আরও একদফা প্রার্থী তালিকা প্রকাশ সিপিএম-এর, একটি আসনে প্রার্থী পরিবর্তন
রাজ্যে প্রথম দফার নির্বাচন ২৭ মার্চ। তার আগে বুধবার আরও একদফার প্রার্থী তালিকা (candidate list) প্রকাশ করল সিপিএম (cpim)। এই তালিকায় ১০ জন প্রার্থীর নাম রয়েছে। একটি আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। তবে এই তালিকায় সম
রাজ্যে প্রথম দফার নির্বাচন ২৭ মার্চ। তার আগে বুধবার আরও একদফার প্রার্থী তালিকা (candidate list) প্রকাশ করল সিপিএম (cpim)। এই তালিকায় ১০ জন প্রার্থীর নাম রয়েছে। একটি আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। তবে এই তালিকায় সম্পূর্ণ নয়। আরও একটি আসনে প্রার্থীর নাম পরে জানানো হবে বলে বলা হয়েছে, রাজ্য বামফ্রন্টের তরফে।

১০ আসনে বামেদের প্রার্থী তালিকা
এদিন ১০ টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামফ্রন্ট। তার মধ্যে নয়জন সিপিএম-এর একজন আরএসপির। যে আসনগুলিতে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে সেগুলি হল ধূপগূড়ি থেকে প্রদীপ কুমার বিশ্বাস (সিপিএম), ময়নাগুড়ি থেকে নরেশচন্দ্র রায় (আরএসপি), দার্জিলিং গৌতমরাজ রাই (সিপিএম), কার্শিয়াং উত্তম শর্মা (সিপিএম), সামশেরগঞ্জ মোদাস্সর হোসেন (সিপিএম), হরিণঘাটা অলকেশ দাস (সিপিএম), বনগাঁ উত্তর পীয়ূষকান্তি সাহা (সিপিএম), বনগাঁ দক্ষিণ তাপসকুমার বিশ্বাস (সিপিএম) উলুবেড়িয়া অশোক দলুই (সিপিএম), মন্তেশ্বর অনুপম ঘোষ (সিপিএম)।

বনগাঁ দক্ষিণে প্রার্থী পরিবর্তন
এর মধ্যে বনগাঁ দক্ষিণে সিপিএম-এর প্রার্থী পরিবর্তন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অসুস্থতার কারণে আগেকার ঘোষিত প্রার্থী প্রীতিকুমার রায় অব্যাহতি চেয়েছেন। তাই পরিবর্তিত নাম ঘোষণা করা হল। যদিও জানা গিয়েছে, প্রীতিকুমার রায়ের বিরুদ্ধে একছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল সম্প্রতি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন। সেই বিতর্ক এড়াতেই প্রার্থী বদল বলেই মনে করছে স্থানীয় রাজনৈতিক মহল।

শান্তিপুরে প্রার্থী দেবে সিপিএম
অন্যদিকে শান্তিপুর আসনটি কংগ্রেসকে দেওয়া হলেও এবার সেখানে সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানানো হয়েছে। তবে সেখানে প্রার্থীর নাম এখনও চূড়ান্ত হয়নি। ফলে প্রার্থীর নাম পরে জানানো হবে। পাশাপাশি লাভপুর আসনে আগেকার ঘোষণায় প্রার্থীর নাম ভুল ছিল। সঠিক নামটি হবে সৈয়দ মাহফুজুল করিম। যিনি সিপিএম প্রার্থী।

দ্বিতীয় প্রার্থী তালিকায় চমক দিয়েছিল সিপিএম
প্রসঙ্গত উল্লেখ্য দ্বিতীয় প্রার্থী তালিকায় চমক দিয়েছিল সিপিএম। সেই তালিকায় যুবদের স্থান দিয়েছিল সিপিএম। নন্দীগ্রাম থেকে নাম ছিল মীনাক্ষি মুখোপাধ্যায়ের, সিঙ্গুর থেকে সৃজন ভট্টাচার্য, বালিতে দীপ্সিতা ধর, ডায়মন্ডহারবার থেকে প্রতীক উর রহমান, জামুড়িয়া থেক ঐশী ঘোষ, বর্ধমান দক্ষিণ থেকে পৃথা তা, রাজারহাট-নিউটাউন থেকে সপ্তর্ষি দেব, কামারহাটি থেকে সায়নদেব মিত্র, খড়দহ থেকে দেবজ্যোতি দাসের মতো যুবদের। এছাড়াও, পুরনোদের মধ্যে চণ্ডীপুর থেকে মহঃ সেলিম, রায়দিঘি থেকে কান্তি গাঙ্গুলি, বাসন্তি থেকে আরএসপির সুভাষ নস্করকে প্রার্থী করা হয়।












Click it and Unblock the Notifications