হুইলচেয়ার, গরুর গাড়ি, রথ! অভিনব বাহনে বাজিমাত করেই ভোটারদের মন জয়ের ছক নেতাদের
গোটা দেশের নজর এখন ভোটমুখী পশ্চিমবঙ্গে। বঙ্গে এবার লড়াই যেন মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদীর। এরই মাঝে পায়ে চোট পেয়ে হুইলচেয়ারে করে প্রচারে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফার নির্বাচনের আর মাত্র ১ সপ্তাহ বাকি। তার আগে ক্রমেই উত্তাপ বাড়ছে রাজ্যে। আর সঙ্গে সঙ্গে বাড়ছে ভোট প্রচারে নেতা কর্মীদের অভিনবত্ব। তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গরুর গাড়িতে চড়ে প্রার্থীদের প্রচার দেখে বাংলা। আবার হেলিকপ্টার, রথও প্রচারে নামানো হয়েছে বিভিন্ন দলের তরফে।

হুইলচেয়ারে মমতা
নন্দীগ্রামে পায়ে চোট পাওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে যেতে হুইলচেয়ারের সাহায্য নিয়েছেন মমতা বন্দ্যেপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, 'চিকিৎসকরা আমাকে বিশ্রাম নিতে বলেছেন। কিন্তু আমি যদি প্রচারে না বের হই তাহলে বিজেপি পুরো ভোট লুঠ করে নেবে। আমার পায়ে এখনও খুব ব্যথা। তবে আমার মনে হয় মানুষের ব্যথা আমার এই ব্যথা থেকে অনেক বেশি।'

বিজেপির পাল্টা কটাক্ষ
এহেন পরিস্থিতিতে কতকটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতেই বিজেপি কলকাতায় হুইলচেয়ার মিছিল করেছিল। গেরুয়া শিবিরের অভিযোগ, গত কয়েক বছরে তাদের দলের ১৩০ জন কর্মী রাজনৈতিক হিংসার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। তবে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ প্রথম থেকে অস্বীকার করে এসেছে। এই পরিস্থিতিতে নিজেদের কর্মীদের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে বিজেপিও পথে নেমেছে।

ইলেকট্রিক স্কুটারে মমতা
এদিকে এর আগে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকট্রিক স্কুটারে চেপে নবান্নে গিয়েছিলেন। নবান্ন থেকে ফেরার পথে নিজেই স্কুটার চালিয়েছিলেন। এদিকে তাঁর দলেরই প্রার্থী জাভেদ খানকে দেখা গিয়েছে গরুর গাড়িতে চেপে প্রচার করতে। কেন্দ্রের বিজেপি সরকারকে চাপে ফেলতে এহেন অভিনব প্রচারের মাধ্যমে তৃণমূল যেমন ভাবে ময়দানে নেমেছে। তেমনই পিছিয়ে নেই বিজেপিও।

বিজেপির রথযাত্রা
এর আগে বিজেপি রাজ্য জুড়ে রথ যাত্রায় নেমেছিল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচারের লক্ষ্যে ক্যারাভান গাড়িতে চেপে প্রচার করেছেন বিজেপি নেতারা। তাতে এলইডি টিভি থেকে শুরু করে প্রচারের বিভিন্ন ব্যবস্থা ছিল। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজে একটি বিশেষ প্রচার গাড়ি আনিয়েছেন, যাতে চড়ে রাজ্য চষে বেরানোর ছক কষেছেন তিনি। এদিকে সুন্দরবনের গোসাবার তৃণমূল প্রার্থীও নৌকায় চড়ে প্রচারে গিয়েছেন। বিভিন্ন বাহনের সাহায্যেই এভাবে মানুষের কাছে পৌঁছে যেতে চাইছেন বিভিন্ন দলের নেতারা। তবে তাদের প্রয়াসে কে কতটা লাভবান হবে, তা বলবে সময়।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications