তৃণমূলের 'খেলা হবে' পাল্টা বের করে ফেলল বিজেপিও! সোশ্যাল মিডিয়ায় স্লোগান হল ভাইরাল
তৃণমূলের 'খেলা হবে' পাল্টা বের করে ফেলল বিজেপিও! সোশ্যাল মিডিয়ায় স্লোগান হল ভাইরাল
অনুব্রত মণ্ডলের (anubrata mondal) খেলা হবে (khela hobe) স্লোগানের পরেই তা নিয়ে মাঠে নেমে পড়েছিল তৃণমূল কংগ্রেস (trinamool congress)। তা নিয়ে ভিডিও তৈরি করে তারা। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এর পাল্টা হিসেবে খেলার মাঠে লড়াই হবে (larai hobe) স্লোগান নিয়ে ভিডিও তৈরি করেছে বিজেপি।

অনুব্রত মণ্ডলের খেলা হবে স্লোগান
দিন কয়েক আ্রগে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। এই মাটিতেই খেলা হবে। তিনি আরও বলেন, সেই খেলার রেফারি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের এই হুঁশিয়ারির পরেই বীরভূম জুড়ে শুরু হয়ে যায় বাইক মিছিল। দলীয় পতাকার সঙ্গে বাইকে দু থেকে তিনজন। তাদের সবার গলায় শোনা গিয়েছিল খেলা হবে স্লোগান। পাল্টা বিজেপির তরফে বলা হয়েছিল, তারাও প্রস্তুত, হাতে দান্ডা নিয়ে দাঁড়াবেন গেরুয়া সমর্থকরা। বুথ দখল করতে গেলেই খাটিয়ায় ফিরবেন তৃণমূলে নেতা, কর্মীরা।

খেলা হবে নিয়ে তৃণমূলের ব্যাখ্যা
খেলা হবে স্লোগান নিয়ে তৃণমূল সাফাই দিতে শুরু করে। তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেন, বিজেপির ১১ জনের বিরুদ্ধে তৃণমূলের সাদা শাড়ি, হাওয়াই চটি পরা মহিলা। মাঠ ওদের, রেফারি ওদের। কিন্তু গ্যালারিতে দর্শকরা হল বাঙলার জনগণ। এরপর তৃণমূলের তরফ থেকে খেলা হবে নিয়ে একটি ভিডিও বানিয়ে ফেলা হয়। যা ইতিমধ্যেই তৃণমূলে বিভিন্ন কর্মসূচি বাজানো হচ্ছে। যেমনটা মঙ্গলবার করা হয়েছে বেহালায় পার্থ চট্টোপাধ্যায়ের রোড শোতে। সঙ্গে গলা মিলিয়ে ছিলেন রোড শোতে অংশ নেওয়া তৃণমূলের কর্মী সমর্থকরা।

খেলা হবে না, গুলিও চলবে বলেছিলেন বিজেপি নেতা
তৃণমূলের পাল্টা হিসেবে বিজেপি নেতা কালোসোনা মণ্ডল বলেছেন, শুধু খেলা হবে না, গুলিও চলবে। তিনি কটাক্ষ করে বলেন, খেলা হবে স্লোগান দিচ্ছে তৃণমূল। দেশদ্রোহীদের গুলি করে মারা হবে। মঙ্গলবার তিনি বলেন, প্রত্যেকেই বাড়িতে ঝাঁটা-জুতো রাখুন। তৃণমূল, কংগ্রেস, সিপিএম ভোট চাইতে আসলেই জুতো পেটা করুন, ঝাঁটা পেটা করুন। জেলা বিজেপির অপর নেতা ধ্রুব সাহা বলেছেন, যে ভয়ঙ্ক খেলা শুরু করেছেন অনুব্রত মণ্ডল, সেই খেলা শেষ করবে বিজেপি।
পাল্টা মাঠে এবার বিজেপি
খেলা হবের পাল্টা এবার মাঠে বিজেপি। তাঁদের স্লোগান, খেলার মাঠে লড়াই হবে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুবমোর্চের তরফে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। সেখানে প্রশ্ন তোলা হয়েছে, ১০ বছরে প্রাইমারিতে নিয়োগ কাদের করা হল, বেকার চাকরির কী হল। কোটি কোটি টাকা লুটের অভিযোগও তোলা হয়েছে, সেই ভিডিওতে। বাংলা থেকে ন্যানো যাওয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে সেখানে। এর পরবর্তী পর্যায়ে রয়েছে নানা অভিযোগ।












Click it and Unblock the Notifications