বিজেপির প্রার্থী তালিকায় চমক! মুকুল রায়, জগন্নাথ সরকারকে প্রার্থী করল গেরুয়া শিবির
বাকি থাকা ১৪৮ টি আসনের প্রার্থীদের (candidate) নাম ঘোষণা করল বিজেপি (bjp)। এদিন দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন মন্ত্রী দেবশ্রী চৌধুরী। এই তালিকায় স্থান দেওয়া হয়েছে মুকুল রায় (mukul roy), জগ
বাকি থাকা ১৪৮ টি আসনের প্রার্থীদের (candidate) নাম ঘোষণা করল বিজেপি (bjp)। এদিন দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন মন্ত্রী দেবশ্রী চৌধুরী। এই তালিকায় স্থান দেওয়া হয়েছে মুকুল রায় (mukul roy), জগন্নাথ সরকার (jagannath sarkar), রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পালের মতো অনেকেই।

মুকুল রায়, জগন্নাথ সরকার প্রার্থী
ইঙ্গিত মতোই বিজেপি প্রার্থী করল দলে সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় এবং রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে। মুকুল রায়কে প্রার্থী করা হয়েছে কৃষ্ণনগর উত্তর থেকে। অন্যদিকে জগন্নাথ সরকারকে প্রার্থী করা হয়েছে শান্তিপুর আসন থেকে। কৃষ্ণনগর উত্তর আসনটি তুলনামূলকভাবে বিজেপির পক্ষে সেফ আসন বলেই পরিচিত। কেননা ২০১১ এবং ২০১৬-তে এই আসন থে্কে অবনীমোহন জোয়ারদার এই আসন থেকে প্রার্থী হিসেবে জিতলেও ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই আসন থেকে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র প্রায় ৫৩ হাজার ভোটে পিছিয়ে ছিলেন।

শিলিগুড়ি থেকে শঙ্কর ঘোষ, চাকদায় বঙ্কিম ঘোষ
প্রার্থী তালিকায় শিলিগুড়ি থেকে রয়েছেন শঙ্কর ঘোষ। দিন কয়েক আগে সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েছেন এই যুব নেতা। তিনি শিলিগুড়ি পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্যওএ ছিলেন। এই আসন তিনি পুরনো সতীর্থ বর্ষীয়ান অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে প্রার্থী। অন্যদিকে চাকদহ আসনে প্রার্থী করা হয়েছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা বঙ্কিম ঘোষ।

উল্লেখ্যযোগ্য প্রার্থী যাঁরা
উল্লেখযোগ্য প্রার্থীদের তালিকায় রয়েছেন হরিণঘাটা থেকে লোকশিল্পী অসীম সরকার, পানিহাটি থেকে সন্ময় বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন কংগ্রেসী রাজনীতি করলেন মাস কয়েক আগে তিনি বিজেপিচে যোগ দেন। কামারহাটি থেকে রাজু বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত কামারহাটি থেকে তৃণমূল প্রার্থী মদন মিত্র আর সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র। বিধাননগর থেকে সব্যসাচী দত্ত। তাঁর লড়াই দমকলমন্ত্রী সুজিক বসুর বিরুদ্ধে। রাজারহাট গোপালপুর থেকে শমীক ভট্টাচার্য। আসানসোল দক্ষিণ থেকে অগ্নিমিত্রা পাল। তিনি প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষের বিরুদ্ধে। ইংরেজবাজার থেকে শ্রীরূপ চৌধুরী, জোঁড়াসাকো থেকে মীনাদেবী পুরোহিত, মানিকতলা থেকে কল্যাণ চৌবে, বোলপুর থেকে অনির্বাণ গাঙ্গুলি, হাবড়া থেকে রাহুল সিনহা।

প্রার্থী তালিকায় বিশিষ্টরা
প্রার্থী তালিকায় বিশিষ্টদের মধ্যে রয়েছেন বরাহনগর থেকে পার্নো মিত্র, দমদম থেকে অধ্যাপক বিমলশঙ্কর নন্দ, দুর্গাপুর পূর্ব থেকে কর্নেল দীপ্তাংশু চৌধুরী, ভবানীপুরে অভিনেতা রুদ্রনীল ঘোষ।

তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বিধায়করা প্রার্থী
তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া যেসব বিধায়কদের প্রার্থী করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন মন্তেশ্বর থেকে সৈকত পাঁজা, কালনা থেকে বিশ্বজিৎ কুণ্ডু, বিজপুর থেকে শুভ্রাংশু রায়, জগদ্দল থেকে অরিন্দম ভট্টাচার্য, নোয়াপাড়া থেকে সুনীল সিং, খড়দহ থেকে শীলভদ্র দত্ত, পাণ্ডবেশ্বর থেকে জিতেন্দ্র তিওয়ারি।












Click it and Unblock the Notifications