'বাম ভালো, কিন্তু ভোটটা রামে দিন', এই মন্ত্রেই যেন বঙ্গ জয়ের ঘুঁটি সাজাচ্ছে বিজেপি

বিজেপি নেতারা সাম্প্রতিককালে এমন অনেক কিছু বলছেন, তাতে অবাক হতে হচ্ছে বাম নেতাদেরও। এক সময় মমতা ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারীর মুখেই শোনা গিয়েছে বাম-নেতাদের প্রশংসা। সাম্প্রতিক সময় তাঁর তিনটি জনসভার খন্ডাংশ তুলে ধরলেই বোঝা যাবে শুভেন্দু ঠিক কী বলতে চাইছেন। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই তাঁর গলায় পরই শোনা গিয়েছিল, 'বুদ্ধদেব ভট্টাচার্য এক জন ভাল মানুষ ছিলেন।'

'বামেদের শাসনকালে বাংলায় বেশ কিছু ভাল কাজ হয়েছিল'

'বামেদের শাসনকালে বাংলায় বেশ কিছু ভাল কাজ হয়েছিল'

শুভেন্দু আরও বলেছিলেন, 'আমি ব্যক্তিগত ভাবে কখনও বুদ্ধবাবুর রাজনীতি এবং রাজনৈতিক পদক্ষেপের বিরোধী ছিলাম না। আমার লড়াইটা ছিল লক্ষণ শেঠ এবং হার্মাদদের বিরুদ্ধে। যাদের সাহায্য করত বামফ্রন্ট। বামেদের শাসনকালে বাংলায় বেশ কিছু ভাল কাজ হয়েছিল।' শুভেন্দুর মুখে এই কথাগুলো নিশ্চিতরূপে বাম নেতাদের ভাবাচ্ছে।

বামেদের নিয়ে 'ধর্মনিরপেক্ষ' জোট গঠনের প্রাথমিক বার্তা?

বামেদের নিয়ে 'ধর্মনিরপেক্ষ' জোট গঠনের প্রাথমিক বার্তা?

মমতার বর্তমান অবস্থান কি বাংলায় বামেদের নিয়ে 'ধর্মনিরপেক্ষ' জোট গঠনের প্রাথমিক বার্তা? যে জোট বিজেপির রথের চাকাকে রুখতে পারবে। আবার শুভেন্দুর গলায় বামেদের প্রশংসা কি লাল-ভোটকে গেরুয়া-ভোটে পরিবর্তন করার লক্ষ্যে একটি সূক্ষ কৌশল? স্পষ্ট উত্তর পেতে বাংলার উন্মুক্ত ভোট-আকাশের দিকে আর কটা দিন নজর রাখতেই হবে৷

বামপন্থী ভোটারদের মন পেতে...

বামপন্থী ভোটারদের মন পেতে...

শুধু বামপন্থী ভোটারদের মন পেতেই বহু ক্ষেত্রেই শুভেন্দু-রাজীবদের গলায় শোনা গিয়েছে বামপন্থী নেতাদের নামে বন্দনা। এবং তাই নয়, বিজেপির পোস্টারের ডিজাইনেও মিলেছে সোভিয়েত জমানার 'বামপন্থী' ছাপ। মূলত যে সকল বামপন্থী মনোভাবাপন্ন মানুষ মনে করেন যে তৃণমূলকে সরাতে পারে একমাত্র বিজেপি। সেরকম ভোটারদের টানতেই বিজেপির এই নকশা নির্ধারণ।

কোন সমীকরণকে সামনে রেখে এগোচ্ছে বিজেপি?

কোন সমীকরণকে সামনে রেখে এগোচ্ছে বিজেপি?

২০১৪ সালের লোকসভায় বামেদের ভোট শতাংশ ছিল ২৯.৭। ২০১৯ সালে সেটাই নেমে যায় ৭.৫ শতাংশে। এদিকে ২০১৪ সালে বিজেপির ভোট ছিল ১৭.১ শতাংশ। সেই বিজেপির ভোট শতাংশ ২০১৯ সালে বেড়ে হয় ৪০.৬ শতাংশ। কাকতালিয় হলেও বামেদের ভোট শতাংশে যে হ্রাস, প্রায় সেই হারে বেড়েছে বিজেপির ভোট। সেখান থেকেই ধারণা জন্মায়, বাম ভোটই রামে গিয়েছিল ২০১৯ সালে। তবে বাম ফোট যদি বামেই থাকে, তাহলে তো ফের প্রাসঙ্গিকতা ফিরে পেতে পারেন তারা। কিন্তু বিজেপি তৃণমূল থেকে ভাঙিয়ে আনা নেতা এবং তৃণমূল বিরোধী বাম ভোটারদেরকে কাজে লাগিয়েই বাজিমাত করতে চাইছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+