আব্বাসের সঙ্গে জোট হতে পারে তৃণমূলেরও! নতুন করে মমতার 'বিভাজনের রাজনীতি' নিয়ে সরব দিলীপ

সবাই বিজেপির ছাতার তলায় আসতে চাইছেন। তাই কাউকে বাঁচিয়ে তুলে, কাউকে উপঢৌকন দিয়ে রাজনীতিতে জেতার চেষ্টা করা হচ্ছে। বাম আন্দোলনে পুলিশের লাঠিতে মৃত মইদুল ইসলাম মিদ্দার (Moidul Islam Midda ) পরিবারকে মুখ্যমন্ত্রীর (mamata

সবাই বিজেপির ছাতার তলায় আসতে চাইছেন। তাই কাউকে বাঁচিয়ে তুলে, কাউকে উপঢৌকন দিয়ে রাজনীতিতে জেতার চেষ্টা করা হচ্ছে। বাম আন্দোলনে পুলিশের লাঠিতে মৃত মইদুল ইসলাম মিদ্দার (Moidul Islam Midda ) পরিবারকে মুখ্যমন্ত্রীর (mamata banerjee) চাকরি দেওয়ার প্রতিশ্রুতি প্রসঙ্গ এমনটাই মন্তব্য করেছেন রাজ্য বিজেপির (bjp) সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)।

 আন্দোলনে মৃত্যুতে চাকরি দেওয়া নিয়ে প্রশ্ন

আন্দোলনে মৃত্যুতে চাকরি দেওয়া নিয়ে প্রশ্ন

সব মৃত্যুই দুর্ভাগ্যজনক। তবে রাজনীতিতে পুলিশের লাঠি কিংবা মৃত্যু নতুন কিছু নয়। নবান্ন অভিযানে পুলিশের লাঠির আঘাতে বাঁকুড়ার কোতুলপুরের মইদুর ইসলাম মিদ্দার মৃত্যু প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, বিজেপির ১৩৫ জন নেতা কর্মীর মৃত্যু হয়েছে, তাঁদেরকে খুন করা হয়েছে। তখন কোনও আন্দোলনে কোনও চাকরির কথা কেউ বলেনি। তিনি বলেন বিজেপি কর্মীদের দায়িত্ব বিজেপিই নিয়েছে।

 সবই মক ফাইট

সবই মক ফাইট

দিলীপ ঘোষের অভিযোগ সিপিএম কংগ্রেসকে দিয়ে আন্দোলন করানো হচ্ছে। তার লাভ তোলা হচ্ছে, চাকরি দেওয়া হচ্ছে, এর পিছনে সূক্ষ্ম রাজনীতি রয়েছে। প্রচার করা হচ্ছে। তিনি বলেন বামকর্মী মারা গিয়েছেন, খুবই দুর্ভাগ্যের। তবে সঙ্গে সঙ্গে চাকরি দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। এর আগে আন্দোলনে তৃণমূলের কেউ মারা গেলে, তাঁদের পরিজনকে চাকরি দেওয়া হয়েছে কিনা, তা তাঁর জানা নেই বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি। এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বিভাজনের রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে সেলাইন দেওয়ার রাজনীতি চলেছে। সবই মক ফাইট চলছে। তিনি বলেছেন, তাপস রায়ের মতো তৃণমূল নেতারা তো বাম-কংগ্রেসকে একসঙ্গে লড়াই করার আহ্বান জানিয়েছেন।

হঠাৎ করে মুখ্যমন্ত্রীর দরদ

হঠাৎ করে মুখ্যমন্ত্রীর দরদ

দিলীপ ঘোষ বলেছেন, বোঝাই যাচ্ছে কেন হঠাৎ করে মুখ্যমন্ত্রীর দরদ উথলে উঠল। তিনি বলেন, এর আগে শ'য়ে শ'য়ে মানুষ মারা গেলেও মুখ্যমন্ত্রী দুঃখপ্রকাশ করেননি। মৃতদের পরিজনকে সান্ত্বনা দিতে দেখা যায়নি। তিনি বলেন, ওনারাই লাশের রাজনীতি শুরু করেছিলেন। পশ্চিমবঙ্গ সেই রাজনীতি থেকে মুক্ত হতে চায়। তিনি আন্দোলন দমনে সরকারি ব্যর্থতার কথা উল্লেখ করেছেন।

আব্বাস সিদ্দিকির সঙ্গে জোট নিয়ে কটাক্ষ

আব্বাস সিদ্দিকির সঙ্গে জোট নিয়ে কটাক্ষ

রাজ্য সরকার ৫ টাকায় মা কিচেন চালু করেছে। যা নিয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, এটা স্ট্যান্ট বাজি, ভোটের আগে হচ্ছে। মানুষ খাচ্ছে না, দেখতে যাচ্ছে, ৫ টাকায় ডিম দেওয়া হচ্ছে নাকি গোটা আলু দেওয়া হচ্ছে।
তিনি বলেন আব্বাস সিদ্দিকির সঙ্গে তৃণমূলেরও জোট হতে পারে। কেননা ওদেরকে বাঁচতে হবে। এব্যাপারে বিজেপির অবস্থান হল, সবাই আগে ঠিক করে নিন কীভাবে লড়াই করবেন, তারপর বিজেপির সামনে আসুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+