রাজ্যে ডাবল ইঞ্জিত তো এখনই আছে, জ্যোতি বসুকে স্মরণ করলেন সূর্যকান্ত
রাজ্যে ডাবল ইঞ্জিত তো এখনই আছে, জ্যোতি বসুকে স্মরণ করলেন সূর্যকান্ত
তেমন পরিস্থিতি তৈরি হলে ক্ষমতা ধরে রাখতে তৃণমূল (trinamool congress) ও বিজেপি (bjp) প্রকাশ্যেই একজোট হবে। নির্বাচনের পরে ত্রিশঙ্কু বিধানসভা তৈরি হলে বিষয়টি সামনে চলে আসবে। মন্তব্য করেছেন সিপিএম (cpim) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (suryakanta mishra)। তিনি জ্যোতি বসুকেও (jyoti basu) স্মরণ করেছেন।

বোধাপড়া করে চলে বিজেপি, তৃণমূল
নিজেদের বিরুদ্ধে তারা যতই কটূক্তি করুক, বিজেপি, তৃণমূল পরস্পর বোঝাপড়া করেই চলে। মন্তব্য করেছেন সূর্যকান্ত মিশ্র। তিনি বলেছেন তেমন পরিস্থিতি তৈরি হলে ক্ষমতা ধরে রাখতে বিজেপি ও তৃণমূল প্রকাশ্যে একজোট হয়ে যাবে। দলীয় মুখপত্র গণশক্তিতে তিনি বলেছেন প্রধানমন্ত্রী কেন্দ্রে ও রাজ্যে বিজেপি'র শাসন চেয়ে ডাবল ইঞ্জিনের কথা বলে গিয়েছেন। কটাক্ষ করে তিনি বলেছেন, ডাবল ইঞ্জিন তো এখনই আছে। ওঁর লোকই তো রাজ্যে বসে থেকে সরকার চালাচ্ছে। যদি নির্বাচনের পরে বিকল্পকে ঠেকাতে ওরা প্রকাশ্যেই এক ইঞ্জিনে উঠে বসে, তবে সেটা রাজ্যের পক্ষে আরও বিপজ্জনক হবে। তাই সূর্যকান্ত মিশ্র বলেছেন, তৃণমূল ও বিজেপি'কে এমন জায়গায় নামাতে হবে, যাতে কোনওভাবেই ওরা সরকার গঠন করতে না পারে। এই বাস্তবতা আছে বলেও দাবি করেছেন তিনি।

জ্যোতি বসুকে স্মরণ করলেন সূর্যকান্ত
সূর্যকান্ত মিশ্র বলেছেন, জ্যোতি বসুর সেই কথাটাই বারে বারে মনে পড়ে। উনি বলেছিলেন, 'সরকার না চাইলে দাঙ্গা হয় না'। অর্থাৎ সরকারের রাজনৈতিক সদিচ্ছাই আসল কথা। সদিচ্ছা থাকলে এমনকী আইনেরও সবসময় প্রয়োজন হয় না। গত দশ বছরেও রাজ্যে এটাই প্রমাণিত হয়েছে যে, সরকারের সদিচ্ছা নেই। রাজ্যের শাসক দল সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে এসেছে, বাড়তে দিয়েছে, মানুষের মধ্যে ধর্ম-জাতি-ভাষার ভিত্তিতে বহুমাত্রিক মেরুকরণ করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে তৃণমূল সরকার
সূর্যকান্ত মিশ্র অভিযোগ করেছেন, স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে তৃণমূল সরকার। তাঁর অভিযোগ বর্তমান সরকার শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিদের নিজেস্ব স্বাধীন সত্ত্বাকে খর্ব করেছেন। তিনি অভিযোগ করেছেন রাজ্যে আইনশৃঙ্খলা অবনতির জন্য দায়ী শাসকদলই। তাদের ছত্রছায়ায় থাকায় মহিলারা আক্রান্ত হলেও অপরাধীরা শাস্তি পায় না বলে অভিযোগ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক। পুলিশ-প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে অভিযোগ করেছেন তিনি।

কণ্ঠরোধ করতে একই পদক্ষেপ বিজেপি ও তৃণমূল সরকারের
সিপিএম রাজ্য সম্পাদক অভিযোগ করেছেন তৃণমূল সরকার গণতান্ত্রিক প্রতিবাদের কণ্ঠরোধ করতে বিরোধীদের অধিকার কেড়ে নিয়েছে। প্রতিবাদীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। দিল্লির বিজেপি সরকারও দেশে বিরোধী কণ্ঠস্বর দমন করতে ফ্যাসিবাদী আক্রমণ নামিয়ে এনেছে বলে অভিযোগ করেছেন তিনি। সূর্যকান্ত মিশ্র বলেছেন, ১৯৭৭-এর বামফ্রন্ট সরকার আসার পরবর্তী পরিস্থিতির মতোই যদি বাম-কংগ্রেসের সরকার আসে, তাহলে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। সব রাজনৈতিক বন্দিদেরও মুক্তি দেওয়া হবে। পঞ্চায়েত থেকে পুরসভা বিরোধীদের অধিকারকে সুনিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, সংখ্যালঘু কমিশন, রাজ্য নির্বাচম কমিশনকে তাদের স্বাধীনতা-সহ সক্রিয় করে তুলবে হবে বলে মত প্রকাশ করেছেন তিনি।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications