মমতা শূন্য ভবানীপুরে মোদীর ব্রিগেডের আমন্ত্রণ পত্র বিলি কৈলাশের

মমতা শূন্য ভবানীপুর, ফাঁকা মাঠে গোল কৈলাশের, মোদীর ব্রিগেডের আমন্ত্রণ পত্র বিলি 'ফ্লপ শো' হল বিজেপির

যাকে বলে ফাঁকা মাঠে গোল দেওয়া। মমতা শূন্য ভবানীপুরে রাস্তায় নেমে মোদীর ব্রিগেডের আমন্ত্রণ পত্র বিলি করলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। এবারের ভোটে ভবানীপুরে দাঁড়াচ্ছেন না মমতা। আসনটি িতনি ছেড়ে দিয়েছেন শোভন দেব চট্টোপাধ্যায়কে। সেকারণেই হয়তো এতো সহজেই বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় আমন্ত্রণ পত্র বিলি করতে পারলেন। মমতা নিজে দাঁড়ালে সেক্ষমতা কতটা হত কৈলাশের সেটা সহজেই আঁচ করা যায়। অন্যদিকে আবার ভবানীপুরে মোদীর ব্রিগেডের আমন্ত্রণ পত্র বিলি করে অন্যবার্তা দিতে েচয়েছেন বিজেপি নেতা।

ভবানীপুরে আমন্ত্রণ পত্র বিলি

ভবানীপুরে আমন্ত্রণ পত্র বিলি

নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের আমন্ত্রণ পত্র ভবানীপুরে বিলি করলেন কৈলাশ বিজয়বর্গীয়। বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাশের এই কর্মসূচির নেপথে তৃণমূলকে বার্তা দেওয়া লুকিয়ে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়েক কেন্দ্র বলে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এবার আর ভবানীপুরে প্রার্থী হচ্ছেন না তিনি। এবার নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন তিনি। সেকারণেই কৈলাশের এই পদক্ষেপকে এক প্রকার ফ্লপ শো বলে মনে করছে তৃণমূল কংগ্রেস শিবির।

নন্দীগ্রামে মমতা

নন্দীগ্রামে মমতা

এবার নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রটি তিনি শোভন দেব চট্টোপাধ্যায়কে ছেড়ে দিেয়ছেন। আবার নন্দীগ্রাম ছাড়াও টালিগঞ্জ থেকেও লড়তে পারেন মমতা। সে ইঙ্গিত তিনি দিয়ে রেখেছেন। তবে নন্দীগ্রামে এবার মমতার চ্যালেঞ্জ শুভেন্দুকে হারানো। সেই টার্গেট পূরণেই নন্দীগ্রামকে বেছে নিয়েছেন মমতা । এমনই মনে করছে রাজনৈতিক মহল।

মোদীর ব্রিগেড

মোদীর ব্রিগেড

আগামিকাল রবিবার বিজেপির মহারণ। ব্রিগেডেগ ময়দানে এই প্রথম শক্তি প্রদর্শন করবে বিজেপি শিবির। তাই প্রস্তুতি কোনও খামতি রাখছে বিজেপি। বড় বড় তিনটি মঞ্চ। পাড়ায় পাড়ায় জায়েন্ট স্ত্রিন। ট্রেন ভাড়া করা হচ্ছে সমর্থকদের আনার জন্য। তার সঙ্গে আবার থিম গড়ে দিতে তৈরি গুজরাতের পাঞ্জাবি আর পাগড়ি। একেবারে এলাহি আয়োজন করে ফেলেছে বঙ্গ বিজেপি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও ব্রিগেডকে সফল করতে মরিয়া। সকাল থেকে দফায় দফায় বিজেপি নেতারা ব্রিগেড পরিদর্শন করেছেন।

মোদীর ব্রিগেডে হেভিওয়েট

মোদীর ব্রিগেডে হেভিওয়েট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের মঞ্চে দেখা যাবে একাধিক তারকাকে। তারমধ্যে অন্যতম মিঠুন চক্রবর্তী এবং অক্ষয় কুমার।কৈলাশ বিজয়বর্গীয় জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডে উপস্থিত থাকবেন মিঠুন চক্রবর্তী। কয়েকদিন আগে আরএসএস সুপ্রিমো মোহন ভাগবতের সঙ্গে দেখা করেছিলেন মিঠুন।তারপরেই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা বাড়তে শুরু করেছে। অন্যদিতে আবার হলিউট মেগাস্টার অক্ষয় কুমারও মোদীর ব্রিগেডে উপস্থিত থাকবেন বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+