যা মিলিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় জেনে গিয়েছেন, তিনি হারছেন, তাই এই ধরনের কথা তিনি বলছেন।

বিজেপি ২০১৯-এ মিথ্যা কথা বলেছে

বিজেপি ২০১৯-এ মিথ্যা কথা বলেছে

মুখ্যমন্ত্রীর অভিযোগ, ২০১৯-এর লোকসভা নির্বাচনের সময় বিজেপি মিথ্যা কথা বলেছেন। তারা এই দুই বছরে কিছুই করেনি। তাই বিজেপিকে শূন্য করতে ২৭ মার্চ আপনাদের সামনে সুযোগ। বোল্ড আউট করুন ওদের। একেবারে মাঠের বাইরে পাছিয়ে দিন। প্রসঙ্গত রাজ্যে ২৭ মার্চ প্রথম দফার ভোট গ্রহণ। রাজ্যে আটদফায় ভোটগ্রহণ করা হবে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি ৪২ টি আশনের মধ্যে ১৮ টি আসন দখল করেছিল। আর জঙ্গলমহলের পাঁচটি আসনই দখল করেছিল তারা। এদিন সেই ঝাড়গ্রাম আসনের গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রে এদিন সভায় অংশ নেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+