বিকল্প নীতিকে সামনে রেখেই ত্রিমুখী লড়াই, বিজেপি-তৃণমূলকে নিয়ে বার্তা সূর্যকান্তের
বিকল্প নীতিকে সামনে রেখেই ত্রিমুখী লড়াই, বিজেপি-তৃণমূলকে নিয়ে বার্তা সূর্যকান্তের
বিকল্প নীতিকে সামনে রেখেই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি (bjp) ও তৃণমূলকে (trinamool congress) পরাস্ত করার সুযোগ তৈরি হয়েছে। এমনটাই মন্তব্য করেছেন সিপিএম (cpim) রাজ্য সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্র (suryakanta mishra)। তিনি আরও দাবি করেছেন, রাজ্যে মেরুকরণের পরিস্থিতি আগের মতো নেই। তৃণমূল সরকারের জনবিচ্ছিন্নতা বেড়ে বলেও মন্তব্য করেছেন তিনি।

মেরুকরণের পরিস্থিতি আগের মতো নেই
সূর্যকান্ত মিশ্র বলেছেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপি'র মধ্যে রাজনৈতিক মেরুকরণ সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। এই মেরুকরণের ফলে রাজ্যে বামফ্রন্ট ও কংগ্রেসের জনসমর্থন ১৩ শতাংশের নিচে নেমে যায়। কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। এখন ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে বাধ্য। ২০১৯ সালের নির্বাচনের পরেই দেশে প্রতিষ্ঠান বিরোধিতা শুরু হতে দেখা গিয়েছে। তারপরে যত রাজ্যে নির্বাচন হয়েছে, বিজেপি হেরেছে অথবা অনেক কারসাজি করে কান ঘেঁষে জিতেছে। কর্ণাটক, মধ্যপ্রদেশে জনতার রায়কে উলটে দিয়ে পরে সরকার দখল করেছে বিজেপি। তিনি আরও বলেছেন, বহু টাকা খরচ করে, গোদি মিডিয়াকে ব্যবহার করে প্রচার চালিয়েও বিহারে মাত্র ০.৩ শতাংশ ভোটের ব্যবধানে সরকারে এসেছে।

সংকটের সঙ্গে বেড়েছে বৈষম্য
২০১৯ সালের লোকসভা নির্বাচনের পরে মহামারী এবং তার আগে থেকে শুরু হওয়া অর্থনৈতিক মন্দার কারণে দেশে অর্থনৈতিক সঙ্কট আরও তীব্র হয়েছে বলে মন্তব্য করেছেন সূর্যকান্ত মিশ্র। দলীয় মুখপত্র গণশক্তিতে তিনি বলেছেন, সম্পদের কেন্দ্রীভবন এবং বৈষম্য আরও বেড়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আন্দোলনও তীব্র হয়েছে। সরকার ফ্যাসিবাদী কায়দায় প্রতিবাদ দমনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি। কিন্তু ধর্মঘট-হরতাল ও সর্বশেষ কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লিকে ঘিরে কৃষকদের অবস্থান-বিক্ষোভ এবং দেশ জুড়ে কৃষকদের আন্দোলন এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, যা স্বাধীনতার পর কখনো দেখা যায়নি।

তৃণমূল সরকারের জনবিচ্ছিন্নতা বেড়েছে
সূর্যকান্ত মিশ্র বলেছেন, তৃণমূলের সরকারের জনবিচ্ছিন্নতাও বাড়ছে, সরকারের বিরুদ্ধে জনবিক্ষোভও বাড়ছে। তিনি বলেছেন, ইলেকটোরাল বন্ডে বিজেপি'র পরে সবচেয়ে বেশি টাকা তৃণমূলই পেয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি'কে ১৮টি আসনে জেতানোর পরে 'দিদিকে বলো' বলে তৃণমূলের সুবিধা কিছু হয়নি, তাই 'দুয়ারে দুয়ারে' যেতে হয়েছে। সেখানে 'সমাধান' তো দূরের কথা, তৃণমূল দলটার অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি। এখন তো তৃণমূ৬ল প্রতিদিন ভেঙে যাচ্ছে।

পাশে রয়েছে বামপন্থীরা
সূর্যকান্ত মিশ্র বলেছেন, মহামারী ও লকডাউনের সঙ্কটের সময় থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে বামপন্থীরা। ভিনরাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের সাহায্য করা, তাঁদের ঘরে ফেরানো, কোভিড নিয়ে মানুষের মধ্যে সচেতনতা প্রচার, অসহায় মানুষদের কাছে সাবান, স্যানিটাইজার, খাদ্য, ওষুধ পৌঁছে দেওয়া, কমিউনিটি কিচেন ও সবজি বাজার চালানো, হেল্পলাইন নম্বর দেওয়া, রক্তদান করা- এসবই বামপন্থীরা করেছে। তিনি বলেছেন, মানুষ দেখেছেন, যারা সরকারে আছে তারা দরকারে নেই। আর যারা সরকারে নেই, তারা দরকারে আছে।

রাজ্যে ত্রিমুখী লড়াই
সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, বামেদের দায়িত্ব মানুষকে বিকল্প দেওয়া। তার জন্য বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ সবাইকে একজোট করে ব্যাপক একটা বিকল্প তৈরির চেষ্টা চলছে। কংগ্রেসের সঙ্গে আসন বণ্টন নিয়ে কথা চলছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গেও কথা হবে। বাম সহযোগী যারা, তারাও সঙ্গেই আছে। কাজেই লড়াই ত্রিমুখী হতে বাধ্য, মন্তব্য করেছেন তিনি।

বিকল্পনীতি
সূর্যকান্ত মিশ্র বলেছেন বিকল্পের প্রধান কথা হল কর্মসংস্থান। সরকারি, আধা সরকারি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পদগুলি একবছরের মধ্যএ পূর্ণ করার ডাক দিয়েছেন তিনি। তিনি বলেছেন, কৃষি, শিল্প, পরিষেবার কাজের সুযোগ বাড়াতে হবে। সমবায়, স্বনির্ভর গোষ্ঠী এবং সংগঠতি কমিউনিটি কিচেন, সবজি বাজারের মতো স্থানীয় উদ্যোগকে প্রসারিত করতে হবে। এব্যাপারে তিনি ২০১০ সালে রাজ্যের পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেছেন, ২০১০ সালে পশ্চিমবঙ্গ অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কর্মসংস্থানের ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম ছিল। তৃণমূল এবং বিজেপির মধ্যে চলা অশালীন ভাষারও কড়া সমালোচনা করেছেন তিনি।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications