পা-ভাঙার নাটক করে হুইল চেয়ারে মমতা, দাঙ্গাবাজদের আশ্রয় পশ্চিমবঙ্গেই, তমলুকে বিস্ফোরক দিলীপ ঘোষ

পায়ে আঘাত নিয়ে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) নিশানা করলেন দিলীপ ঘোষ (dilip ghosh)। তমলুকের রোড-শোতে দিলীপ ঘোষ বলেছেন, হার হচ্ছে বুঝে গিয়ে, পা-ভাঙার নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিন

পায়ে আঘাত নিয়ে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) নিশানা করলেন দিলীপ ঘোষ (dilip ghosh)। তমলুকের রোড-শোতে দিলীপ ঘোষ বলেছেন, হার হচ্ছে বুঝে গিয়ে, পা-ভাঙার নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি দুষ্কৃতীদের নামিয়ে ভোট করানোর চেষ্টার অভিযোগও করেছেন তিনি।

দিল্লি থেকেও সরবে বিজেপি সরকার

দিল্লি থেকেও সরবে বিজেপি সরকার

হুইল চেয়ারে বসে প্রতিদিনই সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল নিশানায় বিজেপি। তাঁর দাবি বাংলায় তৃণমূল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসবে। শুধু তাই নয়, এই লড়াইয়ে জেতার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে দিল্লি থেকে বিজেপি সরকারকে হঠানোর কাজও। দাঙ্গাবাজ সরকারকে হঠানো হবে। এমনটাই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পাল্টা প্রতিক্রিয়া দিলীপ ঘোষের

পাল্টা প্রতিক্রিয়া দিলীপ ঘোষের

তমলুকে রোড-শো-তে অংশ নিয়ে ছিলেন দিলীপ ঘোষ। সেখানে এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, দাঙ্গা তো পশ্চিমবঙ্গ হয়। তাঁর দাবি যেখানে যেখানে বিজেপির সরকার রয়েছে, সেখানে দাঙ্গা হয় না। তাঁর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা করে ভোট বিভাজরে চেষ্টা করেছেন গত ১০ বছর। কিন্তু মানুষ সেটা বুঝে গিয়েছে। তিনি দাবি করেন, গুজরাতের মতো রাজ্য যেখানে প্রতিবছর দাঙ্গা হত, সেখানে ২০০২-এর পরে আর কোনও দাঙ্গা হয়নি। তিনি কটাক্ষ করে বলে, যারা দাঙ্গাবাজ সব পশ্চিমবঙ্গে চলে এসেছে। জঙ্গিদের আশ্রয়, খুন, সবই পশ্চিমবঙ্গে হচ্ছে বলে অভি
যোগ করেছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি শান্তি একমাত্র বিজেপি দিতে পারে। তাই রাজ্যে বিজেপির সরকার চাই।

নাটক করছেন মমতা

নাটক করছেন মমতা

দিলীপ ঘোষ বলেছেন, তৃণমূল বুঝে গিয়েছে তারা হারছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় পা-ভাঙার নাটক করে হুইল চেয়ারে করে ঘুরে বেড়াচ্ছেন। পাশাপাশি কিছু দুষ্কৃতকারীদের নামিয়ে ভোট কেড়ে নেওয়া চেষ্টা করা হচ্ছে। নন্দীগ্রাম-সহ জায়গায় জায়গায় বিজেপির প্রচারে বাধা দেওয়া প্রসঙ্গে এই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, তৃণমূলের এই চেষ্টা সফল হবে না। মানুষ যেমন জবাব দেবে, ঠিক তেমনই নির্বাচন কমিশনও খুব সতর্ক আছে। মুখ্যমন্ত্রীর মন্তব্য তিনি নরেন্দ্র মোদীর মুখ দেখতে চান না। এর পাল্টা হিসেবে দিলীপ ঘোষ বলেছেন, বাংলার মানুষ তৃণমূলের মুখ দেখতে চাইছে না। সেই ভয়ে তিনি পুরসভার ভোট করেননি বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

প্রচারেই থাকবেন দিলীপ

প্রচারেই থাকবেন দিলীপ

রাজ্যে দলের ৪ লোকসভা সাংসদ বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। প্রার্থী হয়েছেন মুকুল রায়। কিন্তু বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফে দিলীপ ঘোষকে রাজ্যে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে। এব্যাপারে প্রথমে দিলীপ ঘোষের নির্বাচনে লড়াইয়ের কথা জানা গেলেও, পরবর্তী সময়ে সিদ্ধান্ত বদল করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই মতোই প্রচারে ব্যস্ত দিলীপ ঘোষ। ঘুরে বেড়াচ্ছে এপ্রাপ্ত থেকে ও প্রান্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+