নন্দীগ্রামে কী হয়েছিল সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে, সামনে এল প্রত্যক্ষদর্শীদের বয়ান
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) অভিযোগ করেছেন, নন্দীগ্রামে (nandigram) তাঁর গাড়িতে ধাক্কা দেওয়ায় তিনি পায়ে ও ঘাড়ে চোট পেয়েছেন। ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তিনি। কিন্তু প্রত্যক্ষদর্শীরা (Eyewitne
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) অভিযোগ করেছেন, নন্দীগ্রামে (nandigram) তাঁর গাড়িতে ধাক্কা দেওয়ায় তিনি পায়ে ও ঘাড়ে চোট পেয়েছেন। ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তিনি। কিন্তু প্রত্যক্ষদর্শীরা (Eyewitness) বলছেন, গাড়ির দরজা রাস্তার ধথারে লাগা লোহার পোস্টে গিয়ে লাগায় ঘটনাটি ঘটেছে। সেই সময় কেউ গা়ড়িতে ধাক্কা দেয়নি বলেও দাবি করেছেন তাঁরা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ
সোমবার রাতে বিরুলিয়া বাজারে মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে গাড়িতে গিয়ে বসেন মুখ্যমন্ত্রী। গাড়ি এগোতে থাকে আস্তে আস্তে। সেই সময় গাড়ির দরজা ছিল খোলা। রাস্তার ধারে যাঁরা ছিলেন তাঁদের উদ্দেশে হাতও নাড়েন তিনি। সেই সময় হঠাৎই গাড়ির দরজা গিয়ে পড়ে তাঁর ওপরে। পায়ে ও ঘাড়ে আঘাত পান তিনি রাস্তার ধারে মিষ্টির দোকান থেকে বরফ এনে পায়ে দেওয়া হয়। কিন্তু ব্যথায় কাতরাতে থাকের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ করেন। তিনি বলেন চার-পাঁচজন ভিড়ের মধ্যে থেকে গাড়ির দরজা ঠেলে দিয়েছে। জেনে বুঝেই তা করা হয়েছে। সেখানে স্থানীয় পুলিশ কিংবা পুলিশ সুপার কেউ ছিলেন না বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রীকে নিয় আসা হয় কলকাতায় তাঁকে এসএসকেএম-এ ভর্তি করানো হয়। রাতেই বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে এমআরআই করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বয়ান
যাঁরা সেই সময় সামনে উপস্থিত ছিলেন, তাঁরা বলছেন, রাস্তার ধারে লোহার পোস্ট ছিল। ভিড়ের মধ্যে গাড়ি এগোতে গিয়ে তা দরজায় লেগে গিয়েছে। তা গিয়ে দিদির পায়ে লেগেছে। সামনেই মিষ্টির দোকান থেকে বরফ নিয়ে লাগানো হয়। সেই সময় অনেল লোক জড়ো হয়ে গিয়েছিল। প্রত্যক্ষদর্শীরাই বলছেন, সেখানে অনেক লোক ছিল। প্রত্যক্ষদর্শীরাই বলছেন মুখ্যমন্ত্রীর অভিযোগ ঠিক নয়।
|
প্রত্যশ্রদর্শী ছাত্র সুমন মাইতি
সোমবার রাতের সেই ঘটনা প্রত্যক্ষ করেছেন ছাত্র সুমন মাইতি। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীকে দেখতে বহু লোক জমায়েত করেছিল। মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নামার চেষ্টা করছিলেন। সেই সময় অনেকেই গাড়ির সামনে ভিড় করেন। সেই সময় মুখ্যমন্ত্রীর গলায় ও ঘাড়ে চোট লাগে। মুখ্যমন্ত্রীর গাড়ির দরজায় কেউ ধাক্কা দেয়নি বলেও জানিয়েছে সে। সুমন মাইতি জানিয়েছে, সে কোনও রাজনৈতিক দল করে না। গাড়ি সেই সময় খুব আস্তে এগোচ্ছিল।
|
প্রত্যক্ষদর্শী চিত্তরঞ্জন দাস
অপর প্রত্যক্ষদর্শী চিত্তরঞ্জন দাস। নন্দীগ্রামের এই বাসিন্দা জানিয়েছেন, তিনি কোনও রাজনৈতিক দল করেন না। তাঁরা দর্শক হিসেবেই সেখানে গিয়েছিলেন। চিত্তরঞ্জন দাস বলেছেন, মুখ্যমন্ত্রী হাত জোড় করছিলেন। সেই সময় গাড়ির দরজা খোলা ছিল। গেটের সামনে বসে ছিলেন মুখ্যমন্ত্রী। রাস্তার ধারে থাকা পোস্টে গাড়ির দরজার ধাক্কা লাগে বলে জানিয়েছেন তিনি। সেই দরজাই গিয়ে পড়ে মুখ্যমন্ত্রীর ঘাড়ে এবং পায়ে। তিনি বলেছেন, ঘটনায় কেউ ঠেলেনি, কেউ মারেনি।












Click it and Unblock the Notifications