রাজীব চুরি করে বিজেপিতে চলে গিয়েছে! নাম না করেই অভিযোগের তির ছুঁড়লেন মমতা

রাজীব চুরি করে বিজেপিতে চলে গিয়েছে! নাম না করেই অভিযোগের তির ছুঁড়লেন মমতা

শুভেন্দু অধিকারীর পর রাজীব বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছেন বিজেপিতে। তাঁর বিজেপিতে যোগদানের পর নাম না করেই তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে পদত্যাগ করেছিলেন রাজীব। সেই নাটকের পরের দিনই চাটার্ট বিমানে চড়ে বিজেপিতে যোগদান করতে যান। আর তার তিনদিন কাটতে না কাটতেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগের তির হানলেন তাঁর দিকে।

রাজীবের নাম না করেই তোপ দাগলেন মমতা

রাজীবের নাম না করেই তোপ দাগলেন মমতা

বুধবার আলিপুরদুয়ারের প্য়ারেড গ্রাউন্ড থেকে দলত্যাগীদের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যাঁরা লোভী ও ভোগী, তাঁরাই দল ছাড়ছেন। যাঁরা যাবেন চলে যান। প্রকত তৃণমূল কর্মীরা কেউ ভোগী নন, তাঁরা তৃণমূল ছেড়ে যাবেন না। এরপরই তিনি রাজীবের নাম না করেই তোপ দাগেন কড়া ভাষায়।

রাজীবের দফতরের বন সহায়ক পদে কারসাজি!

রাজীবের দফতরের বন সহায়ক পদে কারসাজি!

মমতা বলেন, বন সহায়ক পদে কারসাজি করা হয়েছে। আমাদের সরকারের পক্ষ থেকে যে দায়িত্বে ছিল সে চুরি করে বিজেপিতে চলে গিয়েছে। আমরা রাজ্য সরকারের তরফে তদন্ত করছি। কেউ বঞ্চিত হবেন না। আমাদের সরকার আপনাদের পাশে রয়েছে। নারায়নী সেনার বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে। প্রচুর মানুষের চাকরি হবে।

বিজেপিতে যাচ্চে চোরেরা, তৃণমূল সাফ হচ্ছে

বিজেপিতে যাচ্চে চোরেরা, তৃণমূল সাফ হচ্ছে

মমতার কথায়, যত দুর্নীতিরবাজ, চোর, দুষ্কৃতীরা বিজেপিতে যাচ্ছে, আর আমাদের দল তত সাফ হচ্ছে। বিজেপি ওঁদের নিয়ে ওয়াশিং মেশিনের কাজ করছে, ওঁরা জিতবে না। তৃণমূলই জিতবে। কেউ কেউ ভয়ে পালিয়ে যাচ্ছে। ভোটের পর তারা বুঝতে পারবে। সবাই বলবে মুখপোড়া বিজেপি। বাংলা থেকে বিজেপিতে তাড়ানোই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা সফল হবই।

আমাদের দলে বুথ কর্মীরাই নেতা, বললেন মমতা

আমাদের দলে বুথ কর্মীরাই নেতা, বললেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের সভা থেকে বার্তা দেন, আমাদের দলে প্রার্থী টাকা দিয়ে হয় না। লবিবাজি করেও হয় না। যে কাজ করে, তাকেই আমরা প্রার্থী হিসেবে বেছে নিই। আর আমাদের দলে বুথ কর্মীরাই নেতা। কেননা বুথকর্মীরাই ভোট করে, বুথকর্মীরাই নির্বাচনে কাউন্টিংয়ে থাকে। তাঁরাই প্রার্থী বেছে দেবে আমাদের। যাঁরা কাজ করবেন, তাঁরাই টিকিট পাবেন।

যে দুর্নীতি করছে, সে তো পালিয়ে যাবেই : মমতা

যে দুর্নীতি করছে, সে তো পালিয়ে যাবেই : মমতা

মমতা বলেন, বিজেপি আমজনতার পার্টি নয়, বিজেপি হল বড় লোকদের পার্টি। ভোটের আগে লোভ কেউ কেউ এদিক-ওদিক দৌড়ে বেড়াচ্ছে। যে দুর্নীতি করছে, সে তো পালিয়ে যাবেই। আমি সব জানি, কে কী করছে সব আমার নখদর্পণে। বিধানসভা ভোটের পরই সব দেখে নেব। একটা আসনেও বিজেপি জিতবে না। কিছু আসন কংগ্রেস জিতবে। আমরা বিজেপিতে তাড়াবই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+