আসন নিয়ে জোটে জট অব্যাহত, চূড়ান্ত সমঝোতা নিয়ে তৎপরতা সিপিএম-এর
সংযুক্ত মোর্চা (united alliance) ব্রিগেডে সভা করলেও এখনও আসন সমঝোতা নিয়ে জট কাটেনি। মূলত কংগ্রেস (congress) এবং আইএসএফ(isf)-এর মধ্যে সমঝোতা না হওয়াতেই এই পরিস্থিতি। বিষয়টি নিয়ে এদিন ফের বৈঠকে বসেছে তিনপক্ষ। নিজেদের
সংযুক্ত মোর্চা (united alliance) ব্রিগেডে সভা করলেও এখনও আসন সমঝোতা নিয়ে জট কাটেনি। মূলত কংগ্রেস (congress) এবং আইএসএফ(isf)-এর মধ্যে সমঝোতা না হওয়াতেই এই পরিস্থিতি। বিষয়টি নিয়ে এদিন ফের বৈঠকে বসেছে তিনপক্ষ। কে কোন আসনে লড়াই করবে তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে বলে সূত্রের খবর।

মতবদল অধীর চৌধুরীর
মঙ্গলবার জোট নিয়ে বৈঠক হয়েছিল। সেখানে ঠিক হয় কংগ্রেস আইএসএফকে সাতটি আসন ছাড়বে। কিন্তু পরবর্তী সময়ে তিনি বলেন, সাতটি আসন ছাড়তে হলে তা সিপিএমকেই ছাড়তে হবে। কংগ্রেস ৯২ টি আসনের কম আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে না বলেও জানিয়ে দেন তিনি। বিষয়টি নিয়ে বুধবার সিপিএম-এর সম্পাদকমণ্ডলীর বৈঠকে আলোচনা হয় বলে জানা গিয়েছে। জট ছাড়ানোর উপায় নিয়েও আলোচনা হয়। ঠিক হয়েছে অধীর চৌধুরীকে নিজের অবস্থান থেকে সরে আসার জন্য আবেদন করবেন তাঁরা।

জট উত্তরবঙ্গ নিয়ে
দক্ষিণবঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হয়ে গেলেও মূলত উত্তরবঙ্গকে নিয়েই জট তৈরি হয়ে রয়েছে। এক্ষেত্রে কংগ্রেস মালদহের কোনও আসন ছাড়ার পক্ষপাতী নয়।

ফের বৈঠক শুরু হয়েছে
পূর্ব ঘোষণা মতো এদিন বাম-কংগ্রেস-আইএসএফ-এর মধ্যে বৈঠক শুরু হয়েছে। জানা গিয়েছে, নমনীয় হয়েছে সবপক্ষই। বিষয়টি নিয়ে বুধবার রাতেও আইএসএফ-এর সঙ্গে বৈঠক করেছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা। এক্ষেত্রে সিপিএম আসন ত্যাগ করতে পারে। আব্বাস শিবিরও জটিলতা কাটাতে মত প্রকাশ করেছে। কয়েকটি আসনের জন্য জোট ভেঙে যাক, তা তারাও চান না বলেই জানা গিয়েছে।

কোনও কোনও মহল থেকে প্রচার করা হচ্ছে সমঝোতা চূড়ান্ত
এদিন সকালে কোনও কোনও মহল থেকে প্রচার করা হয় আসন সমঝোতা চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই সমঝোতায় বামফ্রন্ট ১৬৫ (সিপিআইএম ১৩০, সিপিআই ৯, ফরওয়ার্ড ব্লক ১৫, আরএসপি ১১), কংগ্রেস ৯২, আইএসএফ ৩৭ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। আসন সংখ্যা নিয়ে রফা হলেও কে কোনও আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তা নিয়ে এখনও দ্বন্দ্ব রয়েছে বলে জানা গিয়েছে।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications