পিকের সুর পছন্দ হয়নি! ২১-এর আগে তৃণমূলের 'হাতছাড়া' প্রবীণ কংগ্রেস নেতা

এখন সরাসরিই অন্য দলের বেসুরো নেতাদের তৃণমূলে (trinamool congress) যোগ দেওয়ার প্রস্তাব দিচ্ছেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর (prashant kishor) । অন্তত তেমনটাই উঠে এল প্রবীন কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়ের (debaprasad

এখন সরাসরিই অন্য দলের বেসুরো নেতাদের তৃণমূলে (trinamool congress) যোগ দেওয়ার প্রস্তাব দিচ্ছেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর (prashant kishor) । অন্তত তেমনটাই উঠে এল প্রবীন কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়ের (debaprasad roy)মন্তব্য থেকে। জলপাইগুড়ির এই ভূমিপুত্র জানিয়েছেন, তিনি কংগ্রেসেই (congress) থাকছেন।

সিপিএম নেতার মন্তব্যে যত গোলমাল

সিপিএম নেতার মন্তব্যে যত গোলমাল

২০০৬ থেকে ২০১১ জলপাইগুড়ি এবং ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি আলিপুরদুয়ারের বিধায়ক। ২০১৬-তে ভোটের মুখে সুব্রত বক্সি তাঁকে তৃণমূলে যোগ দিতে বললেও তিনি তা করেননি। কিন্তু ২০১৬তেই তিনিই আলিপুরদুয়ারে কংগ্রেস প্রার্থীকে হারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, সিপিএম নেতার এই অভিযোগের প্রতিবাদ করেন তিনি। প্রসঙ্গত আলিপুরদুয়ারের সিপিএম জেলা সম্পাদক প্রকাশ্যে এত বলেছিলেন, যদি দেবপ্রসাদ রায় এবার আলিপুরদুয়ার থেকে কংগ্রেস প্রার্থী হন, তাহলে বামেরা তাঁর বিরুদ্ধে কাজ করবে। বিষয়টি নিয়ে তিনি বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীকে চিঠি দিয়েছিলেন। তবে সেব্যাপারে সিপিএম-এর তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এব্যাপারে তিনি রাজ্য কংগ্রেসের কাউকে পাশে পাননি।

প্রশান্ত কিশোরের ফোন দেবপ্রসাদ রায়কে

প্রশান্ত কিশোরের ফোন দেবপ্রসাদ রায়কে

দেবপ্রসাদ রায়ের অসন্তুষ্ট হওয়ার খবর তৃণমূল তথা প্রশান্ত কিশোরের কানে যেতে বেশি সময় লাগেনি। প্রশান্ত কিশোর নিজেই ফোন করেছিলেন দেবপ্রসাদ রায়কে। অন্যদিকে দেবপ্রসাদ রায়ও বিষয়টি স্বীকার করে নিয়েছেন সাংবাদমাধ্যমের সামনে। তিনি বলেছেন, ওঁর নাম শুনেছিলেন। সেই কারণে দেখা করার ইচ্ছাও ছিল। তাই নিজেই যখন ডেকেছিলেন, সেটা অগ্রাহ্য না করেই তিনি দেখা করতে গিয়েছিলেন।

তৃণমূলে যোগদানের প্রস্তাব ফিরিয়েছেন মিঠুদা

তৃণমূলে যোগদানের প্রস্তাব ফিরিয়েছেন মিঠুদা

তবে প্রশান্ত কিশোরের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দেবপ্রসাদ রায় ওরফে মিঠুদা। সূত্রের খবর অনুযায়ী, এদিন পিকের সঙ্গে দেখা করার পরে, দেবপ্রসাদ রায়কে বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে তৃণমূলের হয়ে দাঁড়াতে প্রস্তাব দেন। পাশাপাশি পরবর্তী সময়ে সুবিধামতো রাজ্যসভায় পাঠানোর প্রস্তাবও প্রস্তাবও দেন বলে সূত্রের খবর। তবে সেই প্রস্তাব দেবপ্রসাদ রায় ফিরিয়ে দিয়েছেন বলে নিজেই জানিয়েছেন। তিনি বলেছেন, কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক যদি তিনি ছেদও করেন, তা ভোটের টিকিটের জন্য করবেন না। তিনি আরও বলেছেন, যব তক হাত, তব তক কংগ্রেস কা সাথ। বাম-কংগ্রেস জোটের কাজ নিয়ে তাঁর ক্ষোভ থাকলেও তিনি কংগ্রেসের হয়েই কাজ করবেন বলে জানিয়েছেন।

পছন্দ হয়নি পিকের সুর

পছন্দ হয়নি পিকের সুর

তবে দেবপ্রসাদ রায়ের ঘনিষ্ঠদের সূত্রে জানা গিয়েছে, মুখে অনেক কথা বললেও, যে সুরে প্রশান্ত কিশোর কথা বলেছেন কিংবা যেভাবে তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তা পছন্দ হয়নি দেবপ্রসাদ রায়ের। যদিও এব্যাপারে দেবপ্রসাদ রায়ের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+