মোদীর সভার আগে পোস্টার ছেঁড়ার অভিযোগ, উত্তেজনা খড়গপুরে

শনিবার খড়গপুরের (kharagpur) বিএনআর ময়দানে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। তার আগে মঞ্চের পিছনে বিজেপি (bjp) ও মোদীর পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল খড়গপুরে। বিজেপির অভিযোগ, রা

শনিবার খড়গপুরের (kharagpur) বিএনআর ময়দানে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। তার আগে মঞ্চের পিছনে বিজেপি (bjp) ও মোদীর পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল খড়গপুরে। বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূল (trinamool congress) পোস্টার ছিঁড়েছে। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

খড়গপুরে মোদীর সভা

খড়গপুরে মোদীর সভা

ভোটের প্রচারে ফের রাজ্যে প্রধানমন্ত্রী মেদী। এদিন পশ্চিম মেদিনীপুরের ১৫ টি এবং ঝাড়গ্রামের ৪ টি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১১ টায় সভা শুরু হওয়ার কথা। সকাল ১০.৪৫-এ ট্রাফিক রিক্রিয়েশন মাঠে তাঁর কপ্টার নামার কথা রয়েছে। সেখান থেকে দু-কিমি পথ গাড়িতে গিয়ে বিএনআর ময়দান। সকাল থেকেই সেই মাঠে ভিড় জমতে শুরু করেছে। বিজেপির তরফে সভায় রেকর্ড জমায়েতের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গেরুয়া শিবিরের তরফে জানানো হয়েছে, এদিনের সভায় দেড়লক্ষের বেশি মানুষ যোগ দেবেন।

পুরুলিয়ায় ভিড় হয়েছিল

পুরুলিয়ায় ভিড় হয়েছিল

ঘনঘন প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাত্র ৪৮ ঘন্টা আগে তিনি পুরুলিয়ায় প্রচারে এসেছিলেন। নিশানা করেছিলেন দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ করে সরব হয়েছিলেন তিনি। সেই সভায় ভিড় হয়েছিল বেশ। সবার সামনে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখিয়ে ছিলেন তিনি। এবার আসছেন খড়গপুরে। টার্গেট জঙ্গলমহল।

বাংলায় উন্নয়নের ডাক দিয়ে টুইট

বাংলায় উন্নয়নের ডাক দিয়ে টুইট

পুরুলিয়ায় সভা করতে আসার আগের মতো বাংলায় টুইট না করলেও, শুক্রবার খড়গপুরের সভা প্রসঙ্গে মেদী টুইটে বলেছেন, পশ্চিমবঙ্গের বিজেপির জয় রাজ্যে উন্নয়নের নতুন যুগের সূচনা করবে। পাশাপাশি তৃণমূলের হুমকি এবং গা-জোয়ারি রাজনীতি বন্ধ করবে। তিনি নিশ্চিত বিজেপি এবা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছেই।

আসছেন অমিত শাহও

আসছেন অমিত শাহও

পশ্চিমবঙ্গে বিজেপির স্টার ক্যাম্পেনার মোদী- শাহ জুটি। ৭ মার্চ ব্রিগেডে সভা করে গিয়েছেন মোদী। তারপর পুরুলিয়ায় এসেছিলেন মোদী। শনিবার খড়গপুর হয়ে বুধবার সভা করবেন কাঁথিতে। অন্যদিকে অমিত শাহ রবিবার এগরায় সভা করবেন। এরপর সন্ধেয় কলকাতায় এসে বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন তিনি। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+