মমতার মতোই আরও দুই নেতার ওপরে হামলার পর তারা হয়েছিলেন মুখ্যমন্ত্রী, বাংলায় কী অঙ্ক কষছেন পিকে

মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) থেকে তৃণমূল (trinamool congress), বুধবার ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। তবে কাকতালীয় হলেও এর আগে অন্ধ্রপ্রদেশে জগন মোহন (jagan mohan) এবং দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের

মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) থেকে তৃণমূল (trinamool congress), বুধবার ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। তবে কাকতালীয় হলেও এর আগে অন্ধ্রপ্রদেশে জগন মোহন (jagan mohan) এবং দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের (arvind kejriwal) ওপরে হামলা হয়েছিল। তাঁরা পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী হন। তাঁদের দুজনেরও পরামর্শদাতা ছিলেন প্রশান্ত কিশোর ( prashant kishor) ।

অন্ধ্রে জগনমোহনের পরামর্শদাতা ছিলেন প্রশান্ত কিশোর

অন্ধ্রে জগনমোহনের পরামর্শদাতা ছিলেন প্রশান্ত কিশোর

২০১৭ সালের মে মাসে প্রশান্ত কিশোরকে রাজনৈতিক পরামর্শদাতা নিয়োগ করেছিলেন ওয়াইএসআর কংগ্রেসের জগনমোহন রেড্ডি। এরপর আইপ্যাক একাধিক প্রচার পরিকল্পনা করেছিলেন তাদের জন্য। তার মধ্যে উল্লেখযোগ্য হল সামারা শঙ্খরাভম, আন্না পিলুপু এবং প্রজা সংকল্প যাত্রা। যা ওয়াইএসআর কংগ্রেস এবং তাদের নেতা জগনমোহনকে ভোটের আগে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে দিয়েছিল।

জগনমোহনের ওপরে হামলা

জগনমোহনের ওপরে হামলা

বর্তমানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন। ২০১৮-এর ২৫ অক্টোবর সেখানে ভোটের আগে অন্ধ্রপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা জগনমোহনের ওপরে হামলা হয়েছিল বিশাখাপত্তনম বিমানবন্দরে। হায়দরাবাদ যাওয়ার সময়ে অপেক্ষারত জগনমোহনের ওপরে বিমানবন্দরের এক কর্মী শ্রীনিবাস তাঁর ওপরে ছুরি নিয়ে হামলা করেছিল। তাঁর বা-হাতে আঘাত লাগে। পরে দায়দরাবাদে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এই ঘটনায় তদন্তভার নিয়ে এনআইএ চার্জশিটও দাখিল করেছিল। তৎকালীন বিরোধী নেতা জগনমোহন অন্ধ্রপ্রদেশ পুলিশের কাছে বয়ান রেকর্ড করতেও অস্বীকার করেছিলেন।

দিল্লিতে কেজরিওয়ালের পরামর্শদাতা ছিলেন প্রশান্ত কিশোর

দিল্লিতে কেজরিওয়ালের পরামর্শদাতা ছিলেন প্রশান্ত কিশোর

২০২০-র ফেব্রুয়ারিতে দিল্লিতে আম-আদমি পার্টি জয়লাভ করে। তাদেরও পরামর্শদাতা ছিলেন প্রশান্ত কিশোর। তবে খুব বেশি দিন আগে নয়, ২০১৯-এর ডিসেম্বরে প্রশান্ত কিশোরের আইপ্যাককে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল।

হামলা হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের ওপরেও

হামলা হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের ওপরেও

নির্বাচনী প্রচারে অরবিন্দ কেজরিওয়ালের ওপরে হামলা হয়েছিল। তবে তা হয়েছিল ২০১৯-এর লোকসভা নির্বাচনের প্রচারের সময়। ৪ মে তিনি যখন রোড শো করছিলেন, সেই সময় দিল্লির মোতিনগরে এক ব্যক্তি গাড়িতে উঠে গিয়ে কেজরিওয়ালের গালে চড় কষিয়ে দিয়েছিল। তবে অরবিন্দ কেজরিওয়ালের ওপরে এর আগেও হামলা হয়েছে। চিঠি দেওয়ার নাম করে কেজরিওয়ালের পায়ে নমস্কার করতে যায় অনিল শর্মা নামে একব্যক্তি। সেই সময় ওই ব্যক্তিই লঙ্কার গুড়ো গিয়েছিল কেজরিওয়ালের ওমুখের ওপরে।

তৃণমূলের পরামর্শদাতা প্রশান্ত কিশোর এবং মমতার ওপরে 'হামলা'

তৃণমূলের পরামর্শদাতা প্রশান্ত কিশোর এবং মমতার ওপরে 'হামলা'

২০১৯-এ খারাপ ফলের কারণে প্রশান্ত কিশোরকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করে তৃণমূল। তারপর থেকে প্রসান্ত কিশোর তৃণমূলের জনসংযোগ বাড়াতে একাধিক কর্মসূচি নিয়েছেন। তার মধ্যে রয়েছে দিদিকে বলো। রয়েছে দুয়ারে সরকারের মতো কর্মসূচিও।
গত বুধবার নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে নিজের গাড়ির দরজার ধাক্কায় পায়ে এবং ঘাড়ে গুরুতর আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তিনি অভিযোগ করেছিলেন চার থেকে জন, গাড়ির দরজা তাঁর দিকে ঠেলে দিয়েছে। ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন তিনি। যদিও নির্বাচন কমিশন পরবর্তী পর্যায়ে সেই অভিযোগ খারিজ করে দিয়েছে। বিশেষ পর্যবেক্ষকের রিপোর্টে বলা হয়েছে, যে সময় ঘটনাটি ঘটে, সেই সময় কড়া নিরাপত্তার বেষ্টনিতে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+