কয়লাকাণ্ডে অভিষেকের স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদে তৈরি সিবিআই টিম, প্রথমবারের জন্য যাচ্ছেন আইনি বিশেষজ্ঞরাও
কয়লা কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( abhishek banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (rujira banerjee) জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই (cbi)। এব্যাপারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে একটি দলও গঠন করা হয়েছে। সেই দ
কয়লা কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( abhishek banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (rujira banerjee) জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই (cbi)। এব্যাপারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে একটি দলও গঠন করা হয়েছে। সেই দলে রাখা হয়েছে আইনি বিশেষজ্ঞদেরও।

অ্যাডিশনাল এসপি উমেশ কুমারের নেতৃত্বে যাচ্ছে টিম
সূত্রের খবর অনুযায়ী, সিবিআই-এর অ্যাডিশনাল এসপি উমেশ কুমারের নেতৃত্বে সিবিআই-এর আধিকারিকদের ছয়জনের একটি দল গঠন করা হয়েছে। যেহেত এক মহিলাকে জিজ্ঞাসাবাদা তাই এই দলে দুই মহিলা আধিকারিককেও রাখা হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার এনিয়ে সিবিআই-এর বৈঠক হয়। সেখানেই এই টিম চূড়ান্ত করা হয়। সিবিআই সূত্রে খবর রুজিরার পুরো জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফি করা হবে সিবিআই-এর তরফ থেকে। রুজিরার দেওয়া সময় অনুযায়ী এদিন বেলা ১১ টা খেরে ৩ টের মধ্যে সিবিআই আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যাবেন।

প্রথমবারের জন্য যাচ্ছেন আইনি বিশেষজ্ঞরা
সিবিআই-এর টিমের সঙ্গে যাচ্ছেন তাদের আইনি বিশেষজ্ঞরাও। সিবিআই সূত্রে খবর প্রথমবারের জন্য এই ব্যবস্থা। সূত্রের খবর অনুযায়ী আইনি বিশেষজ্ঞদের এই দলে দিল্লি থেকে আসা দু-জনকে রাখা হয়েছে। এছাড়াও দলে রাখা হয়েছে কলকাতার এক বিশেষজ্ঞকেও।

মেনকাকে ফের জিজ্ঞাসাবাদের সম্ভাবনা
সিবিআই সূত্রে খবর, সোমবার সিবিআই আধিকারিকরা রুজিরার বোন মেনকা জিজ্ঞাসাবাদ করলেও, তা অসম্পূর্ণ থেকে গিয়েছে। অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন তিনি। বেশ কিছু প্রশ্নের উত্তর তিনি দেননি বলে সিবিআই সূত্রে দাবি করা হয়েছে। মেনকার দেওয়া বয়ানের সঙ্গে রুজিরার বয়ান মিলিয়ে দেখতে চায় সিবিআই। এরপর মেনকাকে ফের জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারীদের সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শুথুমাত্র থাইল্যান্ডের ব্যাঙ্কেই নয় বার্কেলের ব্যাঙ্কেও টাকা জমা দিয়েছে পলাতক বিনয় মিশ্র। এর মধ্যে একটি রুজিরার বলে দাবি। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিদেশে তাঁর স্ত্রীর কোনও অ্যাকাউন্ট নেই।

রবিবার নোটিশ দিয়েছিল সিবিআই
কয়লা কাণ্ডে রবিবার সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ছাড়াও তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকে নোটিশ দেয়। যে সময় সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিল সেই সময় অভিষেক কিংবা তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। পরে অবশ্য সিবিআইকে চিঠি পাঠিয়ে রুজিরা নোটিশের প্রাপ্তি স্বীকার করেন এবং সিবিআইকে মঙ্গলবার সময় দেন। অন্যদিকে মেনকা গম্ভীরের দেওয়া সময় অনুযায়ী, সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। প্রতিমাসে রুজিরার অ্যাকাউন্ট থেকে মেনকার অ্যাকাউন্টে টাকা যেত বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications