মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে প্রচারে 'বাধা' বাবুলকে, চাপ বাড়াল নির্বাচন কমিশন
ভবানীপুরে (bhawanipur) প্রচারে গিয়ে বাবুল সুপ্রিয়কে (babul supriyo) বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সক্রিয় নির্বাচন কমিশন (election commission)। এই ঘটনায় কমিশনের তরফ থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে। বৃহস্পতিবার রাতে হরিশ মুখার্জি রোডে যাওয়া বাবুলকে ঘিরে তৃণমূল বিক্ষোভ দেখা বলে অভিযোগ।

ভবানীপুরে বাবুলকে ঘিরে স্লোগান
বৃহস্পতিবার রাতে হরিশ মুখার্জি রোডের একটি ধাবায় গিয়েছিলেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। সেই সময় তাঁকে ঘিরে ধরে তৃণমূলের বেশ কয়েকজন কর্মী সমর্থক। বিজেপি বিরোধী স্লোগান চলে বলেও অভিযোগদ। এইসব বাবুল সুপ্রিয় শান্ত করার চেষ্টা করলেন পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। এই সময় নিরাপত্তারক্ষীরা বাবুল সুপ্রিয়কে সেখান থেকে সরিয়ে নিয়ে যান বলে জানা গিয়েছে।

নেতৃত্বে তৃণমূল নেতা ওয়াসিম আহমেদ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভবানীপুরে বলবন্তজির ধাবার সামনে গিয়ে গাড়ি থেকে নামার সময়ে বাবুল সুপ্রিয়কে ঘিরে ধরে তৃণমূলের কর্মী-সমর্থকরা। চলে স্লোগান। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, এই ঘটনায় নেতৃত্বে ছিলেন যুব তৃণমূলের সম্পাদক ওয়াসিম আহমেদ।

বাবুলের প্রতিক্রিয়া
এই ঘটনার পরে বাবুল সুপ্রিয় বলেছিলেন, গণ্ডগোল পাকাতেই এটা করেছিল তৃণমূল। যা নিয়ে তিনি কটাক্ষ করেন তৃণমূলকে। তাঁর আরও কটাক্ষ ছিল, এই ঘটনাই প্রমাণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বিলও দ্য বেল্ট রাজনৈতিক আচরণে বিশ্বাসী। সেখানে কোনও সৌজন্যতা নেই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ২ মে সব শেষ হয়ে যাবে। খেলা নয়, বিকাশ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলায় পরিবর্তনের সরকার প্রতিষ্ঠিত হবে।

রিপোর্ট তলব কমিশনে
এদিকে এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। ভবানীপুর থানার পাশাপাশি এব্যাপারে রিপোর্ট জমা দিতে পারেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক।












Click it and Unblock the Notifications