কলকাতায় বসে চক্রান্ত করছেন অমিত শাহ, বাঁকুড়ার সভা থেকে বিস্ফোরক মমতা
কলকাতায় বসে চক্রান্ত করছেন অমিত শাহ, বাঁকুড়ার সভা থেকে বিস্ফোরক মমতা
কলকাতায় বসে চক্রান্ত করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit Shah)। এদিন বাঁকুড়ায় (bankura) দলের নির্বাচনী সভায় এমনটাই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) । বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনেও অভিযোগ করা হবে বলে জানিয়েছেন তিনি। পুরুলিয়ার পরে বাঁকুড়াতেও হুইল চেয়ারে বসেই ভাষণ দেন তিনি। অভিযোগ করেন বহিরাগতদের এনে ভোট করাতে চাইছে বিজেপি।

কলকাতায় ব্যস্ত অমিত শাহ
রবিবার খড়গপুরে এসেছিলেন অমিত শাহ। সোমবার হেলিকপ্টার খারাপের কারণে ঝাড়গ্রামের সভায় উপস্থিতি থাকতে পারেননি অমিত শাহ। তবে তিনি রানিবাঁধের সভা শেষ করে কলকাতায় আসেন। সেখান থেকে আসামের কর্মসূচিতে যোগ দিয়ে রাতে ফের কলকাতায়। এদিকে প্রার্থী তালিকা নিয়ে একাধিক কেন্দ্রে অসন্তোষ। সভাপতি নাড্ডা আর পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে গভীর রাতেই বৈঠকে বসেন অমিত শাহ। প্রথম দুই দফায় যেসব কেন্দ্রে ভোট, সেখানকার দলের অবস্থা পর্যালোচনা করেন তিনি। সাংগঠনিক বৈঠকেও করেন অমিত শাহ।

চক্রান্তের অভিযোগ মমতার
সোমবার রাতের দিল্লি ফিরে যাওয়ার কথা থাকলেই, অমিত শাহ ফিরে যাননি মঙ্গলবার সকালেও। যা নিয়েই আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শালতোড়ার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতায় বসে চক্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হোম মিনিস্টার কি দেশ চালাবেন, প্রশ্ন করেন তিনি। তাঁর প্রশ্ন, অমিত শাহ নিজেকের কী ভাবেন।

কমিশনের কাজে নাক গলাচ্ছেন
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বিস্ফোরক মুডে। তিনি বলেন, কেন সরকারি আধিকারিকদের হেনস্থা করা হচ্ছে। কেন তাঁর নিরাপত্তা আধিকারিককে বদলি করা হয়েছে সেই প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহই কি কমিশনকে চালাচ্ছেন, প্রশ্ন করেন তিনি। কমিশনের কাজে অমিত শাহের নাক গলানোর অভিযোগও তিনি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সারা রাত বসে পরিকল্পনা চলছে। বিজেপির সভায় লোক হচ্ছে না বলেও কটাক্ষ করেন তিনি।

বহিরাগতদের নিয়ে নির্বাচন নয়
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বহিরাগতদের এনে ভোট করাতে চাইছে বিজেপি। রেলে করে গুণ্ডা এনে ভোট করাতে দেওয়া হবে না বলেও জানিয়ে দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, একটা করে ভোট, একটা করে খেলা। আহত বাঘ ভয়ঙ্কর বলে মন্তব্য করে তিনি বলেছেন, সবার সাপোর্টে তিনি খেলবেন এবং জিতবেনও।

বাঁকুড়ায় তিন সভা মমতার
গত বুধবার পায়ে আঘাতের পরে সোমবার হুইল চেয়ারে পুরুলিয়া সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার বাঁকুড়ায়। প্রথম নির্বাচনী সভাটি তিনি করেন শালতোড়ার মেঝিয়া স্কুলের মাঠে। পরেরটি তিনি করেন ছাতনায়। আর শেষেরটি রাইপুরে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পায়ের সব থেকে মোটা হাড়ে আঘাত। মানুষকে বাঁচাতেই কষ্ট করে আসতে হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications