শিয়রে ভোট, বিধানসভায় ৭২ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিওরে ভোট, বিধানসভায় ৭২ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিধানসভায় দ্বিতীয় দফার সময় শেষের আগে ভোট অন অ্যাকাউন্ট মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) সরকারের। সেখানেই ৭২ হাজার ২০০ কোটি টাকার সম্ভাব্য বিনিয়োগের (investment) কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল ও মঙ্গলবার বর্ধমানে মাটিতীর্থ থেকে যে ১৯ টি প্রকল্পের কথা তিনি ঘোষণা করতে চলেছেন, সেখানেই এই বিনিয়োগের কথা ধরা হয়েছে।

শিল্পে বিনিয়োগ দুই ২৪ পরগনায়

শিল্পে বিনিয়োগ দুই ২৪ পরগনায়

কলকাতায় লেদার কমপ্লেক্সে কমন এফ্লুয়েন্ট প্ল্যান্টের জন্য খরচ ধরা হয়েছে ১০২ কোটি টাকা। এই ফরে আরও ১৮০ টি ট্যানারি গড়ে উঠবে। উত্তর ২৪ পরগনার হাবড়ায় মেগা পাওয়ারলুম ক্লাস্টার তৈরি হবে। তাতে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ ৪০০ কোটি টাকা। বানিপুরে ১০ একর এবং অশোকনগরে ৪০ একর জমির ওপরে এই প্রকল্প গড়ে উঠবে।

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় ফার্মাসিউটিক্যাল পার্কে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ ১৩০০ কোটি টাকা। বজবজের ইন্ডাস্ট্রিয়াল পার্কে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ ২ হাজার কোটি টাকা।

বিনিয়োগ হাওড়ায়

বিনিয়োগ হাওড়ায়

হাওড়ার জগদীশপুরে হোসিয়ারি পার্কে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ প্রায় ১৫০ কোটি টাকা। হাওড়ার উনসানিতে টেক্সটাইল পার্কে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। হাওড়ার উনসানিতেই আল আমিন ইন্ডাস্ট্রিয়াল পার্কে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা। হাওড়ার উদয়নারায়ণপুরে ৭ কোটি টাকা ব্যয়ে তাঁতের হাট তৈরি করা হবে। তৈরি হবে স্থায়ী আউটলেট, ডিজাইন সেন্টার এবং কনফারেন্স হল।

লালমাটিতে বিনিয়োগ

লালমাটিতে বিনিয়োগ

পুরুলিয়ার রঘুনাথপুরে ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ প্রায় ৬৪ হাজার কোটি টাকা। বাঁকুড়ার বড়জদোড়ায় ইন্ডাস্ট্রিয়াল পার্কে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ প্রায় ১৫০ কোটি টাকা। পশ্চিম মেদিনীপুরের টয়পার্কে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। পূর্ব বর্ধমানে বাতাসা ও কদমা তৈরির জন্য একটি কমন প্রোডাকশন সেন্টার তৈরি করা হবে।

উত্তরবঙ্গে জন্য

উত্তরবঙ্গে জন্য

কোচবিহারে ভাওয়াইয়া শিল্পীদের জন্য কমন ফেসিলিটি সেন্টার তৈরি করা হবে। সেখানেই মেখলা ড্রেস তৈরি করার জন্য ৩ কোটি টাকা ব্যয়ে একটি প্রোডাকশন সেন্টার তৈরি করা হবে। মালদেহর মধুঘাটে সিল্ক পার্ক তৈরি করা হবে। সেখানে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা। শিলিগুড়ির ফুলবাড়িতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা। কোচবিহারের মেখলিগঞ্জে মেগা ইন্ডাস্ট্রিয়াল ও লজিস্টিকস পার্কে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ প্রায় ৪ হাজার কোটি টাকা। বালুরঘাটের ইন্ডাস্ট্রিয়াল পার্কে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা। জলপাইগুড়ির বিন্নাগুড়িতে শিল্পাঙ্গন পার্কে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+