মানুষের মধ্যে বিজেপিকে নিয়ে আকর্ষণ প্রবল, ২০০১-এর সঙ্গে ২০২১-এর পরিস্থিতির তফাত করলেন মুকুল
কৃষ্ণনগর উত্তর (krishnagar north) বিধানসভা কেন্দ্র থেকে তিনি জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী। এমনটাই মন্তব্য করেছেন বিজেপি (bjp) নেতা মুকুল রায় (mukul roy)। শুধু নদিয়া নয়, সারা পশ্চিমবঙ্গই তিনি চেনেন, মন্তব্য করেছেন
কৃষ্ণনগর উত্তর (krishnagar north) বিধানসভা কেন্দ্র থেকে তিনি জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী। এমনটাই মন্তব্য করেছেন বিজেপি (bjp) নেতা মুকুল রায় (mukul roy)। শুধু নদিয়া নয়, সারা পশ্চিমবঙ্গই তিনি চেনেন, মন্তব্য করেছেন মুকুল রায়। ২০০১-এর সঙ্গে ২০২১-এর পরিস্থিতিরও তুলনা করেছেন তিনি।

মানুষের কাছে গিয়ে কারণ ব্যাখ্যা
কুড়ি বছর বাদে রাস্তায় হাঁটছেন, ভোট ভিক্ষে করছেন। একটা নতুন অনুভূতি। কৃষ্ণনগর উত্তরে প্রচারে বেরিয়ে এমনটাই মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। এই যুদ্ধে মানুষের সমর্থন মিলবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। মুকুল রায় বলেন, মানুষ পাল্টায় না, মানুষ মানুষই থাকে। মানুষের কাছে গিয়েই তিনি কারণ ব্যাখ্যা করবেন। কৃষ্ণনগরের সার্বিক উন্নয়ন চান বলেও জানিয়েছেন মুকুল রায়।

মানুষ চাইছে
বিজেপির চার লোকসভার সাংসদকে বিধানসভার ভোটে দাঁড় করানো হয়েছে। তাঁকেও বিজেপির শীর্ষ নেতৃত্বে নামিয়েছে ভোটের ময়দানে। এব্যাপারে মুকুল রায় বলেছেন, মানুষের মধ্যে বিজেপিকে নিয়ে আকর্ষণ রয়েছে। আহত বাঘ বেশি ভয়ঙ্কর, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য সম্পর্কে মুকুল রায় বলেছেন, ২ মে ফল বেরনোর পরেই বোঝা যাবে। বিভিন্ন জায়গায় প্রার্থী নিয়ে বিক্ষোভ প্রসঙ্গে মুকুল রায় বলেছেন, দল বাড়লে এই পরিস্থিতি তৈরি হয়। এনিয়ে চিন্তার কোনও কারণ নেই। তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় বলেছেন, তৃণমূলই জিতবে। এব্যাপারে মুকুল রায় বলেছেন, তিনি মানুষের সামনে এসেছেন, তাঁদের আশীর্বাদ পাওয়ার জন্য।

২০০১-এর সঙ্গে ২০২১-এর তফাৎ
২০০১ সালে জগদ্দলে দাঁড়িয়ে বাম প্রার্থীর বিরুদ্ধে হেরেছিলেন মুকুল রায়। যা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুকুল রায় বলেছেন, সেই সময় বাংলায় ভোটের পরিস্থিতি ছিল না। আর এখন মানুষ নিশ্চিন্তে, নির্বিঘ্নে ভোট দিতে পারছেন। বাংলায় যে গণতন্ত্র ছিল না, তা মানুষই স্বীকার করছে বলে মন্তব্য করেছেন তিনি।

দলের নির্দেশেই ভোটে
দলের নির্দেশেই যে ভোটের লড়াইয়ে, তাও জানিয়েছেন মুকুল রায়। তিনি বলেছেন, দল ভোটে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে। তা তিনি দলের সদস্য হয়ে এড়িয়ে যেতে পারেন না। তাই দল বলায় তাঁকে নির্বাচনে লড়াই করতে হচ্ছে। দল যা চাইবে, যেভাবে নির্দেশ দেবে, সেটাই তাঁর কাছে শেষ কথা বলে মন্তব্য করেছেন মুকুল রায়।












Click it and Unblock the Notifications