সব দায় কি বামেদের, ধর্মনিরপেক্ষতা নিয়ে ছবি দিয়ে তৃণমূল ও বিজেপিকে নিশানা শ্রীলেখার
ধর্মনিরপেক্ষতার প্রশ্নে তৃণমূলের পাশাপাশি বিজেপিকে নিশানা করলেন বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা মিত্র (shreelekha mitra)। রবিবার ব্রিগেডে বাম-কংগ্রেস-আব্বাসের জোটের সমাবেশে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন তিনি। কেন মঞ্চে আব্বা
ধর্মনিরপেক্ষতার প্রশ্নে তৃণমূলের পাশাপাশি বিজেপিকে নিশানা করলেন বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা মিত্র (sreelekha mitra)। রবিবার ব্রিগেডে বাম-কংগ্রেস-আব্বাসের জোটের সমাবেশে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন তিনি। কেন মঞ্চে আব্বাস, সেই প্রসঙ্গে এদিন তৃণমূল (trinamool congress) ও বিজেপিকে (bjp) নিশানা করেছেন তিনি।

ব্রিগেডের সভা নিয়ে বিজেপির আক্রমণ
ব্রিগেডে সংযুক্ত মোর্চার সভা নিয়ে কড়া আক্রমণ করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চক্রান্ত চলেছে। অন্যদিকে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছিলেন ভাইজানের কাছে আত্মসমর্পণ করেছে কংগ্রেস আর বামেরা।

ব্রিগেডের সভা নিয়ে তৃণমূলের কটাক্ষ
সৌগত রায় বলেছিলেন, এটা আব্বাসের প্রথম ভোট, আগে কটা আসন জিতে দেখাক। আব্বাস সিদ্দিকির কোনও গুরুত্ব নেই বলেও মন্তব্য করেছিলেন তিনি। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, বামেদের মঞ্চে আব্বাস সিদ্দিকির বড় বড় কথা বিজেপিতে সুবিধা করে দিতে চাইছে। তিনি কটাক্ষ করে বলেছিলেন সিপিএম-এর ব্রিগেড বলতে তো চুম্পা সোনা আর আব্বাস সিদ্দিকি।

সব দায় বামেদের?
এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিষয়টি নিয়ে গর্জে উঠেছেন শ্রীলেখা মিত্র। তিনি প্রশ্ন তুলেছেন সব দায় বামেদের? ধর্ম গেল, ধর্ম গেল না করে অধিকারের কথা বলুন। গর্জে উঠুন। ধর্মের আফিম অনেক হল এবার বাঁচার কথা ভাবুন।

ছবি তুলে ধরে কটাক্ষ
সোশ্যাল মিডিয়ায় নিজের লেখা পোস্টের সঙ্গে বেশ কিছু ছবিও পোস্ট করেছেন শ্রীলেখা। সেখানে দেখা যাচ্ছে মোদী থেকে রাজনাথ, মমতা থেকে মুকুল রায়, লকেট চট্টোপাধ্যায়রা মুসলিম রীতি পালনের চেষ্টা করছেন। এক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে তুলে ধরার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন শ্রীলেখা। তাই ধর্মনিরপেক্ষতার প্রশ্নে বামেদের কাঠগড়ায় তোলার কোনও অর্থই নেই।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications