শুভেন্দুকে রুখতে উপায় বের করলেন মদন, 'বহিরাগত' আটকাতে মমতাকে নয়া উপদেশ

শুভেন্দুকে রুখতে উপায় বের করলেন মদন, 'বহিরাগত' আটকাতে মমতাকে নয়া উপদেশ

মদন মিত্রের (madan mitra) খেলা হবে স্লোগানে সরগরম স্বাধীনতা আন্দোলনের অন্যতম পীঠস্থান বর্তমানে পূর্ব মেদিনীপুরের পিছাবনি। দলের কর্মীদের আশ্বাস দিলেন খেলতে গেলে যা যা লাগে তার তালিকা দিলে তিনি তা পৌঁছে দেবেন রাতের অন্ধকারে। মদন মিত্রের এই মন্তব্য নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। দিন কয়েক আগে এখানেই সভা করেছিলেন শুভেন্দু অধিকারী(suvendu adhikari)।

 পিছাবনিতে শুভেন্দু অধিকারীর সভা

পিছাবনিতে শুভেন্দু অধিকারীর সভা

১৭ ফেব্রুয়ারি পিছবনিতে সভা করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি তৃণমূলকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে আক্রমণ করেছিলেন। অভিযোগ করেছিলেন বিজেপির সভায় না আসতে হুমকি দেওয়া হয়েছে। যাঁরা হুমকি দিচ্ছে তারা কেউ ১৫- মের পরে থাকবেন না। এবার বাংলায় প্রকৃত পরিবর্তন হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। পাশাপাশি তিনি তৃণমূল কর্মীদের তাদের আচরণ নিয়ে সতর্ক করেছিলেন। বলেছিলেন প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে।

 বিজেপির পাল্টা সভা তৃণমূলের

বিজেপির পাল্টা সভা তৃণমূলের

বিজেপির এই সভার পাল্টা সভার আয়োজন তৃণমূল করেছিল পিছাবনী হাইস্কুল সংলগ্ন মাঠে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির পাশাপাশি জ্বালানির মূল্যবৃদ্ধি এবং কৃষি আইন বাতিলের দাবিতে সভার আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফে। সেই সভাতেই স্টার বক্তা মদন মিত্র। এছাড়াও অভিনেত্রী বাহার (রণিতা দাস) উপস্থিতিও ছিল সেখানে।

 মদন মিত্রের খেলা হবে স্লোগান

মদন মিত্রের খেলা হবে স্লোগান

পিছাবনিতে তৃণমূলের সভায় মদন মিত্র খেলা হবে স্লোগান দিয়ে সভাকে সরগরম করে তোলেন। তিনি সেখানে বলেন, খেলতে গেলে মাল লাগে। দলের কর্মীরা যদি তাকে মালের তালিকা দেন, তাহলে তিনি তা পৌঁছে দেবেন। ভোট যে মাল লাগে তাই তিনি পৌঁছে দেবেন। তবে দিনে তিনি দিতে পারেবন না। রাতে পৌঁছে দিতে পারবেন বলে জানিয়েছেন।

বহিরাগত আটকাতে দিদিকে উপদেশ

বহিরাগত আটকাতে দিদিকে উপদেশ

ভিন রাজ্য থেকে বিজেপির প্রচারে আসা নেতাদের তৃণমূল আগেই বহিরাগতের তকমা দিয়েছে। এব্যাপারে মদন মিত্র বলেছেন, ভিনরাজ্যের বহিরাগত নেতাদের নিত্য দিন রাজ্যে যাতায়াত রুখতে তিনি রাজ্যের সীমান্ত সিল করে দিতে বলেছিলেন মুখ্যমন্ত্রীকে। তাঁর অভিযোগ বহিরাগতরা হাতে মেশিন ও বোমার মশলা নিয়ে ঢুকছে। তিনি বলেন, এবার আর সীমানা সিল করে তাদের আটকাতে হবে না। তাদের আগে ছুকতে দিন। তারা ঢোকার জায়গা পেলেও বেরনোর জায়গা পাবে না বলেও মন্তব্য করেছেন মদন মিত্র।

ট্রেনিং দেবেন তিনিই

ট্রেনিং দেবেন তিনিই

দলীয় কর্মীদের মদন মিত্র বলেছেন হোম ওয়ার্ক করে নিতে। আগে থেকে বুথ এজেন্টদের তালিকা তৈরি করতে বলেছেন তিনি। তাঁকে ভালো খেলোয়াড় খুঁজে দিলে তিনি তাঁদের ট্রেনিং দিয়ে দেবেন বলেও জানিয়েছেন। কী করে খেলতে হয়, তা তাঁর জানা আছে বলে শুভেন্দু অধিকারীর গড়ে দাঁড়িয়ে আশ্বস্ত করেছেন মদন মিত্র।

শুভেন্দুকে নিশানা

শুভেন্দুকে নিশানা

মোটামুটি ভাবে শুভেন্দু অধিকারী যেখানেই সভা করে যাচ্ছেন, সেখানেই সভা করছেন মদন মিত্র। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীকেই তিনি নিশানা করছেন। পুরুলিয়ার কাশীপুরের সভার মতোই তিনি শুভেন্দু অধিকারীকে মীরজাফর বলে আক্রমণ করেছেন পিছবনির সভা থেকে। তিনি দাবি করেন, বিভিন্ন মামলা থেকে বাঁচতেই বিজেপিতে যোগ দিয়েছে কাঁথির অধিকারীরা। এর আগে মদন মিত্র বলেছিলেন, যুদ্ধে প্রাণ দেবেন কিন্তু, অধিকারীদের মতো বেইমানি করতে পারবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+