বিজেপিতে যোগ দিয়েই রাজীবের জন্য 'জেড' নিরাপত্তা! থাকছে বুলেট প্রুফ গাড়িও

বিজেপিতে যোগ দিয়েই রাজীবের জন্য 'জেড' নিরাপত্তা! থাকছে বুলেট প্রুফ গাড়িও

শনিবার দিল্লিতে গিয়ে অমিত শাহের (amit shah) বাসভবনে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (rajib banerjee)। আর রবিবার ডুমুরজলায় বিজেপির মেগা সভার পরে রাতে অমিত শাহের দফতর থেকে তাঁকে ফোন করে জেড ক্যাটেগরির নিরাপত্তার কথা জানানো হয়।

হাওড়ার প্রথম সভা থেকেই মমতা ও তৃণমূলকে নিশানা

হাওড়ার প্রথম সভা থেকেই মমতা ও তৃণমূলকে নিশানা

রবিবার দুপুরে হাওড়ার ডুমুরজলায় প্রথমবার বিজেুপির মঞ্চে ভাষণ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, বিজেপি কর্মীদের মধ্যে যে উন্মাদনা তিনি লক্ষ্য করেছেন, তাতে তিনি নিশ্চিত বাংলায় পদ্ম ফুটবেই। দল বললে তিনি বুথে বুথে গিয়ে প্রচার করবেন বলেও জানান। তিনি জানিয়ে দেন, এবার চমকে, ধমকে ভোট নয়। বিজেপি ক্ষমতায় আসলে হাওড়ার আইটি হাবের পাশাপাশি অ্যালয় ইন্ডাস্ট্রি হবে বলে আশ্বাস দেন তিনি। দুয়ারে সরকার নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, সাড়ে নয়, বছর পর কেন দুয়ারে সরকার কর্মসূচি গ্রহণের দরকার পড়ল। এই সভা থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় নতুন স্লোগান তোলেন। তিনি বলেন, চলুন পাল্টাই।

সভা শেষে সংঘর্ষের পরেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ

সভা শেষে সংঘর্ষের পরেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ

রবিবার বিজেপির সভা শেষে ফেরার পথে হাওড়ার বাঁকড়া-সহ বেশ কয়েকটি জায়গায় তৃণমূলের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষ হয়। সূত্রের খবর অনুযায়ী, এরপরেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। রাতেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে জেড নিরাপত্তার কথা জানানো হয়। এই ব্যবস্থায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় থাকবেন একজন কমান্ডান্ট-সহ সিআরপিএফ-এর ২৪ জন জওয়ান। সোমবার সকাল থেকেই এই নিরাপত্তার ঘেরাটোপে চলে এসেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর পরবর্তী সভা রয়েছে বারুইপুরে, মঙ্গলবার।

শুভেন্দু-সহ অন্য নেতাদেরও দেওয়া হয়েছিল নিরাপত্তা

শুভেন্দু-সহ অন্য নেতাদেরও দেওয়া হয়েছিল নিরাপত্তা

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার আগে, রাজ্যের দেওয়া নিরাপত্তা ছাড়ার পরেই তাঁকে জেড প্লাস নিরাপত্তা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সঙ্গে দেওয়া হয়েছিল বুলেট প্রুফ গাড়িও। অন্যদিকে, দিল্লিতে গিয়ে গত সপ্তাহে বিজেপিতে যোগ দেন কংগ্রেস থেকে তৃণমূলে যাওয়া শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। তাঁকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় নিরাপত্তা পান কলকাতার প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ও। এছাড়াও কেন্দ্রীয় নিরাপত্তার ঘেরাটোপে থাকেন অর্জুন সিং-এর মতো একাধিক বিজেপি সাংসদও।

রাজ্যে আর যাঁরা জেড ক্যাটেগরির নিরাপত্তা পান

রাজ্যে আর যাঁরা জেড ক্যাটেগরির নিরাপত্তা পান

রাজ্যে কেন্দ্রীয় সরকারের দেওয়া জেড ক্যাটেগরির নিরাপত্তা পান রাজ্যপাল জগদীপ ধনখড়, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং শুভেন্দু অধিকারী। সেই তালিকায় যুক্ত হল রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+