ফিরছে 'নস্টালজিয়া', বঙ্গে বাজিমাত করতে বিজেপির ভরসা সোভিয়েত জমানার বমপন্থা!
হলদিয়াতে এসে ৭ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদীকে বলতে শোনা গিয়েছিল, রাজ্যে বামপন্থীদের অপশাসন ফিরে এসেছে। তবে সেই বামপন্থী ভোট পেতেই মরিয়া হয়ে উঠেছে বিজেপি। মূলত তৃণমূল বিরোধী বামপন্থী 'ভোটার'দের ভোটেই ২০১৯ সালে ১৮টি আসন পেয়েছিল বিজেপি। যেই সাফল্যের উপর ভর করেই এবার তারা বিধানসভা নির্বাচন মাত করতে চাইছে।

শুভেন্দুদের গলায় শোনা গিয়েছে বাম-বন্দনা
শুধু বামপন্থী ভোটারদের মন পেতেই বহু ক্ষেত্রেই শুভেন্দু-রাজীবদের গলায় শোনা গিয়েছে বামপন্থী নেতাদের নামে বন্দনা। এবং তাই নয়, বিজেপির পোস্টারের ডিজাইনেও মিলেছে সোভিয়েত জমানার 'বামপন্থী' ছাপ। মূলত যে সকল বামপন্থী মনোভাবাপন্ন মানুষ মনে করেন যে তৃণমূলকে সরাতে পারে একমাত্র বিজেপি। সেরকম ভোটারদের টানতেই বিজেপির এই নকশা নির্ধারণ।

'বামপন্থী প্রতীক' নিয়ে প্রচারে বিজেপি
ডিজিক্যাম্প এশিয়ার একটি গবেষণা বলছে যে বিজেপি তাদের সরকারি ডিজিটাল প্রচারের যেসকল প্রতীক ব্যবহার করছে, তা ঐতিহাসক ভাবে বামপন্থী হিসেবেই পরিচিত। তবে সেই সব প্রতীকগুলিকে খানিক গেরুয়া মোড়কে পেশ করা হয়েছে বিজেপির তরফে। মুষ্ঠি হোক বা মিছিলের ছবি, সোভিয়েত জমানার একটি আভাস রয়েছে। সোভিয়েত জমানাতেই এই প্রতীকগুলিকে দেখা যেত আন্দোলনমূলক প্রচারের শিল্প হিসেবে।

বামেদের দিকে ঝুঁকছেন মমতা?
এদিকে প্রশ্ন উঠেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার তাঁর 'ডুবন্ত নৌকা' বাঁচাতে বামেদের দিকে ঝুঁকছেন? ভোট যত এগিয়ে আসছে, মমতার ভোট-পাটিগণিতের সমীকরণ যেন ততই পরিবর্তন হচ্ছে। যে বামেদের সম্পর্কে একদা তাঁর আক্রমণের ঝাঁজ ছিল অতি তীব্র, তাদের প্রতিই কেমন যেন নরম মনে হচ্ছে নেত্রীকে। তবে মমতাকে হারাতেই বিজেপির স্লোগান, 'আর নয় অন্যায়।' আর সেই স্লোগানের বার্তা দেওয়া পোস্টটিতে দেখা যাচ্ছে একটি মুঠো শিকল ছিঁড়ে মুক্ত হচ্ছে। এতদিন এহেন প্রতীক বামপন্থীদের ব্যবহার করতে দেখা গিয়েছে বারংবার।

'বুদ্ধদেব ভট্টাচার্য এক জন ভাল মানুষ ছিলেন'
বিজেপি নেতারা সাম্প্রতিককালে এমন অনেক কিছু বলছেন, তাতে অবাক হতে হচ্ছে বাম নেতাদেরও। এক সময় মমতা ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারীর মুখেই শোনা গিয়েছে বাম-নেতাদের প্রশংসা। সাম্প্রতিক সময় তাঁর তিনটি জনসভার খন্ডাংশ তুলে ধরলেই বোঝা যাবে শুভেন্দু ঠিক কী বলতে চাইছেন। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই তাঁর গলায় পরই শোনা গিয়েছিল, 'বুদ্ধদেব ভট্টাচার্য এক জন ভাল মানুষ ছিলেন।'












Click it and Unblock the Notifications