বড় ভাঙনের পথে তৃণমূল! কারা যোগ দেবেন বিজেপিতে, সময় জানিয়ে চাঞ্চল্য বাড়ালেন অর্জুন

আরও বড় ভাঙন হতে চলেছে তৃণমূলে (trinamool congress)। বহু বিধায়কের বিজেপিতে (bjp) যোগ দেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা বলে দাবি করেছেন বিজেপি সাংসদ আর্জুন সিং। এদিন তিনি সোদপুরের নাটাগড়ে চা-চক্রে যোগ দিয়েছিলেন। সেখানেই

আরও বড় ভাঙন হতে চলেছে তৃণমূলে (trinamool congress)। বহু বিধায়কের বিজেপিতে (bjp) যোগ দেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা বলে দাবি করেছেন বিজেপি সাংসদ আর্জুন সিং। এদিন তিনি সোদপুরের নাটাগড়ে চা-চক্রে যোগ দিয়েছিলেন। সেখানেই হওয়া প্রকাশ্য সভায় অর্জুন সিং-এর (arjun singh) দাবিতে চাঞ্চল্য ছড়িয়েছে।

দিদিমনির সরকারটাই বাঁচবে না

দিদিমনির সরকারটাই বাঁচবে না

এদিন অর্জুন সিং দাবি করেছেন, অন্তত ৪১ জন তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার অপেক্ষায়। নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু হলেই এঁরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন বলে দাবি করেছেন অর্জুন। তাঁর আরও দাবি সরকারটা কোনও ভাবেই আর বাঁচাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ দিদিমণি এখন ভাইপোকে বাঁচাতে ব্যস্ত। তিনি বলেছেন, পুলিশ এথনও বুঝতে পারছে না, এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না।

যোগ দেবেন যাঁরা

যোগ দেবেন যাঁরা

অর্জুন সিং বলেছেন, বিজেপিতে সম্ভাব্য যোগদানকারীদের তালিকায় রয়েছেন, তৃণমূলের হয়ে বিতর্কসভায় যাঁরা অংশ নেন তাঁদের মধ্যে অনেকেই। তিনি বলেছেন, কয়েকদিনের মধ্যে এঁরা বিজেপির পতাকা হাতে তুলে নেবেন।

মদন মিত্রকে নিশানা

মদন মিত্রকে নিশানা

এদিন অর্জুন সিং মদন মিত্রকে কড়া ভাষায় সমালোচনা করেছেন। তিনি বলেছেন, মদন মিত্র নোংরা লোক। তাঁদেরকে এলাকায় ঢুকতে দেবেন না। তাঁর আহ্বান সুস্থ সমাজকে দুষিত করে তুলবেন না। তিনি বলেছেন, চোরকে যেভাবে সবাই এলাকা ছাড়া করে, ঠিক সেইভাবেই মদন মিত্রকে এলাকা ছাড়া করুন। অর্জুন সিং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা বিজেপি কর্মীদের মারছেন, তাদের মনে রাখতে হবে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।

 আক্রান্ত কর্মীদের সঙ্গে সাক্ষাত

আক্রান্ত কর্মীদের সঙ্গে সাক্ষাত

এদিন নাটাগড়ে চা চক্রের শেষে অর্জুন সিং এলাকার আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে যান। প্রসঙ্গত উল্লেখ্য সরস্বতী পুজোয় নাটাগড়ে বিজেপি কর্মী শুভাশিস দাস ও তাঁর বাবার ওপরে হামলা হয়েছিল। তৃণমূল সেই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ বিজেপির। ওই বিজেপি কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

 বলেছিলেন ৩১ জানুয়ারির পরে ধ্বংসের দিকে যাবে তৃণমূল

বলেছিলেন ৩১ জানুয়ারির পরে ধ্বংসের দিকে যাবে তৃণমূল

গতমাসের শেষে দিকে অর্জুন সিং বলেছিলেন ৩১ জানুয়ারির পরে ধ্বংসের দিকে এগোবে তৃণমূল কংগ্রেস। অনেক মন্ত্রী লাইন লাগিয়ে রয়েছেন বলে দাবি করেছিলেন তিনি। বলেছিলেন হাওড়া পুরো সাফ হয়ে যাবে। তিনি বলেছিলেন হাওড়ার মন্ত্রী অরূপ বিশ্বাস লাইন দিলেও তাঁকে বিজেপিতে নেওয়া হবে না। পাশাপাশি তিনি আশঙ্কাপ্রকাশ করে বলেছিলেন, আগামী নির্বাচন রক্তাক্ত হবে। রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলায় ভোট করা উচিত বলেও মন্তব্য করেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+