জেপি নাড্ডার উপর হামলাস্থল শিরাকোলেই রথযাত্রা কেন চাইছে বিজেপি! আসরে অমিত শাহকে ঘিরে জল্পনা

রাস্তার দু পাশ থেকে নাগাড়ে ধেয়ে আসছিল ডান্ডা, লাঠি। পড়েছে প্রচুর ইট, পাটকেল। আর তার মাঝখানের রাস্তা ধরে চলছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়। অভিষেকের খাসতালুক ডায়মন্ডহারবারে যাওয়ার পথে বিজেপি প্রধানের কনভয়ে সেই হামলা হয়েছিল শিরাকোলে। আর সেখানেই এবার বিজেপি রথযাত্রা চায়! নেপথ্যে কোন কোন কারণ থাকছে।

বিজেপির রথযাত্রা রুটম্যাপ

বিজেপির রথযাত্রা রুটম্যাপ

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, ৮ ফেব্রুয়ারি সাগরে কপিল মুনির আশ্রম থেকে কলকাতার দিকে পথ চলবে বিজেপি র রথ। শুরু হবে 'পরিবর্তন যাত্রা'। রুটম্যাপ অনুযায়ী, প্রথমে সাগর থেকে রথ আসবে কাকদ্বীপে। সেখানে হবে জনসভা। তারপরই রথ ধরবে ডায়মন্ডহারবার- শিরকোল রুট। এরপর গন্তব্য বারুইপুর। তারপর কলকাতা।

২৯৪ আসন ও বিজেপির হাইভোল্টেজ রথযাত্রা

২৯৪ আসন ও বিজেপির হাইভোল্টেজ রথযাত্রা

২০২১ এর ভোটের আগে বাংলায় জনসংযোগের পরিধি বাড়িয়ে নিতে মরিয়া চেষ্টা বিজেপির। আর সেই জায়গা থেকেই দলের এই রথযাত্রা কর্মসূচি। ২৯৪ আসনেই যাতে গেরুয়া রথ পৌঁছে যায়, তার দিকে নজর রেখেই রুটম্যাপ তৈরি হচ্ছে। তবে, সবচেয়ে বেশি নজর কাড়ছে শিরাকোল। কারণ এখানেই ১০ ডিসেম্বর বিজেপি প্রধান জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়েছিল। আর সেই এলাকা দিয়েই এবার বিজেপি রথ চালাতে চায়।

কেন শিরাকোলকেই বেছে নিচ্ছে বিজেপি?

কেন শিরাকোলকেই বেছে নিচ্ছে বিজেপি?

জানা যাচ্ছে, দলের সর্বভারতীয় প্রধানের কনভয়ে হামলা মেনে নিতে পারছে না বিজেপি। অভিষেক গড়ে সেই হামলার অভিযোগ ছিল তৃণমূলের দিকে। ফলে শক্তি পরীক্ষার লিটমাস টেস্ট এবার বিজেপির সামনে। এই জায়গা থেকে এই কর্মসূচি তাৎপর্যপূর্ণ। অন্যদিকে, শিরাকোলের পথে রথ এগিয়ে গেলে কলকাতা জোনের সমস্ত আসনকেই ছুঁয়ে যেতে পারবে বিজেপি। যেখানে দলের লক্ষ্য ২৯৪ এর সমস্ত আসন ছুঁয়ে যাওয়া, সেখানে এটি তাৎপর্যপূর্ণ। এছাড়াও শিরাকোলের রাস্তা চওড়া ফলে রথযাত্রার পক্ষে তা আদর্শ বিজেপির কাছে।

 রথযাত্রায় বিজেপি সফল হলে, কোন সম্ভাবনা থাকছে?

রথযাত্রায় বিজেপি সফল হলে, কোন সম্ভাবনা থাকছে?

প্রসঙ্গত, শিরাকোলের উপর দিয়ে রথ নিয়ে যেতে গিয়ে বিজেপি যদি 'সফল' হয়, তাহলে দলীয় কর্মীদের 'জোশ হাই' রাখতে ১০০ শতাংশ সফল হতে পারবে বিজেপি, বলে মত বহু বিশ্লেষকের। রথযাত্রা নিয়ে শঙ্কুদেব পাণ্ডা বলেন, ' ওই পথে রথযাত্রা করতে প্রশাসন অনুমতি না দিলেও আমরা সেখান দিয়েই রথ নিয়ে আসব। বাধা দিলে বুঝতে হবে আই শৃঙ্খলা ঠিক রাখতে পারছে না প্রশাসন। তার দায় রাজনৈতিক দলের নয়। '

রথযাত্রা ও অমিত শাহ

রথযাত্রা ও অমিত শাহ

এদিকে, একটি সূত্রের খবর এই রথযাত্রায় অংশ নিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির 'চাণক্য' অমিত শাহ । অন্যদিকে, আরেকটি সূত্রের দাবি, শনিবার নবদ্বীপের রথযাত্রার উদ্বোধন করতে পারেন জেপি নাড্ডা। সোমবার সাগর ও কোচবিহারে, এবং মঙ্গলবার তারাপীঠ ,ঝাড়গ্রামে রথ বের করবে বিজেপি। আর আগামী সপ্তাহে রাজ্যে এসে সেই রথ যাত্রায় অমিত শাহ থাকতে পারেন বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+