তৃণমূলের অক্সিজেন কম পড়েছে, দায় বিজেপির নয়! অভিযোগ নিয়ে মমতাকে নিশানা দিলীপের

তৃণমূলের অক্সিজেন কম পড়েছে, দায় বিজেপির নয়! অভিযোগ নিয়ে মমতাকে নিশানা দিলীপের

বিজেপির (bjp) অক্সিজেন (oxygen) সরবরাহ কম নেই। তৃণমূলের (trinamool congress) কম হওয়াতেই সমস্যা। করোনা পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) রাজ্যে অক্সিজেনের অভাবের কথা বলেছেন। সেই অভিযোগ উড়িয়ে দিতে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh) ।

ভ্যাকসিন ও অক্সিজেন নিয়ে মমতার অভিযোগ

ভ্যাকসিন ও অক্সিজেন নিয়ে মমতার অভিযোগ

মমতা বন্দ্যোপাধ্যায় ভ্যাকসিন থেকে অক্সিজেন, কেন্দ্রের করোনা মোকাবিলা নিয়ে ব্যর্থতার অভিযোগ করে তোপ দেগেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি ছয় মাস আগে থেকেই করোনার ভ্যাকসিনের জন্য বলেছিলেন কেন্দ্রকে। যদি বিজেপি নেতারা বলছেন, ওত আগে দেশে ভ্যাকসিন কোথায় ছিল। দেশে ভ্যাকসিনেশনের কাজ শুরু হয়েছে ১৬ জানুয়ারি থেকে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, রাজ্যের ভাগের অক্সিজেন পাঠিয়ে দেওয়া হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে।

দিলীপ ঘোষের জবাব

দিলীপ ঘোষের জবাব

এদিন সকালে দিলীপ ঘোষ জবাব দিতে গিয়ে বলেছেন, মুখ্যমন্ত্রী বলছেন বিনা পয়সায় ভ্যাকসিন দেবেন। অন্যদিকে কেন্দ্রও জানিয়েছে তারা যেখান থেকে ভ্যাকসিন কেনে, রাজ্যও কিনতে পারবে। সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে দেখান, মন্তব্য করেছেন তিনি।

তৃণমূল নেতাদের অক্সিজেন কম পড়েছে

তৃণমূল নেতাদের অক্সিজেন কম পড়েছে

অক্সিজেন প্রসঙ্গে দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, তৃণমূলের নেতাদের অক্সিজেন কম পড়েছে। তার দায় বিজেপির নয়। কেন্দ্রীয় বাহিনী গুণ্ডাদের মদত দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, এতদিন তৃণমূলের গুণ্ডারা ভোট করাত। এখন রাজ্যের পুলিশও ভয় পেয়ে গিয়েছে। তারা ভাবছে সরকার উল্টে গেলে কী হবে। তাই অনেক কিছুই হচ্ছে।

সভায় বেশি মানুষের ভিড় নিয়েও জবাব

সভায় বেশি মানুষের ভিড় নিয়েও জবাব

নির্বাচন কমিশন রোড-শোতে নিষেধাজ্ঞা জারি করেছে। কমিশন বলেছে ৫০০ জনকে নিয়ে কোনও সভা হতে পারে। তবে তাঁর সভায় ৫০০-র বেশি মানুষের ভিড় প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তিনি সভা করতে গলে এমনিতেই লোক চলে আসছে। তারা কাউকেই ডাকছেন না। সভায় ২০০ থেকে ৩০০ আসন রাখা হচ্ছে। বেশ লোক চলে এলে তাদের কিছুই করার নেই বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ। একইসঙ্গে তিনি বলেন, মানুষ বিজেপি নেতাদের ভাষণ শুনতে চাইছেন। কিন্তু তৃণমূলের সভায় লোক হচ্ছে না বলে অভিযোগ করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+