অভিষেকের বাড়িতে সিবিআই কাগজ দিয়ে তৃণমূলকে দমানো যাবে না: মদন মিত্র

অভিষেকের বাড়িতে সিবিআই কাগজ দিয়ে তৃণমূলকে দমানো যাবে না: মদন মিত্র

অভিষেকের বাড়িতে সিবিআইকে দিয়ে কাগজ ধরিয়ে, নাগপুর থেকে কয়েকজনকে এনে স্টেশনে বোম ব্লাস্ট করিয়ে তৃণমূলকে দমানো যাবে না।' অভিষেকের বাড়িতে সিবিআই নোটিশ এবং রাজ্যের মন্ত্রীর ব্যোম ব্লাস্টের ঘটনায় হিঙ্গলগঞ্জ থেকে এভাবেই কেন্দ্রকে নিশানা করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। রবিবার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ‌ ও হাসনাবাদে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রকাশ্য জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন, বিধায়ক দেবেশ মন্ডল, সন্দেশখালির কনভেনার শেখ শাহাজান, বিধায়ক রফিকুল ইসলাম, চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি সহ অন্যান্যরা।

অভিষেকের বাড়িতে সিবিআই কাগজ দিয়ে তৃণমূলকে দমানো যাবে না: মদন মিত্র

এদিন মন্ত্রী বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে সিবিআইকে দিয়ে কয়েকটা কাগজ দিয়ে তৃণমূলকে ভয় দেখানোর চেষ্টা করছে। তৃণমূল কেনার চেষ্টা করছে। এতে তৃণমূলকে দমানো যাবে বলে দাবি প্রাক্তন মন্ত্রীর। অন্যদিকে, মন্ত্রী জাকির হোসেন আক্রান্ত হওয়ার ঘটনায় তিনি বলেন, 'নাগপুর থেকে কয়েকজনকে এনে নিমতিতা স্টেশন বোম ব্লাস্ট করানো হয়েছে। এসব করে তৃণমূলকে দমানো যাবে না।' এদিন মদন মিত্র মঞ্চে ওঠার আগে দুটো ফুটবল নিয়ে হাতে ও পায়ে খেলতে খেলতে মঞ্চে ওঠেন।

জনসভায় দর্শকদের উদ্দেশ্যে ফুটবল ছুঁড়ে দিয়ে বলেন, 'এবার খেলা হবে! কোথায় খেলবেন, আর কখন খেলবেন, শুধু সময়ের অপেক্ষা, সময়ে জানতে পারবেন। আমরা খেলতে প্রস্তুত। তিনি বলেন, 'আমাকে ২৩ মাস জেলে রেখেছিলে কিন্তু প্রমাণ দিতে পারেনি। আমার দুটো শক্তি আছে, একটা তৃণমূলের প্রতীক, আমার একটা শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১, এর বিধানসভা নির্বাচনে ২২১ আসন নিয়ে যাত্রা শুরু করবে, সেই সংখ্যাটা ২৫০ এ গিয়ে পৌঁছবে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা‌হ ছেলে জয় শাহ কিভাবে ২৬,০০০ হাজার কোটি টাকার মালিক হলো সিবিআইকে দিয়ে কেন তার তদন্ত করছে না। হাতে সিবিআই আছে বলে যখন তখন যেকোন কাউকে সিবিআইকে দিয়ে কাগজ ধরিয়ে দিচ্ছে। তৃণমূলকে তোমাদের দলে যোগদান করছেন তখন তাকে সিবিআইকে দিয়ে তদন্ত করছো না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+