বাংলায় বিরোধীদের উপহাস বাবুলের, বাম-কংগ্রেস জোটকে 'সুবিধাবাদী' বলে কটাক্ষ

বাংলা ভোটের দিকে যত এগিয়ে যাচ্ছে, ততই একের পর এক বাক্যবাণ উঠে আসছে নেতা থেকে মন্ত্রীদের কথা। এদিন বাবুল সুপ্রিয় (babul supriyo) রাজ্যের বিরোধীদের নিয়ে উপহাস (mocks opposition) করেছেন। বলেছেন বাংলায় তাদের কোনও প্রাসঙ্গ

বাংলা ভোটের দিকে যত এগিয়ে যাচ্ছে, ততই একের পর এক বাক্যবাণ উঠে আসছে নেতা থেকে মন্ত্রীদের কথা। এদিন বাবুল সুপ্রিয় (babul supriyo) রাজ্যের বিরোধীদের নিয়ে উপহাস (mocks opposition) করেছেন। বলেছেন বাংলায় তাদের কোনও প্রাসঙ্গিকতাই নেই। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি রাজ্যের বাম-কংগ্রেসের (left and congress) জোটকে সুবিধাবাদী জোট বলেও কটাক্ষ করেছেন।

বাম-কংগ্রেসের জোটকে কটাক্ষ

বাম-কংগ্রেসের জোটকে কটাক্ষ

বাবুল সুপ্রিয় বলেছেন ভারত গণতান্ত্রিক দেশ। তবে বাং কংগ্রেসের এই জোট সুবিধাবাদীর জোট বলে মন্তব্য করেছেন তিনি। সবাই জানেন ফলাফল কী হবে। ফলে তাদের জোটকে স্বাগত জানানোই উচিত। রাজ্যে বাম-কংগ্রেসের কোনও প্রাসঙ্গিকতা নেই বলেও মন্তব্য করেছেন তিনি। ফলে তারা মানুষের কাছে যান, এবং মানুষের হৃদয়ে কী আছে জেনে আসুন, মন্তব্য করেছেন তিনি।

কংগ্রেসে নেতৃত্বের অভাব

কংগ্রেসে নেতৃত্বের অভাব

তিনি আরও বলেন, কংগ্রেসে নেতৃত্বের অভাব রয়েছে। তাদের এমন একজন নেতা রয়েছে, তিনি যখনই কিছু বলেন, তখনই দেশের কাছে তা উপহারে হয়ে দাঁড়ায়। বামেদের নিয়ে বলতে গিয়ে বাবুল বলেছেন, সাধারণ মানুষ বামেদের বাদ দিয়ে দিয়েছে। তিনি মনে করেন, তারা যা চায় তারা তাই করুক। কেননা প্রত্যেক দলই লড়াই করে। তারা জানতে পারে মামুষের মধ্যে তারা কতটা জনপ্রিয় কিংবা মানুষ তাদের কতটা অপছন্দ করে। ফলে সবাইকেই নির্বাচনে স্বাগত জানানো উচিত।

বিহারে বড় কাজ করেছেন ওয়েইসি

বিহারে বড় কাজ করেছেন ওয়েইসি

মিম প্রধান ওয়েইসি সম্পর্কে বলতে গিয়ে বাবুল বলেছেন, কেন তিনি পশ্চিমবঙ্গে দলকে বাড়াতে চাইছেন, তা তিনি জানেন না। ওয়েইসির পদক্ষেপকে কেন সন্দেহের চোখে দেখা হচ্ছে তা নিয়ে প্রশ্ন করেছেন বাবুল। বলেছেন বিহারের তিনি বড় কাজ করেছেন। আর বাংলাতেও লড়াইয়ের পূর্ণ স্বাধীনতা রয়েছে। বাম-কংগ্রেসের সঙ্গেই তাঁকে তুলনা করেছেন বাবুল।

ফের তৃণমূল ও বিজেপির সংঘর্ষ

ফের তৃণমূল ও বিজেপির সংঘর্ষ

এদিকে ফের নির্বাচনের সামনে তৃণমূল ও বিজেপির সংঘর্ষ। উত্তর ২৪ পরগনার বিজেপি নেতা শুভাশিস দাসের ওপরে তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। পানিহাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কালীতলা সারদা পল্লির এই বাসিন্দাই শুধু নন, তাঁর বাবার ওপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+