টার্গেট অনুব্রত! কেষ্টর 'মহল্লা'য় শুভেন্দু থেকে যোগী, রাজনাথদের নিয়ে যুদ্ধ-ছক সাজাচ্ছে বিজেপি

টার্গেট অনুব্রত! কেষ্টর 'মহল্লা'য় শুভেন্দু থেকে যোগী, রাজনাথদের নিয়ে যুদ্ধ-ছক সাজাচ্ছে বিজেপি

এক দলীয় সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বার্তাবহ ইঙ্গিতে, বীরভূমের অনুব্রতর কাছেও দিল্লি থেকে বিজেপির ফোন আসে। যদিও বিষয়টি নিয়ে নিজে মুখ খুলতে একেবারেই পছন্দ করেননি রাঢ় বাংলার দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। পরবর্তীকালে বিজেপির তরফে দিলীপ ঘোষও বেশ কিছু আভাস দিয়ে ছিলেন অনুব্রত মণ্ডল সম্পর্কে। এবার সেই অনুব্রত মণ্ডলকে টার্গেট করে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি।

মুকুল , বিজয়বর্গীয়রা রয়েছেন কোন দায়িত্বে!

মুকুল , বিজয়বর্গীয়রা রয়েছেন কোন দায়িত্বে!

প্রসঙ্গত, রাত পোহালেই অনুব্রত গড়ে পা রাখবেন জেপি নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতির সভার আগে সোমবার সেখানে যাওয়ার কথা মুকুল থেকে কৈলাস বিজয়বর্গীয়দের। পরিদর্শন করে দেখার কথা সভাস্থল।

ডায়মন্ডহারবারের পর অনুব্রতগড়ে নাড্ডা!

ডায়মন্ডহারবারের পর অনুব্রতগড়ে নাড্ডা!

প্রসঙ্গত অনুব্রতগড়ের তারাপীঠে মঙ্গলবার নাড্ডা পুজো দিতে যাচ্ছেন বলে খবর। আর অনুব্রতর মহল্লায় বিজেপির সর্বভারতীয় সভাপতির পা রাখার ঘটনা রাজ্যরাজনীতিতে ব্যাপক পারদ চড়াচ্ছে। বিশেষ করে ডায়মন্ডহারবারে অভিষেকগড়ে যেখানে নাড্ডার কনভয়ে ব্য়াপক হামলা হয়, তারপর বীরভূমের বুকে নাড্ডার কর্মসূচি ও পরিবর্তন যাত্রা ঘিরে গোটা দেশের নজর রয়েছে অনুব্রতগড়ে।

৩২৮ কি.মি রাস্তা ও যোগী থেকে স্মৃতি , রাজনাথদের আগমন

৩২৮ কি.মি রাস্তা ও যোগী থেকে স্মৃতি , রাজনাথদের আগমন

বিজেপির রণনীতি বলছে, নাড্ডার হাতে পরিবর্তন যাত্রার সূচনা হবে । তারপর বিভিন্ন সময়ে রাজ্যে সফরে এসে সেই পরিবর্তন যাত্রার পারদ অনুব্রত গড়ে চড়াবেন যোগী আদিত্যনাথ থেকে রাজনাথ সিং ও স্মৃতি ইরানিরা।

স্মৃতি থেকে যোগী আদিত্যনাথ, কে কোথায় সভা করতে পারেন?

স্মৃতি থেকে যোগী আদিত্যনাথ, কে কোথায় সভা করতে পারেন?

মূলত রাঢ় বাংলার নেতা অনুব্রতকে টার্গেট করে বিজেপি সাজাচ্ছে ঘুঁটি। এক্ষেত্রে নানুরে যোগী আদিত্যনাথ এসে সভা করতে পারেনষ ভোটের আগে স্মৃতি ইরানি ,রাজনাথ ও বিজেপি কর্মীদের উজ্জীবিত করতে পারেন একাধিক সভা থেকে। সেক্ষেত্রে স্মৃতি ও রাজনাথ বর্ধমানে সভা করতে পারেন বলে শোনা যাচ্ছে।

শুভেন্দুদের নিয়েই টার্গেট বাঁধছে বিজেপি

শুভেন্দুদের নিয়েই টার্গেট বাঁধছে বিজেপি

স্মৃতি ইরানি থেকে রাজনাথদের সভাতে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা যে থাকছেনই তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, বিজেপির উপর তলার নেতা নেত্রীদের এই সভার মধ্যে অনুব্রতগড় নানুরে যোগী আদিত্যনাথের সভা বাংলার বুকে বেশ প্রাসঙ্গিকতা পেতে পারে। আর সেখানে শুভেন্দুদের নিয়েই পারদ চড়াতে চাইছে বিজেপি নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+