প্রার্থী তালিকা নিয়ে বিক্ষুব্ধদের বার্তা, নিজের প্রার্থী হওয়া নিয়ে অবস্থান জানালেন দিলীপ

বুধবার দিনভর দিল্লিতে বৈঠকের পরে বৃহস্পতিবার সকালে কলকাতায় ফিরলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh), বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় (mukul roy) থেকে শুরু করে রাহুল সিনহা, রাজীব বন্দ্যোপাধ্যায়রা। এ

বুধবার দিনভর দিল্লিতে বৈঠকের পরে বৃহস্পতিবার সকালে কলকাতায় ফিরলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh), বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় (mukul roy) থেকে শুরু করে রাহুল সিনহা, রাজীব বন্দ্যোপাধ্যায়রা। এদিন বিজেপির বাকি প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

বুধবার সারাদিন দিল্লিতে বৈঠক

বুধবার সারাদিন দিল্লিতে বৈঠক

বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশের পরেই হেস্টিংসে বিজেপির প্রধান নির্বাচনী কার্যালয়ে বিক্ষোভ আছড়ে পড়েছিল। এছাড়াও পাঁচলা, রায়দিঘি, ডায়মন্ডহারবার-সহ বেশ কয়েকটি কেন্দ্রের প্রার্থী তালিকা নিয়ে স্থানীয় বিজেপি নেতারা ক্ষোভ প্রকাশ করেছিলেন। সূত্রের খবর অনুযায়ী, বিষয়টি মোটেও ভাল ভাবে নেয়নি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কেন এই ক্ষোভ, কেই কি উস্কানি দিচ্ছে, তা জানতে চেয়েছিলেন অমিত শাহ। পরে মঙ্গলবার রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বকে দিল্লিতে তলব করা হয়েছিল। সেখানে বুধবার সারাদিন ধরে বৈঠক।

বাকি থাকা তালিকা তৈরি করতে আলোচনা

বাকি থাকা তালিকা তৈরি করতে আলোচনা

বুধবার সকাল সাড়ে এগারোটা থেকে বৈঠক শুরু হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী এই বৈঠকে অমিত শাহ না থাকলেও ছিলেন জেপি নাড্ডা। বৈঠকে রাজ্য নেতৃত্বের তরফে হাজির ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়রা। অন্য দিকে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রার্ত নেতাদের মধ্যে আলোচনায় ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়, অরবিন্দ মেননের মতো নেতারা। এদিন বিজেপির বাকি প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে বলে জানা গিয়েছে।

আলোচনায় নির্বাচনী প্রস্তুতি

আলোচনায় নির্বাচনী প্রস্তুতি

এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীর ঘোষ জানিয়েছেন, দিল্লিতে নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রার্থী নিয়ে যে সমস্যা রয়েছে, তা শীঘ্রই মিটে যাবে বলেও আশাপ্রকাশ করেছেন তিনি। বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে স্থানীয় নেতৃত্বের কথা চলছে। তবে যেসব জায়গার প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে, সেখানকার প্রার্থী তালিকা পরিবর্তনের সম্ভাবনা নেই। সবাইকে একসঙ্গে নির্বাচনে লড়াই করতে হবে বলে বার্তা দিয়েছেন তিনি।

প্রার্থী হচ্ছেন না, জানিয়েছেন দিলীপ

প্রার্থী হচ্ছেন না, জানিয়েছেন দিলীপ

এবারের নির্বাচনে দিলীপ ঘোষ থেকে মুকুল রায়, সবাইকেই প্রার্থী করা হতে পারে বলে জানা গিয়েছিলেন। বীরভূমের কোনও আসন থেকে দিলীপ ঘোষকে প্রার্থী করার খবরও উঠে এসেছিল। এব্যাপারে অমিত শাহই নাকি ইচ্ছুক বলেও খবর প্রকাশিত হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে। তবে এব্যাপারে মুকুল রায়ের সম্পর্কে বিশেষ কিছু জানা না গেলেও, দিলীপ ঘোষ জানিয়েছেন তিনি প্রার্থী হচ্ছেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+