আর্থিক লেনদেনে অসঙ্গতির অভিযোগে মেয়েকে তলব ইডির, মানহানির মামলার হুঁশিয়ারি ফিরহাদের
শুধুমাত্রা অভিষেক বন্দ্যোপাধ্যায়ই এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিশানায় নন, নিশানায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার সদস্যরাও। জনপ্রিয় বাংলা পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (
শুধুমাত্রা অভিষেক বন্দ্যোপাধ্যায়ই এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিশানায় নন, নিশানায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার সদস্যরাও। জনপ্রিয় বাংলা পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ed) এবার নোটিশ দিয়েছে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের (firhad hakim) বড় মেয়ে প্রিয়দর্শিনীকে (priyadarshini)। যদিও এই নোটিশের কথা উড়িয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন, তিনি মানহানির মামলা করবেন।

বাড়িতে গিয়ে নোটিশ ইডির
প্রকাশিত খবর অনুযায়ী ইডি সূত্রে খবর প্রিয়দর্শিনীর বাড়িতে গিয়ে নোটিশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, গত কয়েকবছর ধরে প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসির হায়দার বেশ কয়েকবার বিদেশে গিয়েছেন। সেই সূত্রেই বিদেশে টাকা পাচার করা হয়েছে বলে অভিযোগ ইডির। সূত্রের আরও দাবি ইয়াসির হায়দারের বিদেশ সফরে জ়ড়িয়ে গিয়েছে এক ভিন দেশি অভিনেত্রীর নাম।

নজরদারি পরিবারের অ্যাকাউন্টে
ইডি সূত্রে জানা গিয়েছে, পরিবারের সবার অ্যাকাউন্টে নজরদারি করা হচ্ছে। সেই অনুযায়ী, ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনীর অ্যাকাউন্টের ওপরে নজরদারি চলছে। আর্থিক লেনদেনে অসঙ্গতির অভিযোগেই তাঁকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আর্থিক লেনদেনের হদিশ পেতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিইএসসিতে কর্মরত প্রিয়দর্শিনী
ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনী এই মুহুর্তে সিইএসসি-তে কর্মরত। তিনি সেখানে সোশ্যাল মিডিয়ার কাজকর্ম দেখভাল করেন। ফিরহাদ হাকিমের অপর মেয়ে সাব্বা পেশায় চিকিৎসক। যাদবপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে তিনি ডাক্তারি পাশ করেছেন।

ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া
নিজের মেয়েকে ইডির নোটিশ প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছে, তিনি এব্যাপারে কিছুই জানেন না। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও শ্যালিকাকে সিবিআই-এর নোটিশ নিয়ে সরব হয়েছেন তিনি। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিজেপি কাপুরুষের মতো আচরণ করছে। নিজেরা লড়াই করতে না পেরে ইডি, সিবিআইকে এগিয়ে দিচ্ছে। আর বাড়ির মা-বোনেদের টার্গেট করছে।
সোমবার তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিজেপির অঙ্গুলি হেলনে খবর করা হচ্ছে। এব্যাপারে তিনি মানহানির মামলা দায়ের করবেন।

রবিবার অভিষেকের স্ত্রী ও শ্যালিকাকে নোটিশ সিবিআই-এর
রবিবার দুপুরে সিবিআই-এর তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে নোটিশ দিতে যায় সিবিআই। সিবিআই-এর অভিযোগ নিজের এবং বোনের অ্যাকাউন্টে অবৈধ টাকা লেনদেনে অভিযুক্ত তিনি। সেব্যাপারেই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। অন্যদিকে ওইদিনই বাইপাসের ধারের আবাসনে বসবাসকারী অভিষেকের শ্যালিকা মনিকাকে নোটিশ ধরায় সিবিআই।












Click it and Unblock the Notifications